আমার প্রিয় পোস্ট
- "প্রতিভাবান বাংলাদেশীর গ্রাভিটেশন ইন্জিন আবিস্কার" তেল কম্পানির হাতে হারিকেন.... - রাব্বি !
- টিপাইমুখী বাঁধ বাংলাদেশের মরণ ফাঁদঃ দেশের মানুষ হুশিয়ার সাবধান - ফালতু মিয়া
- ভারতবর্ষে মুসলমানদের চেপে রাখা ইতিহাস !! - ৪ --সভ্যতা ও বিজ্ঞানে মুসলমানদের অবদান - জেমসবন্ড
- ভারতীয় মিডিয়া মাফিয়াদের কাছে বাংলাদেশের ক্যাবল টিভি ব্যাবসা তুলে দেওয়ার পায়তারা! - বাংলাদেশ জিন্দাবাদ
- প্রসঙ্গ : টিপাইমুখ বাঁধ নিয়ে সরকারের নিষ্ক্রিয়তা । - ভিন্ন চিন্তা
- পিলখানা হত্যাকান্ড নিয়ে সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট : ফেঁসে গেছে আওয়ামী লীগ - রাজনীতিক
- ব্লগারের রক্তের গ্রুপভুক্ত তথ্য এ পর্যন্ত প্রাপ্ত তথ্যঃ মোট মাত্র ২১৫ জন (আপডেট পোস্ট) - এস রহমান
- ধর্মনিরপেক্ষতা: শোষনের নির্লজ্জ হাতিয়ার - আস্তমেয়ে
- ইউটিউব কে নিষিদ্ধ করেছিল যে সব দেশ - তর্পন
- কাদিয়ানী মতবাদ প্রতিষ্ঠার ইতিহাস: কাদিয়ানীরা কেন মুসলমান নয়? - আশরাফ রহমান
- মোবাইলে স্কাইপ ইনস্টল করবেন কি ভাবে? - সীমন্ত ইসলাম
- বাংলাদেশে জঙ্গীবাদ নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য অত্যন্ত বিপদজনক : মহিউদ্দীন আহমেদ - ইবনে সালাম
- সহজ নেটওয়ার্কিং ও ইন্টারনেট শেয়ারিং - ত্রিভুজ
- মোবাইল ফোন কোম্পানিগুলোর দালালিতে- প্রথম আলো! - েভােরর স্বপ্ন
- সচিত্রে বিডিআর এর একটি অপারেশন: আমাদের ঘামে আমদানী করা জ্বালানী চলে যাচ্ছে পাশের দেশে। প্রশাসন নির্বিকার - খালেদ সময়
- হিযবুত তাহরীর এর লিফলেট (তথাকথিত খিলাফত সরকার প্রতিষ্ঠার ডাক) - বুলবুল আহমেদ পান্না
- সেনাবাহিনীতে কওমী মাদ্যাসা ছাত্র থাকার প্রমাণ মেলেনি : বিশ্বব্যাংক - পরিবর্তনবাংলা
- টিপাইমুখ বাঁধ ইস্যুতে সোচ্চার সিলেটবাসী - পরিবর্তনবাংলা
- নেপালে সংকটের নেপথ্যে ভারত? - পরিবর্তনবাংলা
- শিয়ালের কাছে জানতে চাওয়া যে মুরগির খাচার মডেল কেমন হবে। বিডিআর পুনর্গঠনে প্রতিবেশী দেশের সহায়তা নেয়া হবে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী - পরিবর্তনবাংলা
- ডিজি ও দম্পতরি লাশ গুমরে জন্য দুই কসাইকে দেয়া হয় ১০ হাজার টাকা - ইমন১৯২৪
- দীপু মনি আপা এদের জন্য কিছু একটা করুন। - বেছু মেম্বার
- আমরা কি আসলেই ভেবে দেখি! - দৈনন্দিন পথনির্দেশিকা
- দ্বৈত নীতির প্রথম আলো - মাহাফুজুর রহমান
- ছাত্র রাজনীতির প্রয়োজনিয়তা ও বর্তমান প্রেক্ষাপট। - সজীব আসলাম
- যে নাটকের কাছে আমরা সবাই জিম্মি - লেখাজোকা শামীম
- রাজধানীর সূত্রাপুরে জমির দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীরা একটি মন্দিরে প্রতিমা ভাঙচুর করে (:যা দেখাচ্ছে ডিজিটাল ছেলেরা.......নাকি শত্রুর হাতে ইস্যু তুলে দেয়ার পায়তারা!!!) - কিরিটি রায়
- ভারতের প্রতি অনুগত হাসিনার আওয়ামীলীগ!!!!!!!!!!!!!! - কিরিটি রায়
- বাংলাদেশের প্রধান সমস্যা জঙ্গী সমস্যা !! গরিবের কথা বাসি হইলেই ফলে ! ;(
- পরিবর্তনবাংলা
- হিযবুত তাহ্রীরসহ ১২ সংগঠন কালো তালিকাভুক্তি :স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী - পরিবর্তনবাংলা
- সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদ করুন - আরেফিন রাফি
- আল-কায়েদা বনাম বুশ ও জেএমবি বনাম হাসিনা - ত্রিভুজ
- ব্লগে হিজবুত তাহরীরের অস্ত্বিত্ব প্রমাণিত হলো.. - ঘনাদা
- হিজবুত তাহরীর সম্পর্কে আমরা কি জানি? - ঘনাদা
- হাসিনাকে হত্যা করা হলে লাভবান কারা ? - পরিবর্তনবাংলা
- সামহোয়ারে ২০০৯ সালে সর্বাধিক পঠিত পোষ্ট । - পরিবর্তনবাংলা
- "আসলে কি সরিষার (ইসলাম বিরোধীদের) মধ্যেই ভূত ?? - পরিবর্তনবাংলা
- বর্হিবিশ্ব বাংলাদেশকে কি নজরে দেখে ? - পরিবর্তনবাংলা
- রাজনৈতিক দল হিযবুত তাহরীরকে ভয় পাচ্ছে সরকার - পরিবর্তনবাংলা
- জাফর ইকবাল বাঙালি জাতিকে কি দিয়াছেন? এটা ২০০৮ সালের এবং এযাবৎকালের সামহোয়ারের সর্বাধিক পঠিত ও মন্তব্য করা পোষ্ট। - পরিবর্তনবাংলা
- সেনাপ্রধান ও বসুদ্ধরা চেয়ারম্যানকে নিয়ে প্রথম আলোর প্রতিবেদন উদ্দেশ্যপ্রনোদিত - পরিবর্তনবাংলা
- পহেলা বৈশাখে লাভবান কারা ? - পরিবর্তনবাংলা
- বাংলাদেশের প্রধান সমস্যা কোনটি ? - পরিবর্তনবাংলা
- ‘বাংলাদেশের মাটিতে ভারতবিরোধী কোন কর্মকাণ্ড হতে দেবো না’ - পরিবর্তনবাংলা
- গ্রিন ক্রিসেন্টে অস্ত্র, গুলি ও বিম্ফোরক উদ্ধরের আগেই সংবাদ প্রচার - পরিবর্তনবাংলা
- নয়া "গাউসুল আজম হজরত লে: জে: হাসান মশহুদ চৌধুরী ক্যান্টনমেন্টী" - জেড ইসলাম
- ‘তদবির পার্টি’র দাপটে অস্থির সচিবালয় প্রশাসন - ইমন১৯২৪
- ১৮+ পোস্টঃ চড়ক! - সৌম্য
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- সুনিতা পালকে অর্থ সেধেছে আওয়ামী লীগ? - ইমন১৯২৪
- পহেলা বৈশাখে শুধু পেচা আর হাতি ছবি কেন ? - পরিবর্তনবাংলা
- সরকারের মাথাব্যথার কারণ বিডিআর তদন্ত রিপোর্ট - মো. বাকীবিল্লাহ
বিশ্ব ছুটে চলেছে অন্ধকার থেকে আলোর দিকে ।আমিও সেই ছুটে চলার সঙ্গী হতে চাই ।আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলি ।

মারাত্নক Culture --- F.M (এফ.এম) রেডিও ও প্রাসঙ্গিক কিছু কথা
১৫ ই মে, ২০০৯ রাত ২:০১
![]()
আশা করি পোষ্ট টা সকলের ভাল লাগবে ।
কিছুদিন আগে এক বড় ভাই কোন এক কথা প্রসঙ্গে বলেছিলেন যে আমার পরবর্তী প্রজন্মকে কানের ডাক্তার বানাব ।আমি প্রশ্ন করলাম কেন? হঠাৎ এদিকে উৎসাহিত হবার কারণ কি? তিনি বললেন, কারণ জাতির ভবিষ্যৎ কর্ণধার বর্তমান তরুন প্রজন্ম চব্বিশ ঘন্টা কানে হেডফোন গোজে এফ.এম শোনায় ব্যস্ত ।যার ফলশ্র“তিতে অদূর ভবিষ্যৎতে তাদের শ্রবন শক্তি হৃাস পাবে ।আর তার সাথে পাল্লা দিয়ে বাড়বে কানের ডাক্তারের পসার ।তরুনদের কানের অসুখের দাওয়াই দেয়া আজকের আলোচনার উদ্দেশ্য নয় ।বরং আমরা কৌতুহলী এফ.এম. চ্যানেলের সেই সব মোহময় অনুষ্ঠান মালার ব্যাপারে যার নেশায় বুঁদ হয়ে আছে আমাদের তরুন সমাজ ।
বর্তমান এই এফ.এম এর যুগে এই হেডফোন নামক যন্ত্রটির ব্যবহার বেড়ে গেছে বিশেষ করে বিভাগীয় ও জেলা শহর গুলোতে ।আর এরই সাথে বেড়ে গেছে এফ.এম রেডিও সম্বলিত মোবাইল ফোনের কদর ।যেটা মোবাইল ফোণ এর বিজ্ঞাপনে বিশেষ ভাবে লক্ষণীয় ।রাস্তায় বের হলে যখন দেখা যায় তরুন তরুনী প্রায় সবার কানেই হেডফোন; ঠিক তখনই এফ.এম.ষ্টেশনগুলি ব্যস্ত লাভ গুরু, নিত্যবালা (Girl Everyday) মাস্তি আনলিমিটেড ইত্যাদি চটকদার শিরোনামে নোংরামি ও অশ্লীলতায় ভরপুর অনুষ্ঠান স¤প্রচারে ।তখন RJ রা হয়ে যায় আমাদের তরুনদের প্রেম গুরু ।প্রেম গুরু বলার কারণ হচ্ছে তারা বিভিন্ন রকম সহীহ প্রেমের টিপস্ দেয় এবং মাঝে মাঝে শাসন ও করে, যদি কেউ তার বয়ফ্রেন্ড অথবা গার্ল ফ্রেন্ড এর সাথে খারাপ ব্যবহার করে ।নয়া কিছিমের মাষ্টার আর কি!
![]()
এফ.এম.রেডিও এর আবির্ভাবঃ এফ.এম. ষ্টেশন এর আবির্ভাব বাংলাদেশে খুব প্রাচীন নয় ।প্রথম দিকে শুধু মাত্র ট্রাফিক স¤প্রচার কার্যক্রম বাংলদেশ বেতার এবং বিবিসি বাংলা সার্ভিস কিছু সময়ের জন্য শোনা যেত ।২০০৬ সালে এর সাথে যোগ হয় আরও কিছু চ্যানেল ।রেডিও টুডে বাংলাদেশে প্রথম ২৪ ঘন্টার এফ.এম.ষ্টেশন হিসেবে যাত্রা শুরু করে ।তারপর পালাক্রমে রেডিও ফুর্তি, রেডিও আমার এর কার্যক্রম শুরু হয় ।বেশকিছু দিন পর আরেকটি ষ্টেশন এর কার্যক্রম শুরু হয় ।যার নাম হচ্ছে রেডিও এবিসি (ABC) ।উল্লেখ্য যে, চ্যালেনটির মালিক হচ্ছে দেশের তথাকথিত সুশীল (!) সমাজের অন্যতম হর্তাকর্তা মতিউর, মাহফুজরা ।যারা তাদের সম্পূর্ণ মেধা ও সামর্থ্য নিয়োজিত রেখেছে এদেশে ইসলাম প্রিয় জনগনের মধ্যে তাদের ঈমান আকীদা বিরোধী সংস্কৃতির প্রচার ও প্রসারে এবং দেশ ও জনগনের নেতিবাচক ভাবমূর্তি তৈরীর কাজে ।
![]()
এফ.এম. চ্যানেলগুলির কাজঃ এই এফ.এম চ্যানেলগুলির প্রধান কাজই হচ্ছে আমাদের সমাজের তরুন তরুনীদেরকে বিপথগামী করা ।আর এই বিপদগামী করার কাজ তারা তাদের সৃষ্টির সূচনা লগ্ন থেকেই করে যাচ্ছে ।পাঠক বলুনতো, আপনার সামনে অন্য কেউ যদি আপনার ছোট বোনকে/ভাইকে অন্য কারোর সাথে অবাধ মেলামেশা বা নোংরা কাজে উৎসাহিত করে আপনি কি করবেন? কেউ যদি কিভাবে প্রেম করতে হয় বা আরেক জন কে পটানো যায় তার শিক্ষা দেয় আপনি কি করবেন? আপনার বোনের সাথে গভীর রাতে অন্য কোন ছেলে যদি মোবাইল ফোনে মাতলামী করে আপনি কি করবেন? অভিবাবক সমাজের কাছে আমাদের প্রশ্ন, আপনারা কি চান যে, আপনাদেরকে কেউ আপনাদের সন্তানের সাথে অন্য কারুর ভালবাসার নামে অবৈধ দৈহিক সম্পর্ককে মেনে নেয়ার দীক্ষা দিক? কিংবা সন্তানকে কেউ আপনাদের অবাধ্য হবার দীক্ষা দিক? অথবা আপনাদের সন্তান অন্য কাউকে নিয়ে DJ পার্টিতে যাক, হোটেলে গিয়ে নষ্টামী করুক? এই ধরনের জঘন্য কাজ করতেই উদ্বুদ্ধ করছে এই এফ.এম. ষ্টেশন গুলি তাদের বিভিন্ন ধরনের প্রোগামের মাধ্যমে ।বিশেষ করে রেডিও আমার যে কাজটি খুব ভালভাবে করেই তরুন তরুনীদের প্রাণ জয় করে চলছে তাদের সানডে নাইট এবং লাভ গুরু প্রোগ্রামের মাধ্যমে ।ইদানিং যোগ হয়েছে নিত্যবালা (Girl Everyday) যেটা চলে দিনের বেলা বাকি দুটি স¤প্রচারিত হয় রাতে ।লাভ গুরু প্রোগ্রামে একজন গুরু (নাকি গরু) থাকেন সাথে থাকে আমন্ত্রিত অতিথি ।আমন্ত্রিত অতিথি হয় কোন তরুন বা তরুনী ।তারা তাদের সফল/বিফল প্রেমের কাহিনী শোনান ।এবং পরে গরুটা বিভিন্ন ভুল ধরিয়ে দেন এবং অন্য শ্রোতাদের এ থেকে শিক্ষা নেয়ার কথা বলেন ।এবং কিভাবে ভালবাসার নামে অবৈধ দৈহিক সম্পর্ককে আরও পাকাপোক্ত করা যায় তার বিভিন্ন টিপস দেন ।আগে রেডিওতে শুনতাম বিভিন্ন মানুষদেরকে আনা হতো যারা দিনে একবেলা খাবার ও খেতে পারত না। এখন অনেক স্বচ্ছল ।তাদের সফলতার কাহিনী শুনানো হতো অন্য মানুষদেরকে উৎসাহী করার জন্য ।আর এখন ঋগ চ্যানেলগুলো বিভিন্ন ধরনের কথা শুনিয়ে আমাদের তরুনদের কে উৎসাহী করছে ফ্রি মিক্সিং এ গা ভাসিয়ে দেয়ার জন্য ।স¤প্রতি Love Goru পদক্ষেপ নিয়েছে চল্লিশ উর্ধ্ব একজন মানুষকে তার প্রোগ্রামে রাখার এবং রাখছে ও ।যেটার মাধ্যমে অভিবাবক কে রাজী করানো হবে সন্তানদের ভালবাসার নামে অবৈধ দৈহিক সম্পর্ককে মেনে নেয়ার জন্য ।কত জ্ঞানী মানুষ এই গরুটা সেই বুঝতে সক্ষম হয়েছে যে অভিবাবক রাজী তো সব ঠিক ।আর সানডে নাইট প্রোগ্রামের কাজ হচ্ছে ফোন কলের মাধ্যমে তরুন তরুনীদের বিভিন্ন ধরনের আকৃষ্ট করার টিপস শিখানো ।বিশেষ করে তরুনীরা যখন ফোন করে তখন সমাজের নতুন আইডল RJ রা খুব উৎসাহের সাথে কথা বলে এবং কথা দীর্ঘায়িত করে ।শুধু তাই নয় তারা তরুনীদের সাথে অনেক অশ্লীল আবেগ প্রকাশ করে থাকে ।এভাবে চলে গভীর রাত পর্যন্ত ।আর অন্য দিকে অন্যান্য চ্যানেল গুলির এ একই অবস্থা, রাত যত গভীর হয় নষ্টামীর জগৎ তত সম্প্রসারিত হয় ।
রেডিও টুডে বাংলাদেশের প্রথম চ্যানেল হয়েও রেডিও আমার বা ফুর্তির সাথে কুলিয়ে উঠতে পারছে না ।তাই তারা ও শুরু করে দিয়েছে তাদের RJ নিরবের নেতৃত্বে প্রতি রবিবার রাতে স্পেশাল আয়োজন সেটাতে সেলিব্রেটি হয়ে আসে অনেক তরুনী এবং তাদের সাথে আড্ডা চলে গভীর রাত অবদি ।তরুনদের নষ্টামীর দিকে আকৃষ্ট করার জন্য টুলস হিসেবে তরুনীদের ব্যবহার ।সম্প্রতি শুনলাম রেডিও টুডে নাকি ভারতীয় চ্যানেল MTV এর KICKASS (পশ্চাদে লাত্তি) এর আদলে একটা প্রোগ্রাম শুরু করতে চাচ্ছে যেটা ঐ সানডে নাইট ও লাভ গরুর চেয়ে ভয়াবহ ও জঘন্য।![]()
তরুন সমাজ এবং অভিবাবকদের কাছে আমাদের প্রশ্ন প্রেম করা, ছ্যাকা খাওয়া তারপর মদ, গাজা, ইয়বা, আত্মহত্যা এটাই কি একজন মানুষের জীবন? এটাই কি হওয়া উচিত তরুন তরুনীদের জীবনের উদ্দেশ্য? বাস্তবতা হচ্ছে এই ধরনের এফ.এম চ্যানেলগুলি তাই শিখাচ্ছে আমাদের তরুনদের কে ।বছর দশেক আগে যেখানে প্রেম করাটা ছিল নষ্ট ছেলেদের কাজ ।এখন যুগের পরিবর্তনে নষ্টামীর জায়গাটা দখল করে নিয়েছে স্মার্টনেস শব্দটা ।যার একজন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে সেই এখন স্মার্ট ।শুধু তাই না সত্যিকারের স্মার্ট হতে হলে আজকের তরুনকে হতে হবে পাশ্চাত্যের দেহ সর্বস্ব ফ্রিমিক্সিং কালচারের একনিষ্ট এবং পরিপূর্ণ অনুসারী ।
তরুনরাই হচ্ছে সমাজ পরিবর্তনের মূখ্য কারিগর ।ইতিহাসের পাতা উল্টালে দেশে ও বিদেশে আমরা দেখি এই সত্যিরই প্রতিফলন ।সুতরাং সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ রুদ্ধকরতে হলে প্রথমেই তরুনদের বিবেক ও বিচার বুদ্ধিকে পঙ্গু করা প্রয়োজন ।এফ.এম কালচার আমাদের তরুনদের আজ সেই পথেই নিয়ে যাচ্ছে ।এখন আমাদের চিন্তা করার সময় এসেছে- তরুনদের আনন্দ-ফূর্তি, ভোগ-বিলাস আর ইন্দ্রিয়সুখের নেশায় মত্ত রাখা যায় ।তাহলে কার লাভ আর কার ক্ষতি?
ভোগবাদের মন্ত্রে দীক্ষিত তরুন কি কখনও ভাববে নিরন্ন, নিপীড়িত মানুষের কথা? কে দাঁড়াবে নির্যাতিত মানুষের স্বপক্ষে? কে উম্মোচন করবে সাম্রাজ্যবাদী শুকুনের আসল চেহারা?
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): নষ্ট Culture ;
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০০৯ সকাল ১১:৪৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ইমন১৯২৪ বলেছেন:
এখন আবার Radio Today তে শুরু হয়েছে ----রাত ২ টার পর '' এই রাত তোমার আমার ''
ইমন১৯২৪ বলেছেন:
আমার এই লিখাটি "মাসিক আগামীর পরিবর্তন" এ published করা হয়েছিল ।ভাল সারা পেয়েছিলাম ।
মারুফ হোসেন বলেছেন:
লাভ গুরু রে ভালা পাই না, নিজেরে বহুত গিয়ানী মনে করে। ফেসবুকে এন্টি লাভগুরু গ্রুপ - Click This Link
লেখক বলেছেন: ঠিক কইছেন.......
লেখক বলেছেন: কোন বিজ্ঞাপনটা ভালো হয়েছে ?
সবাক বলেছেন:
নাহিন বলেছেন: এফ এম এর বিজ্ঞাপনটা ভালো হয়েছে
রাইতের অনুষ্ঠানকে ভয়াবহ বলেছেন, কিন্তু বর্ণনাতো দিলেন না... ওখানে কি চুমাচুমির শব্দ শুনা যায় নাকি?
লেখক বলেছেন: কেন ভাই এই লিখা পড়ে কি আপনার খারাপ লেগেছে ।o sorry
লেখক বলেছেন: ধন্যবাদ
সবাক বলেছেন:
নাহ ভাই লেখা খারাপ লাগে নাই।
নাহিনের কমেন্টটা ভালো লাগছে (ফানতো তাই)
আর আপনারে একটু খোঁচাইলাম ওই ভয়াবহতার বর্ণনা দেওনের লাইগ্যা....। তাইলে স্বচ্ছ হয়।
লেখক বলেছেন: নাহিন কি বোঝাতে চাইল বুঝলাম না
শত রুপা বলেছেন:
হুম
জয় সরকার বলেছেন:
কথা তো ঠিকই কইছেন কিন্তু যাগো হুননের কাম হেরা হুনব কিনা আল্লা মালুম।তয় আপনার লগে একমত.........শুধু যে পোলাপাইনগো নষ্ট করতাছে তাই না।ভাষার বিকৃতি কোন স্তরে পৌঁছাইছে হেইডাও লক্ষ্যনীয় বিষয়।
মানুষরে ভালো কিছু শিখাইতে পারলোনা কিন্তুক খারাপ জিনিস শিখাইতাছে দিন রাইত.........আর আমরাও তো কান নষ্ট হইয়া যায় তাও হেডফোনটা কান থেইকা খুলিনা............আমরাও বোধহয় নষ্ট হইতেই ভালোবাসি......।।
যাউজ্ঞা লেহা ফাডাফাডি......পেলাচ.........।।
আকাশ_পাগলা বলেছেন:
লেখক বলেছেনঃইত্যাদি চটকদার শিরোনামে নোংরামি ও অশ্লীলতায় ভরপুর অনুষ্ঠান স¤প্রচারে
এফ.এম চ্যানেলগুলির প্রধান কাজই হচ্ছে আমাদের সমাজের তরুন তরুনীদেরকে বিপথগামী করা ।
পাঠক বলুনতো, আপনার সামনে অন্য কেউ যদি আপনার ছোট বোনকে/ভাইকে অন্য কারোর সাথে অবাধ মেলামেশা বা নোংরা কাজে উৎসাহিত করে আপনি কি করবেন?
যেটার মাধ্যমে অভিবাবক কে রাজী করানো হবে সন্তানদের ভালবাসার নামে অবৈধ দৈহিক সম্পর্ককে মেনে নেয়ার জন্য
-------------------------------
রেডিও আমারও ভাল লাগে না। কিন্তু, এই ধরণের আলতু ফালতু কথার একটা সীমা থাকা উচিত। অবৈধ দৈহিক সম্পর্ক মেনে নেয়ার জন্য লাভ গুরু তে রাজী করানো হয়?
আপনি শুনছেন?
কেন শুনছেন? আপনার ত শোনা উচিত না।
মানুষের থেকে শুনছেন? তাইলে অফ যান। মানুষ অনেক কথাই বলে।
এফ এম প্রযুক্তির ত দোষ নাই, দোষ আমাদের আর জ়ে দের, যারা অন্ধ ভাবে আশে পাশের দেশকে অনুসরণ করে।
যাই হোক, এই চ্যানেলগুলার ক্ষতিকর আরও ২০ টা দিক আছে, সেগুলি বলেন, ফালতু কথা বাদ দেন।
অশ্লীলতা ভরপুর অনুষ্ঠান প্রচার করে না??? উদারহরণ দিয়েন, আপনার নিজের শুনা, ঠিকাছে?
জেমসবন্ড বলেছেন:
......ভালো লিখেছেন । গুরুত্বপূর্ণ টপিক । এখন হল ব্যবসা আর বাণিজ্যের যুগ । মানুষ সব কিছুতেই ব্যবসা খোজে । সব কিছুতে ব্যবসা করলে যে পরিণতি ভালো হয় না , তা সবাই বুঝেনা ।
....বর্তমানে নষ্ট হওয়ার উপাদান-ই বেশী , ভালো হওয়ার উপাদান নাই বলতে গেলে ।
....টি.ভি , ডিস আর সি.ডি. ডিভিডি এবং ইন্টারনেট যেখানেই শাসন নেই সেখানেই নষ্টামী । ওহ ! মোবাইলে ভিডিও র কথা বলতে ভুলে গেছিলাম ।
............আবার এই সব বাংলা ব্লগে ধর্ম একটা নোংরা বস্তু । জামাত বিরোধীতার সাথে ইসলামের ও বিরোধীতা করা হয় , আর নাস্তিকতার প্রসার করা হয় ।
.......সব মিলিয়ে তরুন - তরুণী ভালো হওয়াটা এবং থাকাটা খুব আশ্চর্য্-ই বলতে হবে । কি বলেন ?
যেমন , মহানবী (সা) বলে গেছেন শেষ যমানায় ঈমান রাখা হাতের তালূতে আগুন রাখার মতো কষ্টকর হবে । সত্যিই তাই হইছে ।
লেখক বলেছেন: ............আবার এই সব বাংলা ব্লগে ধর্ম একটা নোংরা বস্তু । জামাত বিরোধীতার সাথে ইসলামের ও বিরোধীতা করা হয় , আর নাস্তিকতার প্রসার করা হয় ।
সত্যিই বলছেন ।
লেখক বলেছেন: ধন্যবাদ
রাতমজুর বলেছেন:
১০+
লেখক বলেছেন: ধন্যবাদ
সাঈফ শেরিফ বলেছেন:
হুমম...পাওয়ারড বাই প্রশিকা নেট, ভালই!
মাহবুবুল ইসলাম (সুমন) বলেছেন:
তয় লাভ গুরুরে ভাল পাই......উনি তো ভাল উপদেশই দেয়.....
লেখক বলেছেন: yes....i agree with u..
লেখক বলেছেন: That's why এই অবস্থা ।link টা পড়ুন ।
Click This Link
আর মাঝে মাঝে মনে হয় থাপ্পর দিয়ে বলি "আগে বাংলা শিখে আয়"
+++++++
অচেনা সৈকত বলেছেন:
নাহিন বলেছেন: এফ এম এর বিজ্ঞাপনটা ভালো হয়েছে।
মেঘলা মানুষ বলেছেন:
এদের সবার আগে প্রথম প্রাইভেট এফ এম রেডিও ছিল মেট্রোওয়েভ, সেটা বাণিজ্যিক সফলতা পায়নি। (পরে বন্ধ হয়ে যায়।)
নীরজন বলেছেন:
খুবই গবেষনামূলক পোস্ট।তবে স্পেসিফিক উদাহরণ দিলে ভালো হতো।
আমি রেডিও টুডের নিয়মিত শ্রোতা........এবং একজন এমপ্লয়ী.......তাই সেটার কথাই বলছি.....
এই রাত তোমার আমার......শো'টা শুনেছেন??? এখানে অশ্লীল কি বলে??
মাস্তি আনলিমিটেড এ কি ধরনের নোংরামী চলে?? আমি তো কখনও শুনলাম না.........সব নোংরা কথা আপনিই কেন শোনেন?
দু দিন আগে রাত ভর গানে একজন শ্রোতা নিরব কে প্রশ্ন করেছিল যে ভাইয়া আমি যাকে ভালোবাসি তাকে আমার পরিবার কখনও মেনে নেবে না, আমি পালিয়ে যেতে চাই...ঠিক হবে??
নীরব বলেছিল : কখনও বাড়ি ছাড়ার কথা মাথায় আনবে না, বাবা-মা কে বুঝাও......তারা কখনও সন্তানের ক্ষতি চান না.....তাদের মনে কখনও দুঃখ দিও না....তাহলে কখনও সুখী হবে না.........
লেখকের কাছে আমার প্রশ্ন : এখানে নীরবের ভুলটা কি? এখানে
অবৈধ দৈহিক সম্পর্কের কথা কোথায়??
আর এমটিভির মত যে প্রোগ্রামের কথা বললেন সেটা কখন শোনায়?? কবে থেকে অন এয়ার হবে? আমরাই তো জানি না!!!!!!!!!!!!!!!
রেডিও টুডের মাদকবিরোধী, এইডস সচেতনতামূলক, সিগারেটবিরোধী, মা-বাবা দিবস.........এর প্রোমোগুলো কখনও শুনেছেন??
জানেন এবারের বাবা দিবসে বৃদ্ধাশ্রমে থাকা বাবাদের কথা বলেছি আমরা.........এটা বি অন্যায়?? অশ্লীল???
সবাইকে এক কাতারে ফেলে অযাচিত কথা বলা ঠিক না.......... এফ এম রেডিওগুলো ব্যাবসা করতে এসেছে........জনসেবা নয়, তারপরেও করছে.............সেটা কেন দেখছেন না???
বাজারে তো অনেক জিনিস কিনতে পাওয়া যায়.........খারাপটা কিনবেন না ভালোটা কিনবেন এটা তো আপনার ব্যাপার.........তাই না??
কোন রেডিও মালিকের সাথে আপনার ব্যাক্তিগত শত্রুতা আছে নাকি??
ব্লগেও তো অনেক ১৮+ কৌতুক দেয়, ধর্ম নিয়ে নোংরামী হয়..........সেইগুলা কি কিছু না???
নীরজন বলেছেন:
লেখকের জবাবের আশায় থাকলাম............
রূম্মান বলেছেন:
আমি নিরজন আপি এর সাথে একমত।
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
কথাগুলো ভাল বলছেন নীরজন আপু। এফএম শোনা শুরু করেছি বেশ কয়েক মাস হলো। কিন্তু অশ্লীল কোনকিছু এখন পর্যন্ত পেলাম না।।।।। লাভ গুরু নিয়মিত শুনি। তার প্রত্যেকটা কথা এবং দিক নির্দেশনা সঠিক। আর ভাষার বিকৃতি নিয়ে যে এতো ফালাফালি তার ধারেকাছেও এই লোকটা নেই।।।।।।।।।।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














