মাঝরাতের বেহেড মাতলামির মৌজে আজও
মাথাচাড়া দেয় প্রতিবেশীর ঘুম হারামের প্রবণতা
আর বোনাস হিসেবে জোটা গালাগাল ও
অভিশাপ সংগ্রহশালার গ্যালারী বৃদ্ধি পায়
তবু শেষ খোঁজার ইচ্ছেটা এখনও গুহানিদ্রায়
অবশেষে প্রতিদিনের মত আজও অসামাজিক সাজি
হেড়ে গলায় ধরি বিবাগী জোৎস্নার গান...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



