আমার প্রিয় পোস্ট
- ডুবে আছি আবুল হাসানে - রাহা
- মহাত্মা অশ্বিনীকুমার দত্তঃ আধুনিক বরিশালের রূপকার - শেখ রফিক
- ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশ এর একটি কবিতা: আইডেন্টটিটি কার্ড - ইমন জুবায়ের
- ঈশ্বরের জবানবন্দী - সার্কিট
- বাংলাদেশে গ্রপ থিয়েটার : উদ্ভব ও বিকাশ [১৯৭২ সাল থেকে সাম্প্রতিককাল] - মুম রহমান
- ২০০৯ এর সুরগুলোঃ এলবাম কালেকশন ০১ (মেটাল ও রক) - প্রিয়তমেষু
- ফরাসী কবি জাঁ আর্তুর র্যাঁবো-র কাব্যগ্রন্থ "নরকে এক ঋতু" হতে দুইটি কবিতা - মুয়ীয মাহফুজ
- ডকুমেন্টারি ফিল্ম মানেই ওয়াইল্ড শ্যুটিং না - মুক্তকথা
- ভাষা দিবস ও শহীদ মিনার নিয়ে কিছু ঐতিহাসিক উপাত্ত - অমি রহমান পিয়াল
- ৭১ এর দালালদের চিনে রাখুন - ইমির
- যৌবনবতী ক্ষেতের যৌন কেচ্ছা এবং কবি ও বালিকাদ্বয়... - পান্থ বিহোস
- আমার প্রিয় পোস্ট : মলয় রায়চৌধুরী'র কবিতা প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার - নৃপ অনুপ
- ফাল্গুনী রায়ের কয়েকটি কবিতা - মুয়ীয মাহফুজ
- আগুনলতা - নৃপ অনুপ
দ্বান্দিক ভাবনা বিষয়ক আজাইরা প্যাঁচাল-৭০
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৮:২১
পরিশ্রান্ত আকাশের ঘর্মাক্ত পকেটে
ঘুমন্ত ধূসর ডায়েরীর সবুজাভ পাতায়
ভাজ ভাঙা নতুন পাঞ্জাবীর মত
কবুতরেরা উড়ে উড়ে হলুদ হয়।
তবু হাঙরের চোখের মত প্রজ্বলিত
দূরের ইলেকট্রিক নক্ষত্রের আহবানেই
ছাদ খুঁজে হয়রান হয় স্বস্তির নি:শ্বাস,
এরপর তো দীর্ঘশ্বাসেরই ঝড় তোলার পালা
তবু দুরন্ত ছাইয়ের উৎসবে মাতাল
সব দ্বান্দিকতায়ও বাড়ে নাগরিক শব্দান্ধতা।
নীল ধোঁয়ারা ধেয়ে যায় সঙীন মেঘের উৎসবে
আরেকটি বার ছড়িয়ে দিতে চায় অবষন্ন বিষাদের সিঁদুর
আর সাদা-কালো জীবনে রঙিন হয়ে বাঁচে একাকীত্ব।
বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সমীরণ পাল বলেছেন:
কবিতা যদিও ভালো লিখিনা, তবে পড়তে ভালো লাগলো...
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ দাদা...
মেঘ দূত বলেছেন:
চালিয়ে যান
লেখক বলেছেন: কোথায় যাব..? হা..হা..হা...
পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া...
লেফাফাদুরস্ত বলেছেন:
নীল ধোঁয়ারা ধেয়ে যায় সঙীন মেঘের উৎসবেআরেকটি বার ছড়িয়ে দিতে চায় অবষন্ন বিষাদের সিঁদুর
আর সাদা-কালো জীবনে রঙিন হয়ে বাঁচে একাকীত্ব।
কবি...ভালো লাগ্লো
লেখক বলেছেন: ভাইজান, 'Nothing Else Matters, Metallica এবং...'-লেখাটি আসলে তথ্য নিয়ে যতটা সম্ভব নিজের মত করেই লেখার চেষ্টা করেছিলাম। এই ধরনের চুরি যে 'না জায়েজ' তা আমিও জানি এবং মানি। কিন্তু মানুষ তো ভাই। মহাপুরুষ তো আর না। ভুল করেছি, পারলে ক্ষমা করে দিয়েন। মূলত আমার সোর্সের নামউল্লেখ করা উচিত ছিল। এখন তা করে দিয়েছি। দয়া করে দেখে (Click This Link) আসুন ।
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ আপা...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















