somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডেসটিনি ছাড়া বাকী ৬১ এমএলএম কোম্পানীর গ্রাহক সংখ্যা জানে না সরকার

০৬ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যৌথমূলধন কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তরে নিবন্ধিত ৬২টি মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানীর মধ্যে শুধুমাত্র ডেসটিনি-২০০০ এর গ্রাহক সংখ্যা জানে বাণিজ্য মন্ত্রণালয় তথা সরকার । বাকী ৬১টি এমএলএম কোম্পানীর গ্রাহক সংখ্যা জানে না তারা। আজ রবিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানা যায়।
সংসদ সদস্য আব্দুল্লাহ-আল-কায়সারের এ সংক্রান্ত লিখিত প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী ফারুক খান বলেন, ডেস্টিনি-২০০০ এর গ্রাহক সংখ্যা প্রায় ৪৫ লক্ষ। অন্যান্য এমএলএম কোম্পানির প্রকৃত গ্রাহক সংখ্যা জানা যায়নি। সাধনা হালদারের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বহুস্তর বিপনন (মাল্টি লেবেল মার্কেটিং) (নিয়ন্ত্রণ) আইন-২০১১ নামে একটি আইনের খসড়া প্রনয়ণ করা হয়েছে। দ্রুত এ খসড়াটি চূড়ান্ত করে নীতিগত অনুমোদনের জন্য মন্ত্রীপরিষদ বিভাগে পাঠানো হবে।
সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর প্রশ্নের জবাবে ফারুক দাবি করেন, বিশ্ব বাজারে দ্রব্য মূল্যের যে অস্থিরতা চলছে সে তুলনায় বাংলাদেশে সহনীয় মূল্যে পণ্য পাওয়া যাচ্ছে। তিনি বলেন, বর্তমানে বেশ কিছু পণ্যের দামের উর্ধ্বগতির সাথে সরাসরি আন্তর্জাতিক বাজার মূল্য বৃদ্ধির সম্পর্ক আছে। ফলে স্বল্প আয়ের মানুষের জন্য দ্রব্যমূল্য স্বাভাবিক না। তিনি আরো বলেন, আন্তর্জাতিক বাজারে হস্তক্ষেপের সুযোগ কম থাকার পরও মহজোট ক্ষমতায় আসার প্রথম বছরে দ্রব্যমূল্য যেমন ছিলো সে অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
কেরামত আলীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলতি বছরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে ২৫শ কোটি টাকার নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি ও স্থানীয়ভাবে কেনার পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়া চলতি অর্থ-বছরে ৪শ ৪৪ কোটি টাকার পন্য ভোক্তাদের কাছে বিতরণ করা হচ্ছে। টিসিবি সংক্রান্ত নুরুল ইসলাম বিএসসির প্রশ্নের জবাবে তিনি বলেন, চারদলীয় জোট সরকারের আমলে টিসিবি প্রশাসনিক, আর্থিক ও দক্ষতার দিক থেকে প্রায় অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলো। মমতাজ বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১১ থেকে সরকার ভ্যাট ও ট্যাক্স ব্যতীত মোট ১৫ কোটি ৮৭ লক্ষ ৮০ হাজার টাকা আয় হয়েছে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×