আমার প্রিয় পোস্ট

স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে চাই.......

ভ্যালেন্টাইন ডে (ভালবাসা দিবস) নিয়ে রাত বার'টা থেকে দুপুর বার'টা পর্যন্ত ৮০ টা পোষ্ট। এবং কিছু মজার জোকস।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩৩

শেয়ারঃ
0 0 0

রাত বার টা থেকে দুপুর বার টা পর্যন্ত সামুতে পোষ্ট দেওয়া হয়েছে প্রায় ১৭৫ টার মত। একটা জিনিস খেয়াল করুন এই ১৭৫ টা পোষ্টের ভিতর ৮০ টা পোষ্টই বিশ্ব ভালবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে নিয়ে। তার মানে আমরা সবাই মোটামুটিভাবে ভালবাসার জন্য টান আছে। কেউ বাবা মায়ের প্রতি ভালবাসা, কেউ ভাই বোনদের প্রতি ভালবাসা, কেউ বন্ধু বান্ধবীর প্রতি ভালবাসা, কেউ শিক্ষকের প্রতি ভালবাসা, কেউ প্রেমিক প্রেমিকার প্রতি ভালবাসা, স্বামী, স্ত্রীর প্রতি ভালবাসা, স্ত্রী, স্বামীর প্রতি ভালবাসা ইত্যাদি। তাই যে যার মত করে আজকে দিনে সবাইকে ভালবেসে যাব।
প্রিয় ব্লগাররা, ভালবাসা আমরা শুধু ১৪ই ফেব্রুয়ারি বাসবো তা ঠিক না। তাই আসুন ভালবাসা দিবস শুধু ১৪ই ফেব্রুয়ারি না সারা বছরই আমাদের ভালবাসার দিবস মানতে হবে।


ভালবাসা দিবস উপলক্ষে ইত্তেফাকের বাহির করা বিশেষ সংখ্যা থেকে কিছু ভ্যালেন্টাইন জোকস শেয়ার করলাম।

জোকস- ১
ভ্যালেন্টাইন ডে তে মন খারাপ করে বাড়ি ফিরল ইতিহাসের ২য় বর্ষের ছাত্রী ছন্দা। বড় বোন বলল কিরে তোর মন খারাপ কেন?
জানো আপা আজ বুঝতে পারলাম আমার প্রেমিক ছেলেটা নাস্তিক।
তুই কি করে বুঝলি?
ওর নাকি বেহেশত-দোযখের বিশ্বাস নাই।
শোন গাধা, এতে মন খারাপের কি আছে। তুই বুঝিয়ে শুনিয়ে ওকে বিয়ে করে ফেল, তখন দেখবি দোজখ বিশ্বাস না করে ওর উপায় থাকবে না।


জোকস- ২

ভ্যালেন্টাইন ডে তে মন খারাপ করে বাড়ি ফিরল রুবিনা।
বড় বোন বলল কিরে তোর মন খারাপ কেন?
জানো আপা আজ বুঝতে পারলাম আমার প্রেমিক ছেলেটার দাঁতগুলো খুবই বিশ্রী।
তুই কি করে বুঝলি?
ও আমাকে একটা জোকস শুনিয়ে হাসছিল, তখন খেয়াল করলাম।
শোন গাধা, এতে মন খারাপের কি আছে। তুই বুঝিয়ে শুনিয়ে ওকে বিয়ে করে ফেল, তখন দেখবি ওর হাসির সুযোগই পাবে না।

জোকস- ৩

প্রেমিক প্রেমিকা আড্ডা মারছে।
প্রেমিক : আচ্ছা তোমরা মেয়েরা একসঙ্গে হলে কি বিষয় নিয়ে গল্প কর??
প্রেমিকা : কেন তোমরা ছেলেরা যা করো।
প্রেমিক : এ্যাঁ মা, তোমরা মেয়েরা এত অশ্লীল।

জোকস- ৪

ছেলে : ভ্যালেন্টাইনস ডে তে চলো আজ আমরা অন্য কিছু করি।
মেয়ে : কি সেটা??
ছেলে : ব্যাপারটা 'চ' দিয়ে।
মেয়ে : বেশ
তারপর চটাস করে একটা চড়ের আওয়াজ শোনা গেল।

জেকস- ৫

ভালবাসা দিবসে দুই তরুন-তরুনী।
তরুনী : একবার এক ছেলে চুমু খাওয়ার প্রস্তাব করেছিল আমাকে। শুনেতো আমি প্রায় অজ্ঞান হয়ে গিয়ে ছিলাম।
তরুন : তাহলে বাদ!
তরুনী : মানে??
তরুন : না মানে আমি যে প্রস্তাব করার প্লান করছিলাম সেটা করলেতো তুমি মারাই যেতে।



হ্যাপি ভ্যালেন্টাই ডে। সবাই ভাল থাকুন।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হ্যাপি ভ্যালেন্টাই ডে। রাজন . কম ;
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:২০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩৬
রাজসোহান বলেছেন: লে তোরে পুত্তুম পিলাচ
১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩৮

লেখক বলেছেন:
তোরে পুত্তুম মাইনাস।
কারন তুই এখনও পর্যন্ত আমাকে মেসেজ দিস নাই

২. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৮
উচ্ছল বলেছেন: ৩ নাম্বারটা উল্টা হইছে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:০২

লেখক বলেছেন: ঠিক আছে তো। ভাল করে একটু দেখুন। শুধু মেয়েরা শব্দটা বসাই নাই। তা আবার ভুল করে না। মিলানোর জন্য বসানো হয় নাই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ

৪. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫১
রাজসোহান বলেছেন: মেইল দেখছস???????????????
১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১০

লেখক বলেছেন: বলার পর দেওয়া হইছে। তাই আর দেখবো না।

৫. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫১
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: তারপর চটাস করে একটা চড়ের আওয়াজ শোনা গেল।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১১

লেখক বলেছেন: বলতে পারেন 'চ' এর চড় টা কাকে কে দিল??????

১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ অনেক সুন্দর লেখা লেখেছেন।

৭. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১৩
এস বাসার বলেছেন: জোকসের জন্য প্লাস।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২৭

লেখক বলেছেন: বাসার ভাই আপনাকে অনেক ধন্যবাদ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:১১

লেখক বলেছেন:

"চ" তে চটাস
"চ" তে চড়
"চ" তে ???????????

ছেলেটা চ মুখে আনতে মেয়েটা অনেক খুশি হয়ে গেছিল।

;) ;) ;) ;) ;) ;) ;)

৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১২
মোজাফফর বলেছেন: ভালো লাগলো..
২২ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:২১

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৬
এরশাদ বাদশা বলেছেন: মোটামুটি হৈচে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:২২

লেখক বলেছেন: মোটামুটি হওয়াই ভালো।
ধইন্য আপনারে।

১৪ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: এত দিন পর

 

মোট সময় লেগেছে ১.০৬৮৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভালবাসি ক্রীড়াকে
ভালবাসি দেশকে
ভালবাসি সামুকে
ভালবাসি পড়তে
ভালবাসি দেশের মানুষকে
ভালবাসি আমার জীবনকে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই