জাতীয় প্রতীক, পতাকা ও সংগীত।১৭ টি জানা-অজানা প্রশ্ন। জানি অনেকে জানে তারপরও যারা জানে না তাদের জন্য।
০৬ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের জাতীয় প্রতীক, জাতীয় পতাকা ও জাতীয় সংগীত নিয়ে জানা অজানা ১৭ টি প্রশ্ন। এগুলো আমাদের সবার মোটামুটি জানা আছে। তারপরও যারা জানেন না তাদের জন্য আমার এই পোষ্ট।
০১. বাংলাদেশের জাতীয় প্রতীক কি ?
উঃ উভয় পাশে ধানের শীষে বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথায় পাটগাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয পাশে দুটি করে তারকা
০২. জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন?
উঃ তৎকালীন ছাত্র নেতা আ.স.ম আবদুর রব
০৩. জাতীয় পতাকা পরিমাপের অনুপাত কত?
উঃ দৈর্ঘ্য : প্রস্থ = ৫ : ৩
০৪. বাংলাদেশের জাতীয় সংগীত কোনটি?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা’ প্রথম ১০ চরন
০৫. আমার সোনার বাংলা কবিতাটিতে কতটি চরণ আছে?
উঃ ২৫টি
০৬. আমার সোনার বাংলা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থের অর্ন্তগত?
উঃ গীতবিতান এর অর্ন্তগত
০৭. আমার সোনার বাংলা’ র সুরকার কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
০৮. আমার সোনার বাংলা’ প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
উঃ বঙ্গদর্শন
০৯. আমার সোনার বাংলা’ প্রথম প্রকাশিত হয় কোন সালে?
উঃ ১৯০৫ সালে
১০. বাংলাদেশের রণ সংগীত কোনটি?
উঃ চল চল চল চল কবিতার প্রথম দুই স্তবক।
১১. বাংলাদেশের রণ সঙ্গীতের গীতিকার কে?
উঃ কাজী নজরুল ইসলাম
১২. উৎসব অনুষ্ঠানে বাজানো হয় রণ সঙ্গীতের কত চরণ?
উঃ প্রথম ২১ চরন
১৩. বাংলাদেশের রণ সঙ্গীতের সুরকার কে?
উঃ কাজী নজরুল ইসলাম
১৪. বাংলাদেশের রণ সংগীত ‘চল্ চল্ চল্’ কোন কাব্যর অর্ন্তগত?
উঃ সন্ধ্যা
১৫. রণ সঙ্গীত বাংলা কত সালে প্রথম প্রকাশিত হয়?
উঃ ১৩৩৫ সালে
১৬. রণ সঙ্গীত কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ শিখায়
১৭. বাংলাদেশের ক্রীড়া সংগীত কোনটি?
উঃ সেলিমা রহমান রচিত বাংলাদেশের দুরন্ত সন্তান আমরা দুর্দম দুর্জয় নামক গানটি।
——————————
ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন