অথচ তেমন কোন প্রয়োজন দেখিনা তোমাকে ফ্রেমে আটকানোর
যেখানে চোখ বন্ধ করলই চোখের তারায় তুমি হাজরি
সেখানে সেলুলয়েডের ফিতার কী কাজ?
এই যে এখন বিমূর্ত তুমি কথা বলছো, গাইছো, হাসছো
হাওয়া আসছে, ঝড় বইছে, সাটপাট খুলে যাচ্ছে জানালা দুয়ার।
আর তোমার সে হাসির শব্দ টেপ করার জন্য
কোন প্লাস্টিক রিবরে জিঙ্কের প্রলপে লাগাই না।
আমি তো চেয়ারে গা এলিয়ে দিলেই স্পষ্ট শুনতে পাই
লক্ষ কোটি ঝর্ণার কলকল ধ্বণি
আর কী হড়বড় বলে যাও অমর কবিতাখানি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

