somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্দালিব রহমান পার্থ এখন আন্ডা হওয়ার অপেক্ষায়

২৫ শে মে, ২০১৩ সকাল ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্দালিব রহমান পার্থ রাজনৈতিক ভাবে সাড়া ফেলেন সংসদ অধিবেশনে শেয়ার বাজার কেলেংকারী নিয়ে যখন তীব্র প্রতিবাদ জানান। তার সেই বক্তব্য জনগনের মাঝে তীব্র সাড়া ফেলে। ইন্টারনেটে তার সেই বক্তব্য ছড়িয়ে পরে বিদ্যুতগতিতে। একের পর এক শেয়ার হতে থাকে। মানুষের মোবাইল, ল্যাপটপ আর ফেসবুকের ওয়ালে শেয়ার হতে থাকা এই ভিডিওতে উনি আওয়ামী দুর্নীতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন সংসদ ভবনে বসে।মুক্তিযুদ্ধের সোল এজেন্ট দাবীদার আওয়ামী লীগ হয়েছিলো নগ্ন যদিও সেই নগ্নতা তাদেরকে বিন্দুমাত্র বিচলিত করেনি। এবং এর চেয়েও ভয়াবহ ব্যাপার হলো তার ঐ বক্তব্য খন্ডন করার মত কোনো বক্তব্য আসেনি সরকারী দলের তরফ থেকে। আরো মজার ব্যাপার হলো সেই বক্তব্যে আওয়ামী সুশীল লীগ তোয়াক্কা না করলেও জনগন সাংঘাতিক ভাবে গ্রহন করেছিলো। আর তার প্রমান মিলছিলো টক শো গুলোতে তার উপস্থিতি। তরুন রাজনীতিক হিসেবে নজর কাড়েন সবার। তার মেয়ে ভক্তর সংখ্যাও যে কম নয় তা বলাই বাহুল্য।

তার এই জনপ্রিয়তাই কাল হয়ে দাড়ায়। অনলাইন জগতে ছাগুদের মতই আরেকটি শক্তিশালী গ্রুপ আম্লীগ এ্যাক্টিভিষ্ট'দের মাথা খারাপ হওয়ার যোগাড় হয়। তারা যে কোন ভাবে আন্দালিব এর ক্রেডিবিলিটি নষ্ট করার অভিপ্রায়ে মাঠে নেমে পড়ে। তার উপর একের পর এক নেগেটিভ রিপোর্ট অনলাইনে প্রকাশিত হতে থাকে। সে কবে কোন মেয়ের সাথে ফষ্টি-নষ্টি করেছিলো, কবে কারে পিস্তল নিয়ে হুমকি দিছিলো সেইসব। যাই হোক তাদের সেই প্রচারনা সত্যি হইলেও হইতে পারে। যেহেতু আমরা সচেতন জনগন খুব ভালোমতই জানি যে, বাংলাদেশে যারা ক্ষমতাবান তারা নিজেরদের ক্ষমতা দেখাইতে খুবই মজা পায়। কিন্তু ঘটনা হইলো এই দালাল শ্রেনীগোষ্ঠি কিন্তু কোন অন্যায়ের প্রতিবাদ করার জন্য এই সব রিপোর্টিং করে নাই। তাদের মেইন টার্গেট ছিলো যেহেতু আন্দালিব আম্লীগ রে বাশঁ দিছে সো তারেও বাশঁ দিতে হবে। যাই হোক লাভ খুব একটা হইলো না। পার্থ সমানে বক্তৃতা, বিবৃতি আর টক শো'তে সরকার'কে সমানে উপযুক্ত ব্যাম্বু দিয়েই চললো। আর এই কারনে সাধারন জনগনের মাঝে তার ইমেজ বিল্ডিং বেড়েই চললো। সাধারন মানুষ সবসময় প্রতিবাদ কারীদের ভক্ত থাকে সেই সুত্রেই তার গ্রহনযোগ্যতাও বেড়ে গেল।

এর মাঝেই ঘটে গেল ৬'ই মে রাতের ভয়াবহ হত্যাকান্ড যা নাকি অধিকাংশ মানুষ'কে হতভম্ব করে দেয়। তখন যখন সাধারন জনগন যাদের কথা শুনতে চায় তাদের মুখের কথা শুনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলো। কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো তখন অনেকগুলো প্রতিবাদী কন্ঠ কেনো যেনো বাতাসে হারিয়ে যায়। যেমন নাকি মানবাধিকার সংগঠনগুলোর নেতা-নেত্রীরা। বিশেষ করে মিজান সাহেব আর সুলতানা কামাল চক্রবর্তী। যারা নাকি অন্য সময়ে পান থেকে চুন খসলেও উত্তেজনায় উত্তেজীত হয়ে যায় তারা যেন কেমন নির্জীব হয়ে পড়লো। যাই হোক এদের সাথে তাল মিলিয়ে পার্থ সাহেবও হাওয়া হয়ে গেলেন। বুঝি উনার কিছু সীমাবদ্ধতা আছে। কিন্তু জাতির এই দুর্দিনে এইভাবে হারিয়ে যেয়ে উনি উনার মাতৃকুল আর শ্বশুরকুল রক্ষা করলেও জাতির কাছে কি আর মুখ উচুঁ করে দাড়াঁতে পারবেন? নাকি যেই আম্লীগের এ্যাক্টিভিষ্টরা উনাকে এতদিন আন্ডা বলতেন উনি এখন রাজনীতিতে সেই সিদ্ধ আন্ডায় পরিনত হবেন।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৩ সকাল ৭:৫৫
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×