আমার প্রিয় পোস্ট

প্রবাস জীবনে বাংলাদেশ ভাবনা

ঈদের দিনে ফোন বিড়ম্বনা!!

১৫ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:৪৯

শেয়ার করুন:                   Facebook

সম্ভবত দেশে বিদেশে সকলের ঈদ অনাবিল আনন্দে কেটেছে। আমার মতো যাদের ঈদ সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে সত্যি অনেক বছর পর একটা ঈদ কাটলো ঈদের মতো করে। কিন্তু সমস্যাটা হলো বাংলাদেশের ঈদের দিন। পরিবারে সকলের সাথে কথা বলার জন্য মন ব্যাকুল কিন্তু ফোনের বোতাম টিপতে টিপতে আঙ্গুল ব্যাথা হয়ে গেল। কথা হলো না প্রিয়জনদের সাথে। নিশ্চই এটা সকল প্রবাসীদের অভিজ্ঞতা। আর একান্তই আমার অভিজ্ঞতা হলো দুঃখ পেলাম, দেশের স্বাশকদের গালমন্দ করলাম, আর প্রিয়জনদের সাথে কথা না বলতে পেরে সারা দিনের চেষ্টা ব্যর্থ হয়ে ক্লান্ত দেহ বিছানাতে নেতিয়ে পড়লো। অবশেষে সকালে উঠে পূর্বের মতো দৈনন্দিন কাজে নিজেকে নিয়োজিত করতে হলো। সকলকে আবারও চলে যাওয়া ঈদের শুভেচ্ছা।

 

 

  • ৪ টি মন্তব্য
  • ১৫০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৫ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:০৯
comment by: শামনগড় বলেছেন: দু:খ জনক।
২. ১৫ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৪৭
comment by: প্রাগৈতিহাসিক বলেছেন: আমারও একই অবস্থা হয়েছিল @সনটে। শেষে একজনের পরামর্শে এসএমএস করি আমাকে ফোন করার জন্য। তারাও চেষ্টা করে লাইন পায় নি। অবশেষে আজ সকালে আম্মু ফোন করলে তাদের সাথে কথা বলি।
৩. ১৫ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪২
comment by: রেজওয়ান বলেছেন: এই লেখাটি পড়ে দেখতে পারেন। আমাদের সবারই সোচ্চার হতে হবে এর বিরুদ্ধে।http://www.drishtipat.org/blog/2007/01/29/we-are-disconnected-please-raise-your-voice/
৪. ১৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১৮
comment by: মানুষ বলেছেন: আমি কথা বলেছি সবার সাথে

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২৭১৬