বৃষ্টি ধোয়া শরতের এক দ্বিপ্রহরে..
আমি অপেক্ষায় ছিলাম..
তুমি আসবে বলে...
ভালবাসবে বলে...
ম্লান আলোয় রাঙ্গা দিনের আকাশ..
মন ছিল ভরা পবিত্র শুদ্ধতায়..
হাতে ছিল গোলাপ রক্তলাল...
হৃদয়ের কুঠুরিতে ভালবাসা অমলিন..
শহরের কোলাহল পেড়িয়ে নিস্তব্ধতা কথা বলে..
সূর্য্যের প্রতাপ ডিঙ্গিয়েজেগে উঠে দূর আকাশের সন্ধ্যাতারা...
আজো আমি অপেক্ষায় শুধুই তোমার...
জানি তুমি আসবেনা...
চুপটি করে আরেকটি বার ফোঁটাবেনা ফুল ভালবাসার...
হয়তো তুমি অপারগ,
অথবা অপারগতার উপারে রয়েছে লুকানো কোন স্বার্থপরতা...
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১২ রাত ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



