আমার প্রিয় পোস্ট
- "একটি FB স্ট্যাটাস, কিছু মন্তব্য এবং চ্যানেল আই" - শ খি আ ঈয়ন
- হরফের জলসৌধ - ফকির ইলিয়াস
- মেঘলা মাঘের মুখ - ফকির ইলিয়াস
- সামাজিক সামন্তবাদের দস্যুতা - ফকির ইলিয়াস
- ছবিগুলা কী খারাপ হইলো ? - ফকির ইলিয়াস
- যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে উত্তাল হওয়া সেই দিনগুলির কথা - পথে প্রান্তরে
- মহান মুক্তিযুদ্ধের স্মৃতিঃ আমাকে আঁকড়ে ধরেছিলেন আমার মা - ফকির ইলিয়াস
- দ্বিতীয় বিপ্লব বা বাকশাল : শুনুন বঙ্গবন্ধূর মুখেই - অমি রহমান পিয়াল
- আত্মজীবনীর রঙিন পৃষ্টা - আবু মকসুদ
- কম্পমান পৃথিবীর ছায়া - ফকির ইলিয়াস
- অন্তঃশীল - তমিজ উদ্দীন লোদী
- কথার স্বরবীজ - ফকির ইলিয়াস
- সাহায্য চাই : মন্তব্যের সাথে ছবি যোগ করা যায় কিভাবে ? - ফকির ইলিয়াস
- নেমে যাও শোকপাথর - ফকির ইলিয়াস
- দেশপ্রেমিক ধনিক শ্রেণী ও দরিদ্রতম মুক্তিযোদ্ধারা - ফকির ইলিয়াস
- আলোর জন্য মানুষের তৃষ্ণা - ফকির ইলিয়াস
- বিক্রীত জীবন ও সভ্যতার বিন্যস্ত নখর - ফকির ইলিয়াস
মেরুর দূরেতে রাখি মনের মেঘার্থ
২০ শে মে, ২০০৮ রাত ১০:১৩
মেঘ বয়ে যাচ্ছে মাথার উপর দিয়ে । পাতাল ছুঁবে বলে মন
করেছিল যে পণ , তার ও পরিবর্তন ঘটেছে বছর বিশেক আগে
একদিন টেমস নদীর পাড়ে বসে , নক্ষত্রকে শিখিয়েছিলাম
যে নামতা - তাও ভরা ছিল ভুলের অংকে।
আমি কোনোদিনই অংকে ভালো ছিলাম না। গণিতবিদ হবো
এমন কোনো ইচ্ছে ও ছিলো না কখনো । তারপরও কাটাকুটি
আর অক্ষরের যোগ-বিয়োগে অনেকটাই ছিলাম
অশোক নিয়োগীর মতো বিশ্বস্থ।
আজ হয়তো সে জন্যেই , সবগুলো রেখার বিমূর্ততা
বেজে উঠে আমার আঙুলে। স্পর্শের ডাক এলে
আমি সরিয়ে নিই হাত। কিছু নির্যাস
কিছু নিমগ্নতা আমাকে মেঘান্তরে নিয়ে যায়।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাশেদ বলেছেন:
ভালো লাগলো।
লেখক বলেছেন: কবিতাটি টেমস পাড়ের স্মৃতি নিয়ে । থ্যাংকস
বিষাক্ত মানুষ বলেছেন:
সবগুলো রেখার বিমূর্ততাবেজে উঠে আমার আঙুলে। স্পর্শের ডাক এলে
আমি সরিয়ে নিই হাত।
.... দারুন লাগলো ইলিয়াস ভাই ।
লেখক বলেছেন: ধন্যবাদ বি মা।
সরকার আমিন ১৯৬৭ বলেছেন:
স্পর্শের ডাক
লেখক বলেছেন: সব ডাকে কি সাড়া দেয়া যায় , আমিন ভাই ! থ্যাংকস এ লট।
রাশেদ বলেছেন:
লন্ডনে থাকতেন নাকি আগে?
লেখক বলেছেন: হাঁ , ১৯৯১-৯২ সাউথ লন্ডন (ফুলহাম) এ ছিলাম।
লেখক বলেছেন: ছিলটি পাবলিক তো , লন্ডন হিজরত না করলে তো ভ্রমণ পুরো হয় না !!!
লেখক বলেছেন: থ্যাংকস এগেইন
রন্টি চৌধুরী বলেছেন:
ছিলটি পাবলিক তো , লন্ডন হিজরত না করলে তো ভ্রমণ পুরো হয় না !!!হাহা..মজা পেলাম ইলিয়াস ভাই।
লেখক বলেছেন: ধন্যবাদ রন্টি চৌধুরী ।
লেখক বলেছেন: হাছা ই কইয়ার
লেখক বলেছেন: ধন্যবাদ সাধু ।
লেখক বলেছেন: কথ্য ভাষা প্রচলনে নিয়মিত ''আন্দোলনে '' নেমেছেন আমাদের একদল
কবিবন্ধু । আপনাদের লন্ডনে ও এর হাওয়া লেগেছে ।
লন্ডন/ বার্মিংহাম প্রবাসী আমাদের স্বজন
কবি মুজিব ইরম / কবি দেলোয়ার হোসেন মন্জু ' র কথ্য ভাষার কবিতা কি আপনি পড়েছেন ?
সেকেতুরে বলেছেন:
ভালো লাগল।
লেখক বলেছেন: বিনীত ধন্যবাদ ।
লেখক বলেছেন: পড়তে পারেন।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
ভালো বর্ননা ইলিয়াস
লেখক বলেছেন: ধন্যবাদ , শরৎ
- - -
খুব ভালো লাগলো ইলিয়াস ভাই।
লেখক বলেছেন: ধন্যবাদ অশেষ ।
পলাশমিঞা বলেছেন:
পড়ে ভালো লাগলো।
লেখক বলেছেন: থ্যাংকস ।
লেখক বলেছেন: ব্রিকলেনের বুকস্টলগুলোতে অবশ্যই পাওয়া যাবে অনেক কবিতার বই।
রাশেদ বলেছেন:
হোকে। থ্যাঙ্কস। আগেও অবশ্য একবার বলেছিলেন আমাকে ব্রিক্লেনের বুক্সটলের ব্যাপারে। যাওয়া হয় নাই ঐদিকে, গেলে ঢু মারবো। লেখক বলেছেন: ও কে
ইমরান খান ইমু বলেছেন:
সবগুলো রেখার বিমূর্ততাবেজে উঠে আমার আঙুলে। স্পর্শের ডাক এলে
আমি সরিয়ে নিই হাত
ইলিয়াস ভাই ভালো থাকুন...
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: ভালো থাকুন । কেমন চলছে লেখালেখি ?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















