এক হয়ে গেলে পরিপূর্ণ হয়ে উঠে জলের
সীমানা - এমন সব প্রশ্নের মুখোমুখি ধীর
দাঁড়িয়ে কেবলই দেখে যাই সৌম্য সংকেত।
লিখিত মনবিধান নাড়াচাড়া করে বুঝে ফেলি
শষ্যদানায় সঞ্চিত শক্তিরা সব উন্মুখ হয়ে
আছে, দেখবে বলে অন্য কোনো মাটির ভিত।
যেভাবে জেগে থাকা রাত স্পর্শ করে পাতার
রঙ কিংবা ঘুমন্ত দিন এসে নাড়ে দরদী দরোজা।
নেড়ে যেতে আনন্দ আছে ভীষণ। আর ভুলে
থাকাতেও।
যার কোনো বাসগৃহ নেই, আমরা জানি, মাধবী
আকাশকেই কেবল ছায়া ভাবতে পারে সে ও
ছবি- আনিসুর রহমান
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



