বন্ধু দেখে আসি।
কারে লইয়া প্রাণবন্ধে খেলছে পাশাপাশি ।
১। জনম ভরে খুঁজে তারে গো, আমি
হইছি বনবাসি
আমায় দেখে পাড়ার লোকে করে হাসাহাসি ।
২। জগত জুড়া রূপের জ্যোতি গো ,আমার
বন্ধু কালশশী
যে দেখে সেই মোহন ছটা হয়ে যায় উদাসী।
৩। ফুলবাসরের আলো আমার গো, বন্ধু
পুষ্প রাশিরাশি
ছিটিয়ে দেবো আগর চন্দন তারে ভালোবাসি।
৪। যে যাই বলুক , সব দিয়াছি গো , আমি
বন্ধুর চরণদাসী
ফকির ইলিয়াস রূপনগরে তার প্রেমের পিপাসী।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



