শতায়ু শৈবাল তারে আদ্যন্ত রাত ঢেকে রাখে
অচেনা শিল্পী এক , পাশে বসে চিত্রকল্প আঁকে
জংগমে - সংগমে তবু কাছে যেতে হয় খুব দেরী।
শব্দময় চিলেকোঠা বাগানের ফুটন্ত গোলাপ
তপস্যারত যেন যুগ যুগ বসে থাকা নর
গুহা থেকে উঠে এসে এ নগরে সাজায় বাসর
আত্মার গহীনে কাঁদে, যে প্রেমের নিভৃত সংলাপ।
সমুদ্রে যাবে বলে সে ও একদিন করেছিল পণ
প্রেমিকা ষোড়শী এক, তাকে নিয়ে ভাসিয়েছিল ভেলা
ঘরে ফেরা হয় নি যে আর - তার সারা বেলা
পৃথিবীর ডিম্বকোষে আজো আছে তার বিচরণ ।
আমি ও সমুদ্রে যাবো , সাথে যাবে তুমি প্রিয় নারী
প্রেমের আলোতে এই বিষাদকে বিচ্ছিন্ন করি .......
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


