আমার প্রিয় পোস্ট

মাঠচিত্র

০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:২৪

শেয়ারঃ
0 0 0

এখন কোনো পরিচয় নেই। একসময় দৈনিক খারিজপত্রের সম্পাদক ছিলেন তিনি। তাও আবার প্রতিষ্টাতা! তারপর ডন খেয়েছেন। ভোল পাল্টেছেন। এভাবে নত হয় বাঙালির সংস্কৃতি!
টিভির টকশোতে কথার ফেনা তুলে হাই দিয়ে ডুবে যান মদের
মধ্যসত্ত্বে । কিংবা সেই তরুণ নাট্যকার । একটা -দুটানাটকের হাত
ধরে হাত ছুঁতে চায় অষ্টাদশী তরুণীর । না দোষের কিছু নয়।সম্মতি
পেলে আকাশকেও নামানো যায় অন্ধ অভিসারে। সারারাত ভরে
মার্কিনী সাম্রাজ্যবাদকে গালি দিয়ে , ভোরে অপেক্ষা শুরু হয় সেই
চিঠির ! ডি ভি ... আহা ডি ভি । টি ভির পর্দায় ডিজনি ফ্যান্টাসি।
হলিউড নায়িকার নগ্ন নিতম্ব ! দেখা পেলে কাটমোল্লারা ও ফেলে দেয় হাতে রাখা কাঠের লাঠি। তারপর তাকিয়ে থাকে হাবার মতো । কি অপরূপ দেখা গেলো! আবার আইলো কলিকাল ! নারীমূর্তির পাশাপাশি যারা কংকাল সর্বস্ব , যারা একটা শিশ্নমূর্তি নিয়ে প্রতিদিন লাঙল চালায়, এদের পরিচয় ছিলো না কোনো কালেই। তারা প্রতিষ্টাতার দাবীদার ও হতে পারে না।অথচ একটা নদী , একটা পাখী , একটা ঋতু প্রতিষ্টার
জন্য সমরমুখি জীবনকে ভালোবেসে এরাই একদিন নেমেছিল মাঠে ।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:২৭
ঘোর বলেছেন: হুম। ভালো আত্মসমালোচনা!
০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ , কবি ।

২. ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১:০২
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: সমকাল যেন বরাবরই কলিকাল! সব যুগে, সব মানুষের কাছে।
ভালো লেগেছে লেখাটা।
০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ৭:০৪

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ কামাল ভাই ।

৩. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ ভোর ৫:৪১
সৈয়দ আফসার__১৯৭৯ বলেছেন: আহমাদ মোস্তফা কামাল ভাইয়ের মতো আমারও মনে হয়,সমকাল বরাবরই কালকাল!

ভাল থাকবেন।
০৪ ঠা নভেম্বর, ২০০৮ ভোর ৫:৫৭

লেখক বলেছেন: উনি বলেছেন কলিকাল ।
আপনি বলেছেন - কালকাল !

ভালো থাকবেন আপনি ও

 

মোট সময় লেগেছে ০.৮৮৭৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।
এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া
অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য
নয়।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ