আমাদের আলোচনা চলছিল ঘরের সমুদ্রসীমা নিয়ে। আর কিভাবে
বৃষ্টি গড়িয়ে পড়বে পাতার চালায়, তা নিয়েও ভাবিত ছিলাম আমরা
তবে এভাবে ঘর বদলে বাধ্য হবো , তা কখনো কল্পনায় ছিল না।
কয়েকটি ভোরের ইতিহাস ও এর মধ্যে পড়ে নিয়েছিলাম আমরা।
সূর্য উঠে কাকে প্রথম স্পর্শ করে, কোনো পতাকা মোড়া সকালে
একজন যোদ্ধাকে কিভাবে সমাহিত করা হয় এর দৃশ্যাবলি ও খুব
কাছে থেকে দেখে নিয়েছিলাম । একটি রুমাল উড়াতে উড়াতে।
পোড়া ঘর বিচ্ছিন্ন আগুনের ঘ্রাণ রেখে যাবার পর ও মানুষ সেই
ভিটেয় দাঁড়ায়। কিছু পায় কিনা জানি না, তবে অন্যমনস্ক হয়ে
চুম্বনে সিক্ত করে কালের নজর। তারপর বদলে দেবার অথবা
বদলে যাবার প্রস্তুতি নেবার জন্য মুছে দেয় জীবনের শেষ আঁধার ।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


