হত্যার উল্লাস নিয়ে আমরা হাত বাড়াই বিত্তের দিকে। চারপাশে ধূসর বন্যতা। কেউ অস্ত্র বিক্রী করছে। কেউ চুরি করছে হত-দরিদ্রের চালার ঢেউটিন। পাঁজর সর্বস্ব কৃষক বেঁচে থাকার যুদ্ধ করছে বুধবারী বাজারে । আর ফিফথ এভিনিউ এর হোমলেস মানুষটি ! সে ও বুদ হয়ে পড়ে আছে ফুটপাথে। তার কোনো তাড়া নেই। জীবন রক্ষাকারি পুলিশের গাড়ী তাকে তুলে নিয়ে যাচ্ছে সাময়িক আবাসনে। তারপর আবার ফিরে আসছে তারা - যারা একটি মৌলিক জীবন চেয়ে হাত বাড়িয়েছিল প্রকৃতির কাছে, পৃথিবীর কাছে।
শ্রেণীশোষণের এই যে বোধ , তা শোষক এবং শোষিত- দুয়ের মাঝেই জাগ্রত থাকে সবসময়। প্রতারক জানে সে প্রতারণা করছে। আর প্রতারিত জানে সে প্রতারিত হচ্ছে। কিন্তু আক্রান্তদের কিছুই করার থাকে না। এরা সব সময়ই অসহায়। যে শ্রেণীটি রাষ্ট্র ও সমাজের বিত্তকে নিয়ন্ত্রণ করে , এরা অধিক সময় তাদের মত টা চাপিয়ে দেয় সাধারণ মানুষের উপর।অস্ত্রব্যবসায়ীরা তাদের স্বার্থেই বদল করে রাষ্ট্র ক্ষমতা। মুনাফালোভী
সুদখোর কর্পোরেটার রা আগাম জানিয়ে দেয় প্রয়োজনে তারা বড় কোম্পানীগুলো একাকার হয়ে যাবে। তবু তাদের স্বার্থ ক্ষুন্ন হতে দেবে না।
আমরা আম পাবলিকরা কোনো বেইল আউট এর সুযোগ ও পাই না।
আমাদের গালে হাত দিয়ে বসে থাকা দীর্ঘায়ীত হয় , দেশে - দেশে।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।