আমার প্রিয় পোস্ট

আমি তার কাছেই বন্ধক রাখি মাঘের দুপুর

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০০

শেয়ারঃ
0 0 0

অত:পর ধ্বংশই পরিণত পরিণাম। বিপুল সম্ভাবনার ছায়া
যে রোদ লুটেপুটে খায় বৃষ্টিশব, চন্দ্রমদ আর অমানিশাপুর
আমি তার কাছেই বন্ধক রাখি মাঘের দুপুর,
আর বলি শীত তুমি অতিক্রান্ত হও
লিখে রাখো ; এই বিবর্ণনগরে মানুষের চেয়ে জন্তুর সংখ্যাই
ছিল বেশী । দ্বিগুণ সহিংস সব মানুষের হৃদয়
সামন্ত শকুন বলে এর আগেও ভবঘাটে ছিল
যাদের আদি পরিচয় !

ধ্বংশেই অস্তিত্ব খুঁজো । মিশে যাও, মাস্তুল তুলে
ভাসাও ডিঙা , পেতে পারো পার
না হয় বেঁচে থাকা অর্থহীন ; যদি না থাকে
স্মৃতির কৃতিত্ব ..... মহিমা অপার !

 

সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:২৮
লালপ্রভাত বলেছেন: লিখে রাখো ; এই বিবর্ণনগরে মানুষের চেয়ে জন্তুর সংখ্যাই
ছিল বেশী । দ্বিগুণ সহিংস সব মানুষের হৃদয়
সামন্ত শকুন বলে এর আগেও ভবঘাটে ছিল
যাদের আদি পরিচয় !


খুব চমৎকার।
আপনার বইটা কবে আসতেছে ?
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ।
১২ ফেব্রুয়ারি আসবে বলে প্রকাশক জানিয়েছেন।

২. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫২
নাজনীন খলিল বলেছেন: ধ্বংশেই অস্তিত্ব খুঁজো । মিশে যাও, মাস্তুল তুলে
ভাসাও ডিঙা , পেতে পারো পার
না হয় বেঁচে থাকা অর্থহীন ; যদি না থাকে
স্মৃতির কৃতিত্ব ..... মহিমা অপার !


ধ্বংস নয় নির্মাণের কথা শুনতে চাই স্মৃতির কৃতিত্বগাঁথার হাত ধরে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৮

লেখক বলেছেন: ধ্বংশের হাত ধরেই বেড়ে উঠে সৃজন।
পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।

৩. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৮
চিটি (হামিদা রহমান) বলেছেন: আমি তার কাছেই বন্ধক রাখি মাঘের দুপুর,
আর আমি প্রিয়তে তুলে রাখি আপনার সৃষ্টি.......

আশাকরি ভালো আছেন?
শুভকাকমনা থাকলো।
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১৭

লেখক বলেছেন: জ্বী, আপনার জন্যও শুভকামনা

৪. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:০৭
মাশূক আনিস বলেছেন: বৈরী বৈশাখেও মুকুলে -মুখোর জলের আঙ্গিনা মৌ মৌ হয়ে ওঠে ,
মনে হবে সর্বত্র ফকির ইলিয়াস আর
সর্ব মঙ্গল।



এ ভাবেই ইচ্ছে রেখে গেলাম...............
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:১১

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ কবিবর ।

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫২

লেখক বলেছেন: অনেক দেরীতে পড়লেন।
অশেষ ধন্যবাদ আপনাকে ।

 

মোট সময় লেগেছে ০.৮৭৮১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।
এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া
অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য
নয়।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ