somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফকির ইলিয়াস
আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

শহীদ কাদরীর ‘আমার চুম্বনগুলো পৌঁছে দাও’

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদ কাদরীর ‘আমার চুম্বনগুলো পৌঁছে দাও’
-----------------------------------------------
চলতি বইমেলায় কবিতাপ্রেমীদের জন্য ঘটেছে অসাধারণ ঘটনা। দীর্ঘ একত্রিশ বছরের স্বেচ্ছা নির্বাসন ছেড়ে বেরিয়ে এসেছেন বাংলা কবিতার ক্ষণজন্মা পুরুষ শহীদ কাদরী। এই কবির মরমীয়া রক্তক্ষরণে একদা লেখা হয়েছিল,
বন্য শূকর খুঁজে পাবে প্রিয় কাদা
মাছরাঙা পাবে অন্বেষণের মাছ
কালো রাতগুলো বৃষ্টিতে হবে শাদা
ঘন জঙ্গলে ময়ূর দেখাবে নাচ
প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না
পাবে না পাবে না পাবে না ......
কিংবা বুকের ভেতর এক শ ফানুস উড়িয়ে প্রিয় দেশকে অভিবাদন জানিয়ে একদিন বলেছিলেন, তোমাকে অভিবাদন, প্রিয়তমা।
সাহিত্যাঙ্গন ছেড়ে শহীদ কাদরীর এই চলে যাওয়া ছিল বড়ই আকস্মিক। কোনরকম পূর্বসংকেত ছাড়াই একদিন আচমকা লেখা থামিয়ে দেন এই কবি। দেশ ছেড়ে চলে যান দূর মার্কিন মুল্লুকে। হয়তো এরকমই হয়। খুব বেশি ভালবাসে বলেই হয়তো কবিদের চলে যেতে হয় প্রবাসে। আমরা অপেক্ষায় থেকেছি অনেকদিন। মুখ ফুটে কিছু বলিনি কবিকে। আজ আমাদের প্রতীক্ষার অবসান ঘটেছে। মেলায় এসেছে ‘আমার চুম্বনগুলো পৌঁছে দাও’ শিরোনামে তার চতুর্থ কবিতার বই। তার নতুন এই কাব্যগ্রন্থে কি আছে? আছে তার কাব্যশক্তির ধারাবাহিক প্রয়াস। আর কি আছে? আছে ঘাসের ফাঁক থেকে মুদ্রার মতো কুড়িয়ে আনা জ্যোস্না। আর যা আছে তা পাঠকদের কাছে কাব্যগ্রন্থ পৌঁছার পর তারাই আবিষ্কার করে নেবেন।

বাংলা ভাষার অন্যতম এ কবির কাব্যগ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন কাইয়ূম চৌধুরী, মূল্য রাখা হয়েছে এক শত টাকা। প্রকাশক : অবসর।
-------------------------------------------------------------------------
দৈনিক ইত্তেফাক / ১৩ ফেব্রুয়ারি ২০০৯ শুক্রবার
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৪৫
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×