আমার প্রিয় পোস্ট
- "একটি FB স্ট্যাটাস, কিছু মন্তব্য এবং চ্যানেল আই" - শ খি আ ঈয়ন
- হরফের জলসৌধ - ফকির ইলিয়াস
- মেঘলা মাঘের মুখ - ফকির ইলিয়াস
- সামাজিক সামন্তবাদের দস্যুতা - ফকির ইলিয়াস
- ছবিগুলা কী খারাপ হইলো ? - ফকির ইলিয়াস
- যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে উত্তাল হওয়া সেই দিনগুলির কথা - পথে প্রান্তরে
- মহান মুক্তিযুদ্ধের স্মৃতিঃ আমাকে আঁকড়ে ধরেছিলেন আমার মা - ফকির ইলিয়াস
- দ্বিতীয় বিপ্লব বা বাকশাল : শুনুন বঙ্গবন্ধূর মুখেই - অমি রহমান পিয়াল
- আত্মজীবনীর রঙিন পৃষ্টা - আবু মকসুদ
- কম্পমান পৃথিবীর ছায়া - ফকির ইলিয়াস
- অন্তঃশীল - তমিজ উদ্দীন লোদী
- কথার স্বরবীজ - ফকির ইলিয়াস
- সাহায্য চাই : মন্তব্যের সাথে ছবি যোগ করা যায় কিভাবে ? - ফকির ইলিয়াস
- নেমে যাও শোকপাথর - ফকির ইলিয়াস
- দেশপ্রেমিক ধনিক শ্রেণী ও দরিদ্রতম মুক্তিযোদ্ধারা - ফকির ইলিয়াস
- আলোর জন্য মানুষের তৃষ্ণা - ফকির ইলিয়াস
- বিক্রীত জীবন ও সভ্যতার বিন্যস্ত নখর - ফকির ইলিয়াস
ব্লগের কবিতা : প্রবাহ ঝলকের নির্বাচিত সতেরো /৪র্থ পর্ব
১৩ ই মে, ২০০৯ রাত ১২:১৪
ব্লগের কবিতা : প্রবাহ ঝলকের নির্বাচিত সতেরো / ১ম পর্ব
Click This Link
-------------------------------------------------------------------------
ব্লগের কবিতা : প্রবাহ ঝলকের নির্বাচিত সতেরো / ২য় পর্ব
Click This Link
--------------------------------------------------------------------------
ব্লগের কবিতা : প্রবাহ ঝলকের নির্বাচিত সতেরো / ৩য় পর্ব
Click This Link
---------------------------------------------------------------------------
দেহের সাথে আগুনের একটা সম্পর্ক আছে। দেহ ও উত্তাপ ছড়ায়। আগুন ও উত্তাপ ছড়ায়। পার্থক্য এই দেহসত্তা টুকরো টুকরো হয়। আগুন হয় না।আগুন নিভে যায়। নেভানো যায়। মনের উত্তাপ থেকে যায় তুষানলের মতো। আমি কবিতাকে আগুনের চেয়েও শক্তিশালী মনে করি।
বপনে ও বিনয়ে একটা কবিতা প্রধানত: মনসমগ্রের রূপান্তর ঘটায়। অনেক বিষয় আছে , হাত তা ছুঁতে পারে না। কিন্তু কবিতা পারে। ব্লগের
কবি তনুজা এর কবিতার দিকে দৃষ্টি ফেরানো যাক ।
যখন সোনালী ধানে উড়ে এলো সিঁদুরে বাতাস
এমন মাটির গন্ধ
এমন বরণ
এমন সোহাগী মেঘ..
এই মাঠ মানে এক মানুষীর মনে ওঠা ঢেউ
আর তো ডাকে নি কেউ।
প্রকৃতি পুরুষ সূত্র বোঝেনি এমন
এমন বয়ান তার এমন নয়ন..
কখন সে বুনোহাঁস ভরা গাঙে
কখন সে ঝিঙে ফুল হয়ে ওঠে দুহাতের লতানো মাচায়
এমন সরল দুটো চোখে
আমার ধ্রূপদী আমি ভেঙে যায়
কলাবেণী ...
নাকছাবি ...
'দুলি' হয়ে ওঠে
( রূপান্তর / তনুজা )
এই মাঠ মানে এক মানুষীর মনে ওঠা ঢেউ - এখানে প্রতীক হয়েছে মানুষী । আর ঢেউলাগা প্রান্তর হয়েছে কবির বিস্তীর্ণ ক্যানভাস।
সামগ্রিক সফলতা নিয়ে কবি হয়ে উঠেছেন ব্যাপকতার মুখপাত্র।
জীবন থেকে পালানোরও একটা কৌশল লাগে। সেই বিদ্যা রপ্ত করতে
পারে না সবাই। কেউ কেউ পারে। আর এরাই কবি। সোমেশ্বর অলি
লিটলম্যাগ প্রাংগনের বেশ প্রিয় মুখ। তার কবিতায় যে দ্যোতনা দেখা যায়,
এর চৈতন্যময়তা আমাদেরকে নিয়ে যায় অনেক দূরে। আমরা যাই , ফিরে আসি, আবার যাই ।
পালাতে পারছো, তাই যাচ্ছ
আমি চাঁদের খোঁপায় ফুল গুঁজে,
সেই কবে ছেড়েছি গ্রামের বায়ু; তবে
এখানে বসেই খবর রাখছি: কিশোরের হাত ধরে
ঘর পালানো রমণী- দুধের সন্তান তার কাঁদছে কাঁদছে-
স্বামী তার হতভাগা- গলা দিয়ে নামছে না ভাত...
পলাতক কিশোরের কী খবর? কমলালেবু, আপেল তাকে
কতভাবে ডেকেছিল।
গুহাবাসী হয়ে সেই স্বাদ পেতে পেতে তবে একঘেয়ে লাগে?
ঘর পালানো রমনী খোঁজে প্রিয় গৃহের ব্যঞ্জনা, কিন্তু
খুলে যাওয়া খোঁপার সৌজন্যে আমাকে ডাকছে না সেই চাঁদ
আমি কিশোরের মতো পালিয়ে বেড়িয়ে বাঁচি-
চাঁদ কিংবা মোহন রমণী
কেবল একবারই পালাতে সাহায্য করে?
রমণী কবজা করে রাখে কিশোরের অগোছালো চুল,
চাঁদের খোঁপাটি বেঁধে দিতে
আমি ফের পালাতে পারি না নদীতীরে...
(পলায়নপর / সোমেশ্বর অলি )
এই কবিতাটিতে প্রথম বাক্যগুলোই বুকে লাগে। কানে বাজে।
পালাতে পারছো , তাই যাচ্ছ - এই প্রতিধ্বনিকে বহু ভাবে বলা যায়। না গেলে হয় না , কেন যাবে , থেকে যাও না ........ আরো কতোভাবে। কিন্তু কবি এমনভাবে গেঁথে দিয়েছেন, যা আমাদের পিছু ছাড়ে
না। লেগে থাকে মননে ও মনীষায়। এই বিশিষ্টতাই কবির।
৬
ব্লগ সাহিত্যটা আমার কাছে অনেক সময় মনে হয় নিছক আড্ডাই নয় ,সুপ্ত
মেধা অন্বেষনের প্লাটফর্ম ও বটে। আমি ব্লগবাসী হবার পর অনেক নতুন
মেধাবী মুখের ঝলক দেখেছি, যারা পরিপক্কতার উজ্জ্বলতায় ব্লগবাড়িকে
আলোকিত করছেন বিভিন্নভাবে। একজন কবি - দূরের পাখি। তার কবিতা পড়ে আমি শুধু তন্ময়ই হইনি , স্পর্শ করতে চেয়েছি কালের
নোঙর ।
জলপতনের শব্দ শুনি , ভাঙে মন, ভাঙে তার বেয়াড়া ইতিহাস ।
প্রপাতে একা যেতে নেই ; তোমার সাবধানী বাঁধা, আশংকার উচ্চারণ ।
প্রপাতে আমি বিষ ধুই , দুঃখ ধুই জলে ; বাতাসে উড়াই অতৃপ্তি ।
নদীর নোঙর নাই , নৌকাতে আছে, নদী নয় নৌকাকে ভালোবাসতে বল তুমি ;
ভূমিতে জল বড় অসহায়, তার তলে রৌদ্রকিরণ , বড় হাঁসফাঁস , বড় যন্ত্রণা ।
কাদায় নোঙর রাখিনা কন্যা ; জলেও নয় । নোঙর ধরে বসে থাকো তো তুমিই ।
(নোঙর / দূরের পাখি )
কবির জলপতনের শব্দশোনার সাথে সাথে ভেঙে যায় অনেক কিছুই। দাঁড়ের পাঁজর এসে মিলিত হয় প্রেমের পাঁজরে। যেজন নোঙর ধরে বসে
আছে সে তো আমারই প্রিয়তমার মুখ। কামজ আগুন লাগা প্রতিবেশী
ভোর। কবিতার অন্যনাম শাদাশাড়ি। শান্তির প্রতীক। বৈধব্যের প্রতীক।
যারা জীবন সাথে থাকার যে অংগীকার প্রেম মানুষকে দেয়, সেই ছায়াও
সরে যায় কাছ থেকে। কেবল মমিরা আলো থেকে সংগ্রহ করে বাঁচার রসদ। আর কবিতা হয়ে ওঠে তারই প্রধান নিয়ামক শক্তি ।
....................( ক্রমশ : / আগামী পর্বে সমাপ্য )
ছবি - নাদিয়া নিকাশিনা
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
খলিল মাহমুদ বলেছেন:
ইলিয়াস ভাই, আপনার তীক্ষ্ণ পর্যবেক্ষণপ্রসূত আলোচনা খুব উপভোগ করলাম।
লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ ।
চেষ্টা করছি মাত্র । হচ্ছে কি না জানি না।
মুজিব মেহদী বলেছেন:
এই লেখাটা ফলো করছি। ভালো কাজ করছেন আপনি। শুভেচ্ছা জানবেন।
লেখক বলেছেন: থ্যাংকস এ লট মুজিব ভাই।
অপেক্ষাকৃত তরুণদের কবিতা নিয়ে
ক্ষুদ্রপরিসরে আলোচনা করতে চাইছি।
আমার আলোচিত কবিদের বিষয়ে আপনি
একটু বিশদ বললে ভালো লাগতো ।
ভালো থাকুন ।
তনুজা বলেছেন:
পড়ে গেলাম বেশ আগে , মন্তব্য দিতে দেরি হল আমি এই সিরিজটার পাঠক , প্রথম থেকেই --------নিজের নাম দেখেও ভাল লাগল , কারণ আপনাকে ঠিক পাঠক হিসেবে দু এক সময় ব্লগে দেখলেও কমেন্টের ঘরে কখনও দেখা হয়নি
ব্লগে আরও অনেকে লেখেন , আপনার সিরিজটা যদি আরও দীর্ঘ হত --আরও পরিচিত অপরিচিত নাম দেখলে ভাল লাগত
যদি সম্ভব হয় সেরকম অনুরোধ থাকল এখন না হোক , পরে কখনও
লেখক বলেছেন: আমি ৩০ জনের তালিকা করেছিলাম প্রথমে। সেখান থেকে কেটে ছেঁটে
সতেরো তে নামিয়ে আনি।
আমার তালিকার আর মাত্র দুজন বাকী ।
আপনাকে একটা অনুরোধ করি। আপনি যদি আমাকে আরো কিছু
ব্লগারের নাম সাজেস্ট করেন , আমি দেখতে পারি ।
আমি কর্মে বিশ্বাসী ।
এমন ও হতে পারে আমি আরো অনেক মেধাবীকে মিস করেছি।
আামকে ইমেল করে জানালে খুশী হবো ।
লেখক বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ আবারও ।
লেখক বলেছেন: ভালো ।
আপনার লেখালেখি কেমন চলছে ?
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
ভালো লাগছে দাদা , আর একটু দীর্ঘ হলে হয়তো আরো অনেকের লেখার সাথে পরিচিত হতে পারতাম ,যদিও আপনার ব্যস্ততা জানি ।ভালো থাকুন ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আপনাকেও বলি , আপনার পড়া ভালো কবিতা / কবির লিংক দিন
প্লিজ। আমি পড়ে দেখতে চাই ।
সময় করে আবার লিখবো ।
শুভেচ্ছা নিরন্তর ।
লালপ্রভাত বলেছেন:
চারটা পর্বই পড়লাম।আরো দীর্ঘ হতে পারতো
আলোচনাটা। আর ১৭ জন সিলেক্ট
করা হলো কিসের ভিত্তিতে ?
লেখক বলেছেন: ভিত্তি কিছুই নেই। অনেক কিছুরই ভিত্তি থাকে না।
পড়ুন।
দীর্ঘ হতে পারতো ঠিক । সময় , সংগতি ও তো দরকার।
তাই নয় কি !
ইলিয়াস ভাই,
চলছে এই আর কি, আপনি কী সাপ্তাহিক 'পত্রিকার' সাহিত্যপাতা দেখেন?
আগামী সংখ্যার একটি গদ্য হয়ত যাবে।
লেখক বলেছেন: না । শুধু সুরমা পাই , ডাকযোগে।
পত্রিকা কি ওয়েবে দেয় ?
জানাবেন প্লিজ ।
আজ ''তৃতীয় বাংলার কবি ও কবিতা '' এবং ''শব্দপাঠ'' পেলাম।
আবু মকসুদ পাঠিয়েছেন।
আহমদ ময়েজ ভাই, আবু মকসুদ ভাই হয়ত জানবেন।
তাদের জিজ্ঞাসা করে দেখবো।
ভাল থাকুন।
লেখক বলেছেন: হাঁ, জানাবেন । খুশী হবো। পড়তে চাই ।
কালপুরুষ বলেছেন:
আপনার কষ্টসাধ্য ও গোছানো লেখায় সিরিজটা প্রাণ পেয়েছে নিঃসন্দেহে। খুব ভাল লাগলো।
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ
রণদীপম বসু বলেছেন:
হুঁম, ইলিয়াস ভাই, চমৎকার এই সিরিজটা এতো তাড়াতাড়ি শেষ করে দেয়া কি ঠিক হচ্ছে ?
লেখক বলেছেন: শেষ তো হয়েই গেছে।
দেরীতে হলেও পড়ার জন্য
অশেষ ধন্যবাদ আপনাকে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















