আমার প্রিয় পোস্ট

অর্চনা সিরিজ - ১

২৬ শে মে, ২০০৯ ভোর ৬:৫৪

শেয়ারঃ
0 0 0

জলবৃন্তে জড়িয়ে রেখেছো যে যুগল জীবন , তার
একটি পালকও যদি আমাকে দাও - তবে আঁধার
কেটে যাবে জানি সূর্য নিয়মে পড়ে নামতার পাঠ
এবং খুলবে নয়ন , চন্দ্রসজ্জার লাজুক কপাট।

অবনত সমুদ্রের কাছাকাছি , নমিত সূর্যকে ছুঁয়ে
যারা হেঁটে যায় তারা বার বার দেখে নুয়ে -
পড়া পৃথিবীর প্রথম গমন দৃশ্য এবং লীলাক্রম
ঘিরে কিভাবে স্মৃতিক্ষত ঘুমায়, গায়ে জড়িয়ে জৈব মরম।

বিয়োগের বর্ণ খোঁজো , দেখবে সেই স্পর্শপ্রয়োগে
বিরহই বেঁচেছিলো হাজার বছর,পৃথিবীর জন্মের আগে।

ছবি - ফরটু নেটো

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে মে, ২০০৯ ভোর ৬:৫৮
সুদীপ চৌধুরী বলেছেন:

চমৎকার সব লাইন। ভালো লাগছে মিলগুলোও। বিশেষত প্রথম জোড়া।
২৬ শে মে, ২০০৯ সকাল ৭:০৫

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।

২. ২৬ শে মে, ২০০৯ সকাল ৭:১৬
মন মানে না বলেছেন: "জলবৃন্তে জড়িয়ে রেখেছো যে যুগল জীবন , তার

একটি পালকও যদি আমাকে দাও - তবে আঁধার

কেটে যাবে জানি"

ভালো লাগে আপনার লেখা । তাই কমেন্ট করি । + ও দেই ।
২৬ শে মে, ২০০৯ সকাল ৮:১৬

লেখক বলেছেন: থ্যাংকস এ লট

২৬ শে মে, ২০০৯ সকাল ৮:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ। কিছু কথা বলেছি আপনার পোস্টে।

২৬ শে মে, ২০০৯ সকাল ৮:২৮

লেখক বলেছেন: লাল সালাম , কমরেড ।

৭. ২৬ শে মে, ২০০৯ সকাল ৮:৩২
ইমন সরওয়ার বলেছেন: বিরহই বেঁচেছিলো হাজার বছর,পৃথিবীর জন্মের আগে

------


আমি হাঁটবো কবি আগামী দিনের লাগি,
যে কথা গোপন রয়, জানে কেবল নিবৃত্তচারী।
২৬ শে মে, ২০০৯ সকাল ৮:৫৭

লেখক বলেছেন: আমিও হাঁটিতে চাই
পারি না বলেই বুঝি
বাহু দুটি হাওয়ায় নাচাই .........

ধন্যবাদ

৮. ২৬ শে মে, ২০০৯ সকাল ৯:২৯
পথিক!!!!!!! বলেছেন: ভাল লাগলো

কেনো লাগবেনা .বিরহীর প্রাণ বিরোহ কথনে উদ্বেল তো হবেই
২৬ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:০৪

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ

২৬ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: থ্যাংকস এ লট

২৬ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: শুভ কামনা

১১. ২৬ শে মে, ২০০৯ দুপুর ২:৩৭
জলপাই দেশি বলেছেন: জলবৃন্তে জড়িয়ে রেখেছো যে যুগল জীবন , তার
একটি পালকও যদি আমাকে দাও - তবে আঁধার
কেটে যাবে জানি সূর্য নিয়মে পড়ে নামতার পাঠ
এবং খুলবে নয়ন , চন্দ্রসজ্জার লাজুক কপাট।

চমৎকার কটি লাইন! খু-উ-ব ভালো লাগলো।
২৬ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন: বিনীত ধন্যবাদ

২৭ শে মে, ২০০৯ সকাল ৭:৫৮

লেখক বলেছেন: শুভেচ্ছা রইলো ।

 

মোট সময় লেগেছে ০.৮৮৬৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।
এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া
অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য
নয়।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ