ছুঁয়ে যায় ভাদ্রের মুখ।মমি হাতে দাঁড়িয়ে থাকি আলোর
সান্নিধ্যে। কাছে থাকলে,জোসনাকেও মনে হয় শিরার
আয়তন। নিজের মতো করে, পাওয়ার প্রতাপ। অথবা
প্লাবিত পাঁজরের কাছে রেখে যাওয়া একটি গোলাপ।
খুঁজে ফিরে ধাবমান ঝড়ের প্রতিশব্দ। জল উপাসনায়,
কুমারী বৃষ্টি ও যায় কলসী কাঁখে , এলোমেলো দূর যমুনায়।
ছবি- গ্রেগলি কাসকো
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৯:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



