somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফকির ইলিয়াস
আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

ব্লগিং : নান্দনিক সৃজনশীলতা বনাম পরাজিতদের হীনবৃত্তি

০৭ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথায় কথা বাড়ে। সব কথার জবাব দিতে নেই। তারপরও কন্ঠ আড়ষ্ট
হয়ে আসে। বলতে চায় মন। যারা লিখেন , তারা জানেন এই পথ খুব
কুসুমাস্তীর্ণ নয়।
লিখতে হলে দায় নিয়েই লিখতে হয়। ছদ্মবেশীদের সুবিধা বেশি। অনেকটাআততায়ীর মতো। চোরাগুপ্তা । আসে । আক্রমণ করেই চলে যায়। দায় নেই । দায়িত্ব নেই।
এই সাম হোয়ারে অনেক লেখক আছেন যারা প্রকৃত অর্থেই লেখক।
লিখেন মনন দিয়ে। তারা পাঠকের কাছ থেকেও আশা করেন ক্রিয়েটিভ
ফিডব্যাক।
লেখকের সব মতের সাথে ,কারো মত মিলে যাবে- তা ও প্রত্যাশিত নয়।
কিন্তু লেখক আক্রান্ত হবেন কেন ?
তাকে গালি শোনতে হবে কেন ?
ব্লগে যুক্তি তর্কে না পেরে , ফেসবুক থেকে লেখকের বিভিন্ন কালেকটেড
ছবি কপি করা হয়েছে। তারপর তা ব্যবহার করা হয়েছে বিভিন্ন অশুভ উদ্দেশ্যে। অত্যন্ত নগ্নভাবে। যা আপত্তিকরই শুধু নয় , বিবেকবর্জিত ও।
কথায় পরাজিত হয়ে এভাবেই হীনবৃত্তি দেখাতে কসুর করেনি এসব
তথাকথিত কৈ মাছের প্রাণেরা।
ব্লগ যারা লিখেন তারা সবাই জানেন- কেন লিখেন। সব লেখা যে সবাই
পড়বে, পড়তে হবে - তেমনও কোনো কথা নেই।
তারপরও বিরক্তিকর মন্তব্য , অহেতুক গালিগালাজ সব সময়ই অপ্রত্যাশিত।
আমি একটা বিষয় খুব স্পষ্ট জানি , আমি একটি মৌলিক রাজনৈতিক
চেতনায় বিশ্বাস করি। আর তা হচ্ছে , মহান মুক্তিযুদ্ধের চেতনায় লালিত
বাংলা সাহিত্য -সংস্কৃতি। অতএব , আমার একটা পক্ষপাত তো আছেই।
তা থাকবে । থাকতেই হবে। সকলেরই থাকা উচিৎ।
কিন্তু ভেবে হাসি পায় , যখন দেখি কোনো কোনো কনফিউজড ব্লগারের
অযথা আক্রমনের শিকার হই । তারা চান , আমি তাদের মাথা ধার করে
যেনো লিখি।
আরে , ৩০ বছর লেখালেখি করে এখনও যদি ধার করে বুদ্ধি নিতে হয়
- তা হলে তো না লেখাই উত্তম।
...................
সাম হোয়ার ইন ব্লগে একটা রেওয়াজ আছে , কারো মন্তব্য ধৃষ্টতাপূর্ণ
হলে তাকে ব্লক করে দেয়া যায়।
এ ব্যবস্থার সদ্ব্যবহার অনেকেই করেন । আমি ও করি। না করে উপায় নেই। বিশেষ করে যারা রাজনৈতিক নিবন্ধ লিখেন, তাদের জন্য এটা
খুব দরকারি।
তারপরও আমরা দেখতাম , যাকে ব্লক করা হয়েছে - সেই ব্লগার নীরবে
এসে মাইনাস রেটিং দিয়ে যেতো ।
আজ দেখলাম সাম হোয়ার এ একটা নতুন ধারা ( ফিচার) যোগ হয়েছে।

চ) এখন থেকে ব্লগার কর্তৃক ব্লককৃত ব্লগাররা সেই ব্লগে রেটিং সুবিধা পাবেন না।

বলে রাখি , এটি ছিল আমার অন্যতম অনুরোধ।
কারণ , ব্লককৃতরা আর কিছু না পেরে, লাইন ধরে মাইনাস দিয়ে অযথা
বগল বাজাবে - তা কোনো মতেই একজন প্রকৃত লেখকের জন্য সুখকর
অভিজ্ঞতা নয়, হতে পারে না।
.....................
বিজ্ঞান ও প্রযুক্তি সবসময়ই মানুষকে এগিয়ে নিয়ে গেছে। এই সময়েও
এর ব্যত্যয় হচ্ছে না। তাই বলে কোনো অপশক্তির উত্থান কে তো স্বাগত জানানো যায় না।
যারা হীনবৃত্তির চর্চা করার জন্য ব্লগে আসে , তাদেরকে চিনতে কারোই
বেগ পেতে হয় না।
সাম হোয়ার সেই অভিজ্ঞতার পথ ধরে এগিয়ে যাচ্ছে , এই সংযোজন
তারই প্রমাণ।
আমার বিশ্বাস প্রকৃত লেখক-লেখিকা রা এই সংযোজনে মুক্তির নিঃশ্বাস
নিচ্ছেন।
সত্যের জয় হোক । পরাজিত হোক সকল অশুভ।

হ্যাপী ব্লগিং ..........

ছবি - জাঁ কটা
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:৪২
৩৩টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×