আমার প্রিয় পোস্ট
- "একটি FB স্ট্যাটাস, কিছু মন্তব্য এবং চ্যানেল আই" - শ খি আ ঈয়ন
- হরফের জলসৌধ - ফকির ইলিয়াস
- মেঘলা মাঘের মুখ - ফকির ইলিয়াস
- সামাজিক সামন্তবাদের দস্যুতা - ফকির ইলিয়াস
- ছবিগুলা কী খারাপ হইলো ? - ফকির ইলিয়াস
- যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে উত্তাল হওয়া সেই দিনগুলির কথা - পথে প্রান্তরে
- মহান মুক্তিযুদ্ধের স্মৃতিঃ আমাকে আঁকড়ে ধরেছিলেন আমার মা - ফকির ইলিয়াস
- দ্বিতীয় বিপ্লব বা বাকশাল : শুনুন বঙ্গবন্ধূর মুখেই - অমি রহমান পিয়াল
- আত্মজীবনীর রঙিন পৃষ্টা - আবু মকসুদ
- কম্পমান পৃথিবীর ছায়া - ফকির ইলিয়াস
- অন্তঃশীল - তমিজ উদ্দীন লোদী
- কথার স্বরবীজ - ফকির ইলিয়াস
- সাহায্য চাই : মন্তব্যের সাথে ছবি যোগ করা যায় কিভাবে ? - ফকির ইলিয়াস
- নেমে যাও শোকপাথর - ফকির ইলিয়াস
- দেশপ্রেমিক ধনিক শ্রেণী ও দরিদ্রতম মুক্তিযোদ্ধারা - ফকির ইলিয়াস
- আলোর জন্য মানুষের তৃষ্ণা - ফকির ইলিয়াস
- বিক্রীত জীবন ও সভ্যতার বিন্যস্ত নখর - ফকির ইলিয়াস
নুপুর,যতদূরে যাই
২২ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২০
পালক পৃথিবী হয়ে উড়ে যাচ্ছে আমাদের মন
এই মেঘমুখ - এই মনমৃত্তিকা ছোঁবার প্রত্যয়
নিয়ে আমরা সাজাচ্ছি নৌকো। পার হবো,দেবো
পাড়ি,কালের দারিদ্র্য- আর ক্ষুধার বিবাদ, মানুষের
সাথে। একটা বকুলগুচ্ছ দেবো সাজিয়ে এই পথের
চূড়ায়। তুমি আসবে তাই -বদলে দিতে ঘোরের নিয়ম।
তারপর আমাদের ছাপাখানা থেকে ছেপে নিয়ে একটি
পোষ্টার - বিলি করে যাবো এই নগরে।আরেকটা সূর্যের
মুখ দেবে উঁকি ,এমন দৃশ্য বন্দনায় নত হবে ভোরের ছটা।
আবাদি আলোর খোঁজে যাবো বহুদূরে, নুপুর - নেবো
তোমাকেও সাথে, বাজতে ও বাজাতে এই নবম ঘুঙুর ।
ছবি - রিক ক্যাম্পবেল
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সাইমুম বলেছেন:
ভালো হয়েছে।
লেখক বলেছেন: থ্যাংকস
তমিজ উদ্দীন লোদী বলেছেন:
ভালো লাগলো কবি।
লেখক বলেছেন: ধন্যবাদ । ভালো থাকুন
সুনীল সমুদ্র বলেছেন:
খুবই বিস্মিত হয়ে দ্রুত এই পাতায় লগইন করলাম।
এই চমৎকার কবিতাটিতে কে বা কারা কী কারণে মাইনাস দিয়েছে বোধগম্য নয়।
যাই হোক, সুন্দর কবিতার জন্য কবিকে শুভেচ্ছা।
লেখক বলেছেন: কিছু আগাছা তো থাকেই সবখানে।
ওসব নিয়ে ভাববেন না।
পড়ার জন্য ধন্যবাদ
আবু মকসুদ বলেছেন:
চমৎকার কবিতা, আশা জাগানিয়া- এই কবিতায় যারা মাইনাচ দেয় তাদের দেখার চোখ নিয়ে আমার সন্দেহ হচ্ছে।
লেখক বলেছেন: কিছু লোক তো হিংসা কে বাঁচিয়ে রাখবেই ।
না হলে বিশ্বটা অন্য রকম হতো ।
অশেষ ধন্যবাদ , কবি ।
লাবীব নানকার বলেছেন:
খুব ভালো লাগল আমার
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: থ্যাংকস
শাইকী রীয়ানন বলেছেন:
চমৎকার এই কবিতাটি
লেখক বলেছেন: শুভেচ্ছা
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















