না হয়, গ্রহের কালাকাল ভেদ করে কিছু ঝড় তোমাকেও স্পর্শ
করতে পারতো। কিছু ভুল , ফুল হয়ে ফোটে থাকতো তোমাদের
বাগানে। আর তুমি তার সামনে দাঁড়িয়ে আনমনে কুড়াতে পশম,
রোদের-রহস্যের-রাগের। কখনও একজোড়া মন্দিরা হাতে নিয়ে
বাজাতে সন্ধ্যায়। সূর্য ডুবার আগে আবারও খুঁজে নিতে পথ ও
প্রথার পার্থক্য। কিভাবে মানুষের জন্য বৈষম্য ছড়ায় আদিত্য আকাশ।
আমাকে তাড়িয়ে দিয়ে ভালোই করেছিলে। কারণ দরিদ্রের কোনো
দেশ থাকে না। থাকে না গন্তব্যও। ভোরের ভূগোল কাঁধে এই হেঁটে
যাওয়া , সন্ধ্যার সেতু পাড়ি দিয়ে পরখ করা বেদনার ঢেউ- সবার
সয় না পরাণে। নির্বাচিত কান্নার প্রকাশ কতোটা ভারী হয় , তা তো
কেবল সন্ন্যাসীই জানে ।
ছবি- জার এস্টার
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০০৯ রাত ৯:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



