এ ছায়া আমার নয় , এই ভোর - এই ভ্রূণের বল্কল
রেখে যাচ্ছি সব কিছুই । আর কবিতা হরণ করছে
আমার সময় । চেয়ে দেখছি
একটি চাঁদ ক্রমশঃ কালো হয়ে ভেঙে পড়ছে
আমার মাথার উপর , টুকরো অগ্নিগিরি
গেঁথে দিচ্ছে পালক , পৃথিবীর প্রথম ভূমিতে ।
নিচ্ছি না কিছুই। ভুল - ভালোবাসা- বৈশ্যতা
যাচ্ছে না কিছুই সাথে আমার।
ওরা থেকে যাচ্ছে অন্য কোনো চাঁদোয়ার নীচে
যেভাবে বর আর বধূ বেশে দু'টি প্রাণ
থাকে অভিষেকের অপেক্ষায় ...............
ছবি- হ্যাজেল মব্বট
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


