কমে জীবন থেকে। কিন্তু প্রাপ্তিটা কী ? কিছু স্মৃতি । কিছু ভাবনা ।
ডিসেম্বর মাসটা আমার কাছে সবচেয়ে প্রিয় মাস । হাঁ , এ মাসে জন্ম
নিয়েছিলাম আমি । ২৮ ডিসেম্বর ১৯৬২ ।
তখন এই ভূখন্ডটি ছিল পাকিস্তানী বেনিয়াদের দ্বারা শাসিত ।
বেড়ে উঠি একটি পর-শাসিত দেশে।
এলো ৬৯ । ৭০ । এলো ১৯৭১।
এই দেশটির মানুষ ঘুরে দাঁড়ালো । যুদ্ধ হলো। মুক্তিযুদ্ধ।
জয়ী হলো বাঙালী । এলো বিজয়। পেলাম বিজয় দিবস।
সেই কারণে এই মাসটি আমার কাছে হয়ে উঠে আরো বেশী প্রিয়।
আরো বেশী গুরুত্বপূর্ণ।
.................
আজ পনেরোই ডিসেম্বর । আর মাত্র কিছুক্ষণ পরই বাংলার মাটি স্পর্শ
করবে মহান বিজয় দিনের পরশ।
সময় এভাবেই কালের জরিপ করে যায়। লিখে রাখে অনেক নাম। অনেক কথা। একটি কবিতা লিখেছিলাম - ডিসেম্বর ১৯৭১
Click This Link
কবিতাটি চলতি সংখ্যা ( বিজয় দিবস সংখ্যা ) সাপ্তাহিক সুরমা , লন্ডন
- তে ছেপেছেন সম্মানিত সম্পাদক মন্ডলী । সাহিত্য পাতার প্রথমেই
একক কবিতাটি আমাকে আবারও অশ্রুসিক্ত করেছে।
মানুষের ভালোবাসা , মানুষের সমীহ - এর চেয়ে বড় পাওয়া কি আর কিছু আছে ?
সম্পাদকমন্ডলীকে অশেষ ধন্যবাদ দিতে চাই , বড় নিভৃতে।
...................
এই সংখ্যা সুরমায় একটা চমৎকার গদ্য লিখেছেন কবি সৈয়দ আফসার।
'' ডিসেম্বর আমাদের প্রজন্মের গৌরব'' ।
চমৎকার লেখাটি আমাকে ভাবালো।
সৈয়দ আফসার শূন্য দশকের কবি । তার সাথে আমার কালের দূরত্ব
তিন দশকের । আশি- নব্বই- শূন্য ।
তরুণ এই কবির প্রত্যয় আমাকে আলোকিত করে।
এই বিজয় দিবস সংখ্যায় অন্যান্যদের মাঝে কবিতা লিখেছেন -
আবু মকসুদ , কাজল রশীদ , শাহনাজ সুলতানা ।
........................
সময় ঘিরে রাখে মানুষকে । আর মানুষ ঘিরে রাখে আয়ুকে।
বার বারই মনে হয় , বুড়ো হয়ে যাচ্ছি । স্পর্শ করছি কালের জরিপ ।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



