কোনো বাংলাদেশী-আমেরিকান নাগরিক যখন বাংলাদেশে যান , তখন তারা ঢাকাস্থ আমেরিকান এ্যামবেসীকে ইনফর্ম করে যেতে পারেন।
এর জন্য একটা নির্দিষ্ট ফরম রয়েছে। তা অনলাইনে পূরণ করে যাওয়া যায়। তাতে বাংলাদেশে থাকাকালীন সময়ের সকল ইনফরমেশন দিতে
হয়। এতে সুবিধা হয় এই, কোনো বিশেষ দরকারী প্রয়োজনে দূতাবাসের
পক্ষ থেকে যোগাযোগে সুবিধা হয়।
এটা অনেকেই জানেন, ঢাকাস্থ আমেরিকান দূতাবাসে জরুরী যোগাযোগের জন্য হটলাইনের ফোন নাম্বার , মার্কিন নাগরিকদের জন্য অবারিত থাকে। যে কোনো সময় যোগাযোগ করা যায়।
এগুলো হলো , দূতাবাসীয় সহযোগিতা । একটা দূতাবাস যখন কোনো
দেশে যায়, তখন তারা আন্তর্জাতিক রীতিনীতি মেনেই সে দেশে যায়।
এখানে লুকানো ছাপানোর কিছু নেই।
এটা অনেকেরই জানার কথা, ঢাকাস্থ আমেরিকান দূতাবাসে অনেক
মার্কিনী কর্মী রয়েছেন যারা নিরাপত্তা রক্ষা করেন।
তা দোষের কিছু নয়। যুক্তরাষ্ট্রেও বিভিন্ন দেশের দূতাবাসে ঐসব দেশের
কর্মীরা রয়েছেন।
আজ হঠাৎ করেই ঢাকাস্থ ভারতীয় দূতাবাসে তাদের নিজস্ব কিছু
নিরাপত্তা কর্মী বাড়ানোর পরই , তা নিয়ে বেশ হৈ চৈ শুরু হয়েছে।
এবং তা করা হচ্ছে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। ভাবখানা
যেমন এই, ভারতীয় নিরাপত্তা কর্মীরা বাংলাদেশ দখল করে নিলো !!
যারা এই ফতোয়া নিয়ে মাঠ গরম করতে চাইছেন তাদেরকে দুটো
তথ্য দিতে চাই ।
১। বিল ক্লিনটন যখন বাংলাদেশ সফর করেন, তখন যদি তাকে ঢাকায়
রাত্রিযাপনের প্রয়োজন পড়তো , তাহলে তিনি ঢাকাস্থ মার্কিন দূতাবাসেই
রাত কাটাবার জন্য দূতাবাস তৈরি ছিল।
২। ঢাকাস্থ আরো অনেক দেশের দূতাবাসেই ঐসব দেশের ,নিরাপত্তা
কর্মী রয়েছেন। এটা কী এইসব রাজনীতিকদের নজরে পড়ে না ?
বিদেশী দূতাবাসগুলো তাদের নিজস্ব নিরাপত্তা প্রহরী রাখতেই পারে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮০টি মন্তব্য ২৬টি উত্তর
পূর্বের ৫০টি মন্তব্য দেখুন
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।