২য় লেখা - Click This Link
----------------------------------------------------------------------
আমার অনেক প্রিয় কবিতা আছে , যা আমি কেবলই পড়ি । পড়ে যাই ।
কোনো মন্তব্য করি না। সব কথা সব সময় , প্রকাশ করতে পারি না আমি।
এটা আমার স্বভাব। আমার অনেক প্রিয় কবি আছেন, এই ব্লগে- যাদের
লেখায় আমার মন্তব্য করা হয়েছে খুবই কম।
মানুষ আকাশ দেখে। নিজের মতো করে ভাবে। এটাই নিয়ম।
আকাশ কোনো প্রতিউত্তর দেয় না । কবিতাও তাই । শুধু ভালোবাসা দেয়া
যায়। কিছু পাবার আশা না করেই।
আমার আজকের কবি আহসান জামান। অত্যন্ত মেধাবী , মননশীল এই কবি । তার নির্মাণশক্তি যেকোনো কাব্যপ্রেমিক কে ভাবাবে নতুন সাজে।
পড়ুন এই কবিতাটি .......
Click This Link
তারের অন্তরালে
===========
তারের অন্তরালে কিসুর বাজে অবিরত
মৃন্ময় খেলা করে রোজ;
তার মূর্ছনায় ধুয়ে নেয় কালের শ্রম।
বুনোপাখির কলতানে মিশেছে এক কৌশলী
খসে পড়ে পুরানো রূপকথা।
মনে হয় এইসুর কতদিন খুঁজে খুঁজে
হয়েছে পথিক; পায়ে পায়ে অযত্নে
জড়িয়ে আছে অচেনা বিষণ্নজীবন;
মুছে নিতে ভুলে গেছে দুঃখতাপ।
----------------------------------------------------------------
এই যে তার , সেটার পরিচয় কী ? হয়তো হৃরদয়। হয়তো প্রেম।
হয়তো কান্না । হয়তো হাসি।
সামগ্রিক মানবের আকাঙ্খা তুলে এনেছেন কবি এই তার - এ।
বলতে পারি সেতার । কিংবা কাটাতার ও।
কবি খেলে যান। একা নন। সাথে ধুয়ে যায় কালের শ্রম ও। আর রূপকথার কৌশল- সে তো আমাদেরই নান্দনিক জীবন ।
সেই সুর, সেই তার খুঁজে কবি হয়ে যান পথিক । তার এই হেটে যাওয়া।
সেও জীবনের আরেক পর্ব। যে পর্ব দুঃখতাপগুলো মুছে নিতেও ভুলে যায়।
এই রক্তদাগ লেপ্টে থাকা অক্ষরই, কবিতা । কবিতার মূলশর্ত।
সুপ্রিয় পাঠক- আহসান জামান এর ব্লগটি ঘুরে আসুন । দেখবেন , কীভাবে তিনি সেজেছেন আর সাজিয়েছেন পংক্তিমালা।
ধন্যবাদ - কবি আহসান জামান।
ছবি- ইয়াজমীন
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



