somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফকির ইলিয়াস
আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

কাব্যচিন্তন : আবু মকসুদ - এর একটি কবিতা

৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই কদিন থেকে মনটা নানা কারণে বেশ হতবাক। বিভিন্ন কারণে মানসিক চাপ বেড়ে গেলে , কফি খাই আর তাকিয়ে থাকি আকাশের দিকে।
আমার একটা গল্পের বই বের হবে এবারের বইমেলায়। প্রুফ দেখার কাজটা করতে হচ্ছে। তার উপর লেখালেখির ভাবনা তো আছেই ।
সম্প্রতি আমরা একজন সৃজনশীল তরুণকে হারিয়েছি । তার নাম
রাজীব দেব মান্না
তিনি একজন অভিনেতা, চিত্রনির্মাতা ছিলেন। থাকতেন বিলাতে।
চ্যানেল এস - ছিল তার কর্মস্থল।
মাত্র ক'দিন আগে তিনি ৩৪ বছর বয়সে পরলোক গমন করেছেন হার্ট
এ্যটাকে।
খবর টা শোনে মনটা খারাপ হয়ে যায় খুব।
পত্রিকান্তরে জেনে যাই , তার গ্রামের বাড়ী ছিল - মৌলভীবাজার জেলার
ঢেউপাশা গ্রামে।

এই ঢেউপাশা শব্দটি পড়েছি মাত্র ক'দিন আগে । আবু মকসুদ এর
কবিতায়। এই কবি ও বিলাতে থাকেন।
তিনি ও কী ঢেউপাশা গ্রামের প্রতিবেশী ? না, আমি জানি না ।
তবে তার কবিতা টি আমাদেরকে জানান দিয়ে যায় শিকড়ের ঘ্রাণ ।
পড়ুন .........
Click This Link

ভরাট আবাদ

-আবু মকসুদ

ফিরে গেলাম ঢেউপাশায়, আশায় উজ্জীবনের স্রোতে ফের
কদম্বগাছের জটিল গন্ধ সঞ্চারিনী নীল আঁচল, বৃন্তফুল
ফিরে গেলে বাঁশঝাড়ে শীত জমে, রঙ্গালয়ে গ্রহন নিদ্রাহীন
ফিরে গেলে জ্যোৎস্না ডাকে, সোনালী ফসলে জমে বিস্মরণ

ঢেউপাশার জননীমেঘ কোমলবাহু জলকণাবাহী স্বপ্নের প্রান্ত
সবিতার খোলাচুল আর কালোমেঘ, ঢেউপাশার অমর ইশারা
বহু আগেকার ঢেউপাশা গাছের পায়ের কাছে জমানো ধূলো
এমন নজরকাড়া রাঙ্গাপরীদের ঝাক, অদূরে ভোরের রোদ্দুর

এখানকার এই আবরণহীন অবুঝ উষ্ণতা বুকে জগদ্দল পাথর
ঢেউপাশার ঘোরলাগা সেই পরমতৃপ্তি, পরমান্ন, ভরাট আবাদ
আকাশের শুয়ে থাকা দিগন্তনীলে প্রজাপতি চোখের শিশির
ঢেউপাশা কুঞ্ঝটিকা, আবরণহীন উদাস দুপুরে স্মৃতির মধুমাছি

এই খস্‌খসে রোদে স্মৃতিতে ঢেউপাশা আর চন্দ্রবোড়া সাপ
স্মৃতির মধুমাছি রোদ্দুরে হেঁটে যায়, ছুঁয়ে দেখে বিগতের পাপ।
----------------------------------------------------------------


সঞ্চারিনীর নীল আঁচল খুঁজে কবি ফিরে গিয়েছিলেন ঢেউপাশা য় । বৃন্তফুল ফিরে গেলে বাঁশঝাড়ে শীত জমে,
..... আর এই ফিরে যাওয়ার দৃশ্য দেখে তন্ময় হয়ে থাকে কে ?
সে কী প্রেমিক - না কি প্রতিভূ !

আগেই বলেছি এই কবিতাটি পুরোটাই স্মৃতি জাগানিয়া। এখানে ঢেউপাশা - জননীর কোমলবাহু কিংবা সবিতার কালোচুল । এখানে ঢেউপাশা , বহু অভিধায় সিক্ত হয়েছে কবির কাছে , না না নান্দনিক
উপমায়।
এটাকে আমি বলতে পারি একটি উপমা প্রধান কবিতা । যার চিত্রকল্পের
পরতে পরতে লেগে আছে শিশরের সিক্ত কুসুম।
যে আবাদ আমাদের চারপাশ ভরাট করে অথবা যে ভরাট মাটি আমরা
লালন করি মনের আবাদে - তা ই হতে পারে ভরাট আবাদ
বহুমাত্রিক কল্পনায় একটি গ্রাম , একখন্ড মাটি হয়েছে কবির কাছে
আরাধ্য বিষয় ।

কবি আবু মকসুদ কী , রাজীব দেব মান্নার সেই গ্রাম ঢেউপাশা নিয়েই
এই কবিতাটি লিখেছেন ?
এর উত্তর টি আমি আবু মকসুদ এর কাছেই জানতে চাইবো ।

ধন্যবাদ কবি আবু মকসুদ ।

ছবি- জর্জেস চারবেনউ

সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×