somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আনোয়ার কবিরঃ অসম্ভবকে জয় করা সাংবাদিক

১৬ ই জুলাই, ২০০৯ দুপুর ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আশির দশকের শুরুর দিকে যখন আনোয়ার কবির প্রথম বাংলাদেশ সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধা হত্যা নিয়ে কাজ শুরু করেন, তখন এটাকে সবাই স্রেফ পাগলামি বলেই ধরে নিয়েছিলো। কেউ কেউ এমনও বলেছিলো যে, আনোয়ারের এই পাগলামি পত্রিকার পাতায় কিছু রিপোর্ট আর ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যদের কিছু সাাৎকারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সবার সব আশংকা ভুল প্রমান করে আনোয়ার কবির বাংলাদেশ সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধা হত্যা নিয়ে বেশ কয়েকটি বই লিখেছেন, ঘন্টার পর ঘন্টা লেকচার দিয়েছেন এবং শেষ পর্যন্ত সাড়ে দশ ঘন্টার একটি প্রামাণ্যচিত্র বানিয়ে ছেড়েছেন। আনোয়ার কবির অসম্ভবকে সম্ভব করেছেন, সাংবাদিকের আসনে বসেই দেশের সবচেয়ে শক্তিশালী গোষ্ঠীটির ভেতরে ঘটে যাওয়া অন্যায় আর কলংকগুলো তুলে এনেছেন, এবং বুঝিয়ে দিয়েছেন যে সেনাবাহিনী সমালোচনার উর্দ্ধে কোনো সংস্থা নয়, সেনাসদস্যরাও সমালোচনার উর্দ্ধে নন।
আনোয়ার কবির এই প্রামাণ্যচিত্রটির কাজ শেষ করেছিলেন আরো বছর আড়াই আগেই। কাছের বেশকয়েকজনকে পুরো কাজটি দেখিয়েছেনও। কিন্তু আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন সম্ভব হয়নি নানা কারনে, নানা বাধায়। শোনা যায় যে, মাননীয় বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া না-কি এই ফিল্মটি দেখেছেন এবং আনোয়ার কবিরকে এই সত্য উন্মোচনের অপরাধে বিদেশী চর হিসেবে আখ্যায়িত। হায় আনোয়ার কবির, আপনার এই ১৯ বছরের শ্রম খুনীদের দাম্ভিকতা বুঝি এক বিন্দুও কমাতে পারেনি !
যাই হোক, এবার এর মোড়ক উন্মোচন হচ্ছে ২১ জুলাই ২০০৯। এবার এই অসম্ভবটি জনসাধারনের জন্য উন্মোচিত হতে যাচ্ছে। এবার দায়িত্ব আমাদের। দেশের প্রতিটি ঘরে ঘরে এই প্রামান্যচিত্র পৌঁছে দিতে হবে। প্রতিটি গ্রামে, প্রতিটি ইউনিয়নে এই সিনেমা প্রদর্শিত হতে যাবে। জাতির জানা উচিৎ যে কারা দেশের শত্রু, কারা খুনী, কারা মুখোশধারী। মানুষের জানা প্রয়োজন যে এদেশে খুনের সাথে সম্পৃক্ত থেকেও পুলিশের প্রধান পদে উন্নীত হওয়া গেছে, এমনকি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও হওয়া গেছে। জনতার জানা উচিৎ, মুক্তিযুদ্ধ নিয়ে আজ বড় বড় কথা বলা অনেকেই পঁচাত্তর পরবর্তি সময়ে মুক্তিযোদ্ধা হত্যায় মত্ত ছিলেন। এবং দেশবাসীর আরো জানা প্রয়োজন এই যে, ‘সারা বাংলার ধানের শীষে মিশে থাকা’ সাবেক সেনা-রাষ্ট্রপতিটি মানুষ হত্যায় কতটুকু পটু ছিলেন।
আনোয়ার কবিরের সাথেই বেড়াতে গিয়ে সেই গল্প শুনছিলাম বর্তমান সংসদের একজন সংসদ সদস্যের মুখে। তিনি ১৯৭৭ সালে রাজশাহী পুলিশে কর্মরত ছিলেন। তার কথাগুলো ছিলো এমন যে, সেসময় প্রতি রাতেই রাষ্ট্রপতি জিয়া’র সার যুক্ত একাধিক বান্ডিল ফাঁসির আদেশ থাকতো। আদেশগুলো হতো ব্যাচ ও সিরিয়াল নম্বর অনুযায়ী। প্রায়ই দেখা যেতো যে দ্রুত সার করতে গিয়ে জিয়া কিছু পাতা বাদ দিয়ে গেছেন। এবং তখন ব্যাচসুদ্ধ ধরে আনা মুক্তিযোদ্ধা সেনাদের থেকে সারহীনদের ডেকে ডেকে সরানো হতো।
সেনাবাহিনীর ভেতরে মুক্তিযোদ্ধা হত্যার সঙ্গে সম্প্রক্ত এমন অনেক ছোট-বড় গল্প পাওয়া যায় এই সাড়ে দশ ঘন্টার ছবিটিতে। আনোয়ার কবিরের এখন স্বপ্ন- এই ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবারগুলোকে নিয়ে একটি সংগঠন করা এবং এই প্রামাণ্যচিত্রটিকে একটি প্রামান্য দলিল ধরে নিয়ে আন্তর্জাতিক আদালতে বিচারের জন্য আবেদন করা। আমরা কামনা করি, আনোয়ার কবিরের এই স্বপ্নটিও সফল হোক। যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে মুক্তিযোদ্ধা হত্যাকারীদেরও কঠিন ও কঠোর বিচার হওয়া উচিৎ, এবং তা সম্ভব। প্রমান? আনোয়ার কবিরের এই ছবি।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×