“প্রেম মেয়েদের কাছে একটা প্রয়োজন, সেটা আটপৌরে শাড়ির মতো নিতান্তই সাধারণ। তাতে না আছে উল্লাস, না আছে বিস্ময়, না আছে উচ্ছ্বলতা”- কথাগুলো ‘যাযাবর’ ছদ্মনামে বিনয় মুখোপাধ্যায় লিখে গিয়েছিলেন ‘দৃষ্টিপাত’ উপন্যাসে। লিখে গিয়েছিলেন, যদি তিনি বেঁচে থাকতেন আর পরিচিত হতেন ‘আজকের সুনন্দার’ সঙ্গে তাহলে লাইন দুটো কেটে দিতেন। ‘আজকের সুনন্দা’র কাছে প্রেম এক অনিবার্য ঐশ্বর্য, যার জন্য সব কিছু ত্যাগ করেছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো কী পেয়েছেন তিনি এ ঐশ্বর্যময় প্রেম থেকে? বেদনা-লাঞ্ছনা-গঞ্জনাসহ আরো অনেক কিছু, যা হয়তো এই নেতিবাচক বিশেষ্যগুলোরই সমার্থক হবে। ‘আজকের সুনন্দা’ অতিক্রম করেছেন জীবনের পঞ্চাশটিরও বেশি বসন্ত, নিভৃতচারিণী হয়ে এখনো একা দিন কাটাচ্ছেন, খুব যতেœ আগলে রেখেছেন ‘আজকের চারুদত্ত আধারকার’ এর সেই চিঠিগুলো। তাঁকে খুঁজে পাই ব্রিটিশ কাউন্সিলের পাঠাগারে, এক বৃষ্টি ভেজা দুপুরে। এই তো মাত্র সপ্তাহ খানেক আগের ঘটনা। একই টেবিলে আমার মুখোমুখি বসে পড়ছিলেন ক্যারল এন ডাফিকে প্রচ্ছদে তুলে আনা একটি ম্যাগাজিন। হঠাৎ চোখ পড়লো তার নোট বইয়ে। ‘ঞযব ঋধফব ঋরভঃু ণবধৎং’ বাক্যটির নিচে সেদিনের তারিখ দিয়ে নিজের সাক্ষরটি করেছেন তিনি। কিছুক্ষণ পরেই বুঝলাম সেদিন ছিলো তাঁর জš§দিন। আলাপচারিতায় একটু একটু করে উঠে এলো ‘আজকের সুনন্দা’র জীবনে প্রেমের মহাকাব্য। বিশ্ববিদ্যালয় জীবনেই পরিচয় হয়েছিলো ‘আজকের চারুদত্ত আধারকার’ এর সঙ্গে। সেদিন থেকে শাশ্বত প্রেমের আলোক ঝর্ণাধারায় ¯œাত হয়েছেন দুইজন। কিন্তু ঝর্ণার ধারা শেষ পর্যন্ত প্রবহিত হয়নি। নদীর উৎসের সঙ্গে যেমন সঙ্গমের মিল খুঁজে পাওয়া ভার, দুজনের প্রেমও যেনো বদলে গেলো সেইভাবে। জার্মানিতে উচ্চতর ডিগ্রি নিতে গিয়ে প্রেমকে ভুলে গেলেন ‘আজকের চারুদত্ত আধারকার’। তারপর আর ভালোবাসার স্বপ্ন দেখেননি ‘আজকের সুনন্দা’- পেরিয়ে গেছে এতো বছর, তবুও সেই চিঠিগুলোই আজ একমাত্র সম্বল। লাইব্রেরি বন্ধ হবার সংকেত দিতেই, ব্যাগ গুছিয়ে উঠে পড়লেন তিনি। হেঁটে পেরিয়ে গেলেন ফুলার রোডের রাস্তা। আমি এক মনে দাঁড়িয়ে ভাবলাম, ‘প্রেম সত্যিই জীবনকে দেয় ঐশ্বর্য’।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।