৫. আমি এতটা দুষ্ট প্রকৃতির যতটা ভাল
আমি এতটা দুষ্ট প্রকৃতির যতটা ভাল
আমি রক্তপ্রবাহকে কখনো হত্যা বলি, কখনো পবিত্র কর্তব্য ভাবি
আমি মানুষের অন্তর্গত উৎকর্ষতা, পারস্পরিক প্রতিদ্বন্ধিতায় বিশ্বাস করি
আমি, আমার জাতি
উৎকর্ষ মানব প্রজাতি
আমি নানান জনকে অনুসরন করি এবং অনেকে আমাকে অনুসরন করে,
আমি একটা ধর্ম প্রতিষ্ঠা করব,
এই সবুজ অঙ্গনে, এই আমাদের স্বল্পকালীন সময়ে
এখানে প্রতিনিয়ত অলিখিত যুদ্ধ চলে অবিরত
আমি এই মল্লযুদ্ধে অবতীর্ণ হব।
কোন উপাদান, জীবনের মূল্যবান স্পন্দন
কোন ভুমি, না মানব না মানবী কেহই ধর্মহীন নয়
প্রত্যেকেই প্রকাশ করে আপন ধর্ম- ধর্মনিরপেক্ষ নয় কেহ
একটি রাষ্ট্র - যার একক ভূমি, প্রকৃতি, মানুষ
কেহই ধর্মহীন, ধর্মনিরপেক্ষ নয়
তবে রাষ্ট্র কিভাবে ধর্মহীন, ধর্মনিরপেক্ষ হয়!
প্রতিটি পরমাণু-অনু; অন্ত:স্থ ইলেকট্রন-প্রোটন
প্রতিটি ঘূর্ণন ক্ষুদ্র-বৃহৎ; গ্রহ-নত্রক্ষ-অনন্ত মাহাকাশের সকল উপাদান
দৃশ্যমান আর অদৃশ্যজাত
বয়ে চলে আপন আপন ধর্ম
তবে আমি মানুষ, আমার জাতি, উৎকৃষ্ট মানব প্রজাতিতে সমৃদ্ধ
স্বাধীন ভূ-খন্ডের সামনে প্রশ্নতো উঠতেই পারে-
কি হবে আমার ধর্ম, জাতির, রাষ্ট্রের?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



