somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট তিনটি ঘটনা ও আমার হীনবোধ

১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোজকার মত আজও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক বাসে করে চললাম রাজধানী ঢাকার দিকে। উদ্দেশ্য আমার এক বন্ধুর অফিস। রওনা দিলাম ১১টার দিকে। প্রতিদিনের মত আজও সাভারে এসে যানজট। মানে ১৫ মিনিট নষ্ট। সাভারের রাস্তা (ঢাকা – আরিচা মহাসড়ক) অনেক চওড়া, পাশাপাশি তিনটা গাড়ি চলতে পারে - এতটা। এর পরও এখানে প্রতিনিয়ত জটের সৃষ্টি হয়। কারণ এখানে রাস্তার উপরে কাচা বাজার, রিকশা থাকে হাজার হাজার। এছাড়া লোকাল গাড়িগুলোর যত্রতত্র দাড়ানো, রাস্তায় দাড়িয়ে যাত্রী তোলা তো আছেই। এসব ভাবতে ভাবতে বাটার সামনে চলে এলাম। এখানে রাস্তার উপরে স্তুপকারে ময়লা ফেলা হয়। আমার নজর চলে গেল সেদিকে। কারণ আবর্জনা নয়, আবর্জনার স্তুপে বসে এক পাগল মানুষের ফেলে দেয়া খাবার খাচ্ছে। খাবার সম্ভবত পোলাও, কোন প্যাকেটে ফেলা হয়নি, ফেলা হয়েছে সরাসরি ময়লার মধ্যে। সেখান থেকেই খাবার বেছে বেছে খাচ্ছে কোন কুকুর বা অন্য কোন জন্তু নয়, আমারই মত আরেকজন মানুষ, হোক সে পাগল। মনটা খারাপ হয়ে গেল। আমরা যে বিলাসবহুল খাবার না খেতে পেরে ফেলে দিয়েছি তাই ময়লা থেকে তুলে খাচ্ছে আরেকজন মানূষ! নিজেকে বা নিজের কোন আত্নীয়কে ঐ জায়গায় কল্পনা করার চেষ্টা করলাম, মন সেদিকে বেশী দুর এগুলোনা। লোকটার চিন্তা মাথায় কিছুক্ষন ছিল, পরে আবার অন্য ভাবনায় ডুবে গেলাম।

দীর্ঘ যানজট পেরিয়ে ফার্মগেটে গাড়ি থামল। এখানে অনেক মানুষ। কিছু পিচ্চি ছেলে এবং কিছু বয়স্ক মানুষ এখানে আমাদের সময় ও ভোরের ডাক পত্রিকা বিক্রি করে। আমাদের গাড়ির সামনের গেট দিয়ে এক পিচ্চি উঠে চেচাতে থাকল। পরে পেছনের গেট দিয়ে এক যুবক হকার উঠে বিক্রি শুরু করল। পিচ্চি পেছনে এগুতে গিয়ে তার এক প্রতিদ্বন্দিকে দেখে ক্ষেপে গেল। বলল, ‘ওই, আমি যে সামনে আছি, দেখলি না?’ কথাটা রাগ মেটাতে আরও দুইবার বলে সে নেমে গেল। আমার মন আবারও খারাপ হয়ে গেল। কতইবা বয়স হবে ওর? ৮/৯? আরও ভাতিজার বয়স। অথচ এই বয়সে নিজের জীবন বাচানোর তাগিদে বাবার বয়সী এক লোককে তুই তোকারি করল! আবারও মেলাতে চেষ্টা করলাম নিজের ভাতিজাকে ওর জায়গায় বসিয়ে। কোনমতেই চিন্তাটাকে ভালো লাগাতে পারলাম না।

ফার্মগেট সিগনালও পার হয়নি, সর্বশেষ সিগনালে দাড়িয়ে (যারা আসাদগেট থেকে ফার্মগেট হয়ে যাতায়াত করেন, তারা জানেন এখানে নুন্যতম ৪ বার সিগন্যালে পড়তে হয়), উঠল আরেক ছেলে। এর বয়স ১০/১১। হাতে কোন পণ্য নেই। উঠে বাসের ইন্জিন কভারে বসে গান শুরু করল। গানের কথাগুলো এরকম...
‘আমরা চলি পায়ে পায়ে, তোমরা চল গাড়িতে
আমরা থাকি ফুটপাতে তোমরা থাক বিল্ডিংয়ে।।
তোমরাও মানুষ, আমরাও মানূষ.............’

এর পরে সে সবার কাছে ভিক্ষার হাত পাতলো। মনটা আবার খারাপ হয়ে গেল ....... ....... .... ..... ....।

সারাদিন নানা ব্যস্ততায় সব ভুলে গিয়েছিলাম। এখন রুমে বসে ‘সামু’তে বসে ঘটনাগুলি মনে হল। ভাবলাম লিখে ফেলি।

প্রতিদিনই এমন কত লোককে দেখছি, ভাবছি, কিন্তু কিছু কি করছি এদের জন্য? এদের জন্য কি আমাদের কিছুই করার নেই। মাঝে মাঝে ভাবি জীবনে বিয়ে শাদী করবনা, পথশিশুদের নিয়ে কাজ করব। অন্তত ১০ টা ছেলেকে যদি মানুষ করতে পারি, সেটাই হবে জীবনের সবচেয়ে বড় পাওয়া। নানা ব্যস্ততায় কিছুই করা হয়না। আদৌ কি কিছু করতে পারব এদের জন্য?

মনের মধ্যে এখনও বাজছে এক অসহায় শিশুর গান....
‘তোমরাও মানুষ, আমরাও মানুষ.......................’
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×