আমার প্রিয় পোস্ট
- বাতাসের গতি নিরুপন - ফেরদাউস আল আমিন
- মজার লেখাগুলো... - আহাসান
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- পাখিদের উড্ডয়ন: রহস্য ও প্রজ্ঞার V - ম্যাভেরিক
- একজন আইটি ব্যক্তিত্ব এবং তাঁর তৈরী করা শেয়ারের একটি চমৎকার সাইট - সুনীল সমুদ্র
- মৃত্যুঞ্জয়ী - হাসান মাহবুব
- ল্যাপটপ বিষয়ক কিছু পোস্ট - মহসিন০৮
- ডাউনলোড করুন ডাঃ জ়াকির নায়েকের মুল্যবান ৩টি পিডিএফ বই!!! - নিশাচর নাইম
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- চৌধুরী জাফরউল্লাহ শরাফত সমগ্র - শুভ্র নামের ছেলে
- জাফর ইকবাল স্যারের যত বই, প্রায় ৬৪টি বই ডাউনলোড করুন এদম ফ্রী - বখতিয়ার হোসেন
- হুমায়ুন আহমেদের ১৪৮ টি বইয়ের বিশাল সমগ্র [রিপোস্ট] লিংকসহ ঠিক করে দিলাম - বখতিয়ার হোসেন
- পোকার খেলতে চান ???????? - জ্যোতিরিঙ্গ
- টাই নটের পদ্ধতি সমূহ।। - সবুজ পোকা
- জীবনে পয়লাবার নাইটক্লাব গেলাম: মাগার কোলা ছাড়া কুনো লাল পানি খাই নাই! - উদাসী স্বপ্ন
- ফ্রি ই-বুক ডাউনলোড; যে বইগুলো আমাদের জীবনে খুবই প্রয়োজনীয় অথচ যেগুলো কখনই স্কুলে পড়ানো হবেনা - মুভি পাগল
- ডাউনলোড করুন Photoshine full Version একদম ফ্রী!!!!!! আর উপভোগ করু দারুন সব ছবির ইফেক্ট এবং সাথে আর কিছু মাজার মজার ইফেক্ট এর সাইটের ঠিকানা - মঈনউদ্দিন
- ৫ ই এপ্রিল পযন্ত একেবারে ফ্রিতে ডাউনলোড করুন ৪০ ডলারের সফটওয়্যার partition manager 9.5 - আমি কুমিল্লার পোলা
- পুত্রের প্রধান শিক্ষকের কাছে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের চিঠির অনুবাদঃ - জুল ভার্ন
- গুগল আর্থে প্লেন চালান
- অদ্ভুত
- ব্লগে আপনার পড়া সেরা ফান পোষ্ট কোনটা ?? - চিলে কোঠার সেপাই
- রহস্য সাহিত্যের ক্যাপ্টেন- কাজী আনোয়ার হোসেন - নিশাত
- টেকনিক্যাল পোস্ট... - আহাসান
- [প্রথম স্থান বিজয়ী - আদনান] আমি কেন সফল ব্লগার হতে চাই? - হাসান
- এই অর্থনৈতিক মন্দার সময়ে আপনাদের সবার জন্য ওয়ারেন বাফেটের কিছু উপদেশ - গাজী সালাহউদ্দিন
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- মেমোরি প্রশিক্ষন - কিভাবে সব কিছু মনে রাখবেন - শ্রাবনের ফুল
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- মাত্র ২০ হাজার টাকায় শুরু করুন শেয়ার ব্যাবসা। - কগচডড
- কিছু অমোঘ বাণী যা আপনার জীবনের চিন্তাভাবনাকে বদলে দিতে পারে - ২ - পাপী
- ১৯+ = বড়মণিদের কৌতুক।
(আরো কিছু আপডেট এন্ড স্পেশাল ফর এডাল্ট) - এস.আর.এফ খাঁন
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- মেধাহীন 'করপোরেট' মেরুকরণ, গড্ডালিকার নর্দমা, ডিজুস তারুণ্য - সাঈফ শেরিফ
- ই-বুক কালেকশনঃ পর্ব-৬ [শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- ইত্যাদির বাংলিশ কালেকশনগুলান একসাথে দেখি আর ব্যাপক মজাক লুইটা নেই
- সীমানা ছাড়িয়ে
- অনলাইনে জিডি করতে চাইলে - আমি হনুমান
- বিনা ভিসাতে বিদেশ ভ্রমন!!!
- আদনান শওকত
- Curry ভূত - ডাইনী বুড়ী
- মন্তব্য করতে আমাকে ব্যবহার করুন একা একা ভালো লাগছে না তাই শেয়ার করলাম - মাসুদ চৌধুরী
- জনপ্রিয় কিছু ওয়েব সাইট এর ঠিকানা.......... - গিফার
- কমিকস গুলো নিয়ে গেলো ছোট বেলায়
- হাসান তারেক
- দুটো চিরকালের গল্প - খারেজি
- সেনাবিদ্বেষ : আত্মপক্ষ সমর্থন-১ - ক্ষতিগ্রস্থ
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- সোমালিয়ার হতভাগা জলদস্যুরা: ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে!’ - ফারুক ওয়াসিফ
- বদলে ফেলুন আপনার Facebook এর চেহারা !!!!!!!
- হাসান জোবায়ের
- আমার মাদকাসক্ত জীবন-২( গঞ্জিকা পর্ব) - সাদাসিধা
- আমার দশটি পুরানো (৩৬+) কৌতুক - আখসানুল
- ধন্যবাদ জানান স্টাইল সে... - ধ্রুবো
- উচ্চাকাঙ্ক্ষাহীন জেলে এবং দূরদর্শী পরামর্শদাতা - ম্যাভেরিক
- ভন্ডের সত্য বয়ান!-১ - শেরজা তপন
- বাজার অথবা পাত্র পাত্রী বিষয়ক কথোপকথন [*গল্প*] - বোহেমিয়ান কথকতা
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- ফ্রি এবং খুবি সহজ পদ্ধতি তে সাইট তৈরি করুন....... - গিফার
- কম্পিউটার সতেজ (ঢিলেমি দূর) করার কিছু টিপস্....................... - লুলুপাগলা
- দুটো মানুষের একটি গল্প... - জিহাদ
- হার-জিত - আশরাফ মাহমুদ
- ব্যক্তিগত কথা: শুদ্ধতা - জ্বিনের বাদশা
- দিনলিপি ২: বেকারজীবনের বিরক্ত কিচ্ছা - ফারহান দাউদ
ঝিনুক নীরবে সহো, ঝিনুক নীরবে সহো, ঝিনুক নীরবে সহে যাও । ভিতরে বিষের বালি, মুখ বুঁজে মুক্তা ফলাও

বোকা মানব এবং মানবীদের গল্প
০৭ ই মে, ২০১০ রাত ৮:২৫
![]()
বাসা থেকে বের হয়ে শাহবাগ মোড়ে এসে ছেলেটা ভাবছিল কোন বাসটা ধরলে ভাল হবে। যাবে গুলশান দুই। একটা Interview আছে তাই মোটামুটি ফিটফাট হয়ে বের হইছে।মানি ব্যাগের অবস্তা তেমনি যেমন একজন সদ্য পাশকরা নব্য চাকরিরত ব্যচেলর এর মাসের শেষে হয়।তাই এই গরমে এই ভীড়ের বাসে উঠলে ভাঙ্গাচুরা চেহারারে যাও একটু মেরামত করসিল তা যে আবার আগের রুপে ফিরে যাবে জেনেও সে নিরুপায়।বাসের অপেক্ষায় সাঁই সাঁই করে ছুটে যাওয়া লাল নীল গাড়ীগুলো দেখছিল সে আর উদাসী থেকে উদাসীতর হচ্ছিল।হঠাৎ নিজের উপর নিয়ন্ত্রন হারাল সে। ধুর কি হবে Interview দিয়ে। আর কয়টা টাকা বেশী হয়ত ৫ টার জায়গায় ১০ টা সিগারেট কিনতে পারা,মাসে দুইবারের জায়গায় ৪ বার আলো আঁধারীতে বসে অমৃত গলাধঃকরন করে নিজের সমস্ত দুঃখ,যন্ত্রনা,অসহায়ত্ত ভোলার বৃথা চেষ্টা।ব্যাস এর বেশী কিছুনা।ধুর!বাদ!
(পাঠক/পাঠিকা,কি বলবেন একে?দায়িত্তজ্ঞানহীন একটা পাগলের উল্টাপাল্টা চিন্তা আর কার্যকলাপ)।
সিদ্ধান্তটা নিয়ে সে খুশী মনে এইবার সে তাকাল আকাশের দিকে।মাথার উপর অবারিত মুক্ত নীল আকাশ।আকাশটা আজ অদ্ভুত নীল।
(আসুন এখান থেকে আমরা গল্পটাকে দুইভাগে ভাগ করে ফেলি। Fantasy & Reality.
Fantasy
হঠাৎ করেই এক খন্ড মেঘ এসে ঢেকে দিল সুর্যটাকে।অদ্ভুত এক আলো ছায়ার খেলা।পুরো আকাশটা ঝকঝকে নীল শুধু সুর্যটা ঢাকা পড়ে আছে।ছেলেটা আনমনা।তখনই বেজে উঠল মোবাইলটা।নীলার ফোন।কেনযে মেয়েটা তাকে এত ভালবাসে।
-হ্যালো।
-এই তুমি কই?
-শাহবাগের মোড়ে।
-দাঁড়িয়ে থাক ওখানে।আমি এখনি আসছি।খবরদার কোথাও যাবেনা বলছি।
-যাবোনা।
-শোন তুমি কি আমার জন্যে ঠান্ডা আখের রস কিনবে সাথে শসা।গলা শুকিয়ে আছে।
-কিনব।
লাইন কেটে আবার আকাশের দিকে তাকিয়ে রইল সে।সম্বিৎ ফিরল রহমান এর ডাকে।এই ব্যাটা নীলার মায়ের চ্যালা।ব্যাটা চালায় গাড়ী কিন্তু কাজ করে spy এর।ভদ্রমহিলা নীলা কই যায় কি করে সব খবর এর কাছ থেকেই নেয়।তাতে নীলার থোড়াই কেয়ার আর ও কোনকিছু লুকিয়ে করার মত মেয়েই নয়।মাকে বেশ কয়েকবার বলেছিল, মা যা জানতে চাও আমাকে জিজ্ঞেস করলেই পার।রহমানকে বেত্ন দাও একজনের আর কাজ করাও দুইজনের।এটা কি ঠিক?
-মানে কি?
-এইযে ওর কাজ গাড়ী চালানো আবার ওকে দিয়ে তুমি spying করাও।
-এইসব তুই কি বলিস?
-এইটা জুলুম মা।হয় তুমি ওর বেতন বাড়াও না হয় একটা Report Book খোল তাতে আমি আমার প্রতিদিনের কার্যকলাপ লিখে তোমাকে দিব।
-তোর বাবা আসুক এইবার।ব্যবসা ব্যবসা করে পুরা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে আর এইদিকে মেয়ে যে গোল্লায় যাছে তার খবর নাই।
-বাবাকে আমি ফোন দিচ্ছি।তুমি এখনই জানাও আমার কান্ডকীর্তি।দেরি করা বোধহয় ঠিক হবেনা।
-তুই যা এখান থেকে আমাকে একটু শান্তিতে থাকতে দে।
আবার ফিরে আসি শাহবাগ।
-ভাইজান কি করেন?
-তারা গুনি।তারার হিসাব মিলছে না।
-হে হে হে।ভাইজান যে কি কন।দিনের বেলায় তারা দেখবেন ক্যামনে!
-এইদিকে আসো।তোমারে দুইটা থাবড়া দেই তুমিও দেখবা।
-ভাইজান তারা দেখতে চাইনা।আফায় আপনারে ডাকে।
অদ্ভুত সুন্দর একটা মেয়ে নীলা। অসাধারন বুদ্ধিমতীও।কোন এক IQ Test এ 138 score করে হইচই ফেলে দিয়েছিল।আর 3 হলেই নাকি অতিমানবীর পর্যায়ে চলে যেত।জিজ্ঞেস করলে বলেছিল শুধু তোমার জন্যই গেলাম না।অতি মানবী হলে তো আর তোমার মত গাধামানব এর সাথে প্রেম করা যেতনা।ওর পক্ষে সবই সম্ভব।
-আমার আখের রস আর শসা কই?
-এসব রাস্তার খাবার Hygienic না।চল তোমাকে আজকে শেরাটন এর Milk Shake আর Fruit Salad খাওয়াব।
-টাকা আছে পকেটে।
-তুমি ধার দিবা।শোধ করে দিব আগামী মাসের বেতন পেলেই।
-বুঝেছি।তাও বলবে না যে ভুলে গেছি।থাক তুমি বসে থাক আমিই নিয়ে আসছি।
-আচ্ছা আচ্ছা বাবা।বস।দুই মিনিটের ভেতর নিয়ে আসছি।
-হইছে।এখন আর কথা না বাড়িয়ে ঝটপ্ট উঠে পড়।
-কোথায় যাব।
-এক ভদ্রলোকের সাথে তোমার পরিচয় করিয়ে দেব।মায়ের খালাতো বোনের ছেলে।উচ্চশিক্ষিত,ধনী, বড় মাপের ব্যবসায়ী।মায়ের আর তার খালাত বোনের ইচ্ছে তারা বেয়াইন হবেন।ছেলের নাকি মায়ের ইচ্ছেই ইচ্ছে।কিন্তু আমার ইচ্ছার কি হবে বল? তাই আমি আর তুমি যাব এখন ছেলের কাছে।
-আমি গিয়ে কি করব?
-তোমাকে কিছু করতে হবেনা।যা করার আমিই করব।
(ছেলেটার নাম কিন্ত এখনো জানা হয়নি।নীলার নামের সাথে মিলিয়ে ওর একটা সুন্দর নাম আমরা দিতে পারি।ধরে নেই ওর নাম রেযা।খুব একটা খারাপ হয়নি নামটা কি বলেন?)
রেযা উঠে পড়ল আর কথা না বাড়িয়ে।গাড়ী ছাড়ল রহমান।
ঢাকার কোন এক পাঁচতারার পার্কিং এ ঢুকে নীলা ওকে নামতে বলল।
-এইখানেই কি দেখা করবে।
-হ্যা।আজকের লাঞ্চে আমরা উনার অতিথি।চল,চল।দেরি হয়ে গেছে।
মিরাজ় সাহেব বসে ছিলেন লাউঞ্জে নীলার অপেক্ষায়।রেজা দেখল ভদ্রলোক অত্যন্ত মার্জিত আর সুপুরুষ।আন্তরিক হাসি দিয়ে অভ্যর্থনা জানালেন দুজনকে।নীলাই শুরু করল আলাপ।
-কেমন আছেন।
-ভালো।আপনাকে দেখার পর খুবই ভাল।আপনি কেমন?
-ভালো না।এর নাম হচ্ছে রেজা।আমার বন্ধু।
-আচ্ছা।কেমন আছেন রেজা?
রেজা কিছু বলার আগেই নীলা বলল মিরাজ সাহেব আমি আর রেজা আজকে বিয়ে করতে যাচ্ছি।আপনার কাছে এসেছি কারন আপনি ওকে এখনই একটা চাকরি দিবেন যাতে গাধাটা আমাকে নিয়ে ঢাকাতে মোটামুটি ভদ্রভাবে সংসার করতে পারে।রেজা হতবাক হয়ে শুনছিল।মিরাজ সাহেব কিন্তু একটুও চমকালেন না।মৃদু হাসিটি একটু মিলিয়ে গিয়েই আবার ফিরে এল ঠোটের কোনে।
-আংকেল কে বলছেন না কেন।
-কারন ও হবু শশুর এর কাছ থেকে কিছু নিতে পারবেনা।গাধাটার যন্রনায় আমি অস্তির।
-কি রেজা সাহেব নীলা কি বলছে শুনছেন তো।আপনি রাজী?
হঠাৎ কোথা থেকে হু হু করে দমকা বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার মত ভালবাসা এসে ভাসিয়ে নিয়ে গেলো রেজাকে।অদ্ভুত এক সাহস নিয়ে নীলার হাতটা ধরল।চল নীলা।
-আরে দাঁড়ান দাঁড়ান কোথায় যাচ্ছেন? আজকের এই দিনে আপনারা আমার অতিথি।Please be my guest.
এরপর ঘটনা অতিদ্রুত ঘটল।ঘটল না বলে মিরাজ সাহেব ঘটালেন বললে ভাল হয়।পাঁচতারায় গানা বাজল বাদ্য বাজল নীলা রেজার মা বাবা চাচা খালু সবাই এসে হাজির হলেন।আনন্দ হল হাসি হল খানা হল পিনা হল।
অবশেষে বিয়েও হল।
তারপরে বর কনে হানিমুন এ কোথায় যেন উড়ে গেল।
**আমরা এখন বসে আছি কবে facebook এ তাঁদের আনন্দমুখর দিনের ছবি দেখতে পাব
(পাঠক/পাঠিকা,এটাই বোধহয় Fantasy.সকালে যে ছেলেকে দেখা গেল শাহবাগ থেকে গুলশান যেতে চিন্তা করছে রাতে দেখা গেল সে নীলাকে নিয়ে উড়ে যাচ্ছে অন্যদেশে।Realityর গল্প না হয় অন্যদিন করব।সবাই ভাল থাকুন।সবার Fantasy Reality তে রুপান্তরিত হোক।ভালো থাকুন।)
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: হাহাহা..পরথম ধইন্যা
লেখক বলেছেন: আশা করি চালাতে পারব
লেখক বলেছেন: ভাইরাস!!!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ কায়রো।
কেমন আছেন আপনি ?
লেখক বলেছেন: ধন্যবাদ পারভেজ।
আপনার সব স্বপ্ন সত্যি হোক।
শায়মা বলেছেন:
হুমায়ুন আহমেদ ও ফেল করবে যদি আপনি উপন্যাস লেখা শুরু করেন। যদিও বুঝতে পারছিনা অলরেডী শুরু করেছেন কিনা। কারন এইভাবে যে সে মানুষ লিখতে পারেনা। আমার খুব খুব ভালো লেগেছে।
আহা আমিও যদি পারতাম!
তবে নো চিনতা এখুনি ট্রাই করা শুরু করে দিলাম ।
লেখক বলেছেন: শায়মা অতিকথন হয়ে যাচ্ছে কিন্তু। আমার মধ্যে ইতিমধ্যেই আমি কি হনুরে ভাব এসে গেছে আপনার কথা শুনে।
সো প্লীজ থামুন।
পড়ার জন্যে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
লেখক বলেছেন: রাজসোহানের উৎসাহ আমাদের মতো নবাগতদের চলার পথের পাথেয়।
যদিও কিছু বলে গেলেন না কিন্তু আপনি এসেছেন তাতেই আমার খুব ভাল লাগছে।
ধন্যবাদ।
আমি ভাল আছি বলেছেন:
গল্প তো মাশাল্লাহ ভালই সাজাইছেন। পড়ে অতি+অন্ত মজা পাইলাম। কিন্তু মন্তব্য এত কম কেন!!! পাঠিকার সংখা কম নাকিলেখক বলেছেন: জানিনা ভাই।
পড়ার জন্যে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
শয়তান বলেছেন:
চমৎকার!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য।আপনি আমার পুরানো শুভাকাংখী।সবসময়
উৎসাহ দিয়ে যাচেছন।
ভালো থাকবেন।
কালপুরুষ বলেছেন:
খুব ভাল লাগলো। সত্যিই সুন্দর।
লেখক বলেছেন: দাদা আজকে আমার ব্লগিং সার্থক। আপনি এসেছেন আমার খুব ভাল লাগছে।
অনেক ভাল থাকবেন দাদা।
ধন্যবাদ।
লেখক বলেছেন: স্বপ্নে ডুবে থাকতেই ভাল লাগে কেন জানি। বাস্তবতা থেকে পালাতে চাই সবসময়।গল্পেও না হ্য় পালিয়েই থাকলাম।
পড়ার জন্যে অনেক ধন্যবাদ।ভালো থাকবেন।
ইসতিয়াক আহমদ আদনান বলেছেন:
ভাল হইছে।++
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য।
ভালো থাকবেন,
ভোরের তারা বলেছেন:
বেশ ভাল লিখেন আপনি!!! হুমায়ুন আহমেদের মত লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ প্রথম বাক্যের জন্য।
২য় বাক্যটা কি সমালোচনা হিসাবে নিব না প্রশংসা হিসেবে নিব বুঝতে পারছিনা।
পড়ার জন্যে আবারো ধন্যবাদ।
লেখক বলেছেন: হনু মানে কি হনুমান
চেষ্টা করব।ধন্যবাদ।
সোমহেপি বলেছেন:
আগে পড়ি তারপর মন্তব্য করি
লেখক বলেছেন: পড়া কি হল
লেখক বলেছেন: আমি ভালো আছি কায়রো ভাই। বন্ধুরাও আশা করি সবাই ভালো আছে।
ধন্যবাদ।
শিমুল আহমেদ বলেছেন:
চমৎকার এবং অবশ্যই প্লাস।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্যে।
ভালো থাকবেন।
লেখক বলেছেন: আপনি অনেক বিনয়ী। পড়ার জন্যে ধন্যবাদ।
ভালো থাকবেন।
লেখক বলেছেন: আজকালকার পোলাপাইন কিনা কি ছবি দেয় না দেখাই ভাল ![]()
পড়ার জন্যে অনেক ধন্যবাদ।
উদাসী স্বপ্ন বলেছেন:
আপনের নাম দিলাম আজকা থিকা ব্লগার হুমায়ুন আহমেদ!আমার ফ্যান্টাসি কি জানেন?
উমমমম..একটা পোস্ট দেয়া যেতে পারে আমার ফ্যান্টাসি নিয়ে তবে এখানেই বলি। কোনো একদিন সকালে ইমেইল চেক করতে বসলাম। দেখলাম একটা কনফার্মেশন লেটার, চাকরীর। সাথে সাথে রায়নএয়ারের বা কাতার এয়ারলাইন্সের মতো ফালতু কোনো জায়গায় বুকিং না দিয়ে সোজা থাই।পরের সপ্তাহে যেদিন ছাড়বো ইউরোপ সেদিন শুধু কয়েকজনকে মেইল করে জানিয়ে দেবো আমি আবারো লাপাত্তা। কিছু শপিং শেষে এয়ারপোর্ট। মাকে ফোন দিয়ে বলবো,'মা, দেশে আসছি, তোমার জন্য দারুন একটা গিফট নিয়ে।' আর একজনকে জানাবো,' আমি আসছি, রাত ৩টায় ঢাকায় নামবো, তোমার বাসায় আমার কি শোবার জায়গা হবে?'
সত্যি এয়ারপোর্ট থেকে ওর বাসায় যাবো। জায়াগা যদি দেয় তাহলে একটা কথা বলবো, সকাল হতেই ওকে নিয়ে আমার বেরুতে হবে। সোজা বেরিয়ে বাকি কেনাকাটা করে, কোনো এক কাজী অফিসে গিয়ে বিয়েটা সারবো। তারপর বাসায় গিয়ে মাকে বলবো,' এই নাও তোমার গিফট!'
আসলেই এটা একটা ফ্যান্টাসি, সবার সব ফ্যান্টাসি বাস্তব হয় না শুধু হুমায়ুন আহমেদের গল্পের চরিত্রগুলোই এসব ফ্যান্টাসির শিকার হয়! এটাও ঈশ্বরের এক অনন্য উদাসীনতা!
প্রিয়তে বস!+
লেখক বলেছেন: প্রিয় ভ্রাতা,
ছোটবেলায় নামকরনের সার্থকতা বিষয়ক রচনায় আমি বরাবরই টাইনা টুইনা পাশ করিতাম।তাই অদ্য আর তোমার স`হিত নামকরন বিষয়ক আলোচনা করিয়া আবারো টানিয়া টুনিয়া পাশ করিতে চাহিনা।
তবে অন্য বিষয়ে একটু বলি। ফ্যান্টাসীর শিকার(যদিও শিকার শব্দটি আমার যথাযথ ম`নে হইতাসে না)কিন্তু তুমি আমি অহরহই হ`ই। একটু চিন্তা কর বিগত জীবনের কথা। দেখবা তোমার ১০ টার মধ্যে ৫ টা ফ্যান্টাসীই কিন্তু এখন বাস্তব তোমার জীবনে। কিন্তু স্বপ্ন যখন বাস্তব হ`ইয়া যায় তখন অতি অল্পদিনের মধ্যেই উহাকে এতই একঘেয়ে অথবা এতই স্বাভাবিক ঘটনা মনে হয়যে অধিকাংশের মনেই থাকেন একদা ইহা স্বপ্ন ছিল।
অপ্রাপ্তি নিয়াই মানুষের যত আফসোস এইটাও আমার একটা বিরাট আফসুস।
প্রিয়র লাইগা ধইন্যা
ভালো থাক।
অফটপিক:তোমার পরিচয় আমি পাইসি।
মিলন,ঢা বি বলেছেন:
স্বপ্নবিলাসী মন...............ভাল
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই পড়ার জন্যে।
ভালো থাকবেন।
লেখক বলেছেন: সাপ ব্যাং ও চান্স পায়..।মানুষের দেহি খবরই নাই।
হায় ঈশ্বর! বলেছেন:
আপনে কই ? ফেইস বুকে নাই কেন ?
কালীদাস বলেছেন:
আপনার লেখাগুলো ভাল লাগে, একনিঃশ্বাসে পড়ে ফেলি পুরাটা।++++++অ.ট.: নুহের গল্পটা শেষ করলেন না কেন? অপেক্ষায় থাকলাম!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য।শুরু থেকেই আমার মত আনাড়ীকে আপনি সাহস আর উৎসা্হ দিয়ে যাচ্ছেন।
নুহের গল্পটা নিয়ে ভাবছি।দেখি ভাবনা কোথায় গিয়ে থামে।
অনেক অনেক ভালো থাকবেন।
পাহাড়ের কান্না বলেছেন:
বেশ ভালো লাগলো।
লেখক বলেছেন: পড়ার জন্যে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
অস্থির পোলাপাইন বলেছেন:
খাইছে আপনি হু.আ স্যারের জায়গা দখল কইরা নিবেন মনে হয়..।এত সাবলিল লেখা খুব কম পেয়েছি..।
Reality টা চালু পোষ্ট করেন।,..।
+++++++++++
লেখক বলেছেন: বস আর লজ্জা দিয়েন না।
(মনে মনে ব্যাপক খুশী কিন্তুক
)
দেখি চালু করা যায় কিনা।
পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
অনেক ভালো থাকবেন।
লেখক বলেছেন: নিজেকে চেনাটাই নাকি সবচেয়ে কঠিন। আশা করি আপনি এখনো আপনাকে চিনতে পারেননি।
ভালো থাকবেন।
হায় ঈশ্বর! বলেছেন:
আপনে কই ? খোমা বইতে আসেন
লেখক বলেছেন: পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
শায়মা বলেছেন:
ব্লগার হুমায়ুন আহমেদ ভাই। আপনি কই?
লেখক বলেছেন: ছিলাম একটু ঝামেলায়। আপনি কেমন আছেন?
ধন্যবাদ খোজ খবর নেয়ার জন্য।
কালীদাস বলেছেন:
অনেকদিন পরে অনলাইনে দেখলাম। আছেন কেমন? লেখেন না কেন এখন?
লেখক বলেছেন: ছিলাম একটু ঝামেলায়। আপনি কেমন আছেন?
দেখি আবার শুরু করা যায় কিনা।
ধন্যবাদ খোজ খবর নেয়ার জন্য
কালীদাস বলেছেন:
কেমন আছেন, ফারজান? মাঝে মাঝে অনলাইনে দেখি এখন আপনাকে, কিন্তু লেখার আশায় বসে থাকি, পোস্ট তো আর দেননা!!পোস্ট দেন, পড়ি
লেখক বলেছেন: চলছে boss , খারাপ না।আপনি কেমন আছেন?
শুরু থেকেই আপনি আমাকে সাহস আর অনুপ্রেরনা দিয়ে যাচ্ছেন।
অনেক কৃতজ্ঞতা boss
মাহাবুব উল্লাহ বলেছেন:
চমৎকার পোস্ট প্রিয়তে নিলাম।
লেখক বলেছেন:
ধন্যবাদ বস!
লেখক বলেছেন:
একটু ব্যস্ততার মধ্যে আছি বস। তাই ব্লগে আসা হয়না।
আপনাদেরকেও miss করি অনেক।
ভাল থাকবেন।
লেখক বলেছেন: ঈদ মোবারক বস। কেমন আছেন।
জলমেঘ বলেছেন:
ভালো লাগলো
লেখক বলেছেন:
পড়ার জন্যে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















