somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

@সাবধান হও!! রাসূল (সঃ)-এর সম্মানের প্রতি ধৃষ্টতা প্রদর্শনকারীরা!

২৪ শে জুলাই, ২০০৭ ভোর ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ব ভুবনের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ্ যাঁকে বন্ধু করেছেন, যাঁর আগমনে সমগ্র সৃষ্টি জগত উল্লাসিত হয়েছিল, যিনি পৃথিবীতে এসেছেন সমগ্র বিশ্বজাহানের জন্য রহমত হিসেবে, যিনি বিশ্ববাসীর জন্য নিয়ে এসেছিলেন পার্থিব জীবনে পাওয়া মানুষের জন্য সবচেয়ে বড় এবং সর্বব্যাপী পরিপূর্ণ একটি নেয়ামত, যিনি অত্যন্ত স্বল্প সময়ে তাঁর জীবদ্দশাতেই ইসলাম নামক সেই পরিপূর্ণ নেয়ামতকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে এবং তার পরিপূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে এমনভাবে আলোকিত করলেন পৃথিবীর ইতিহাসকে, যে উজ্জ্বলতা না সৃষ্টির শুরু থেকে মানব জাতি আর দেখেছে এবং না ধ্বংস পূর্ব পর্যন্ত আর কখনো দেখবে। সেই মহান পুরুষের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লম) ব্যাপারে যারা অবমাননাকর ভূমিকা প্রদর্শন করে, তাদের সকল জঘন্যতম কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানাই এই লেখনীর মাধ্যমে!

যে মহান মানুষকে শুধুমাত্র তাঁর অনুসারীগণই নয়; বরং "দি হানড্রেড" গ্রন্থে অমুসলিম গবেষকগণও পৃথিবীর সর্বকালের সর্বসেরা মানুষ হিসেবে স্বীকৃতি দানে বাধ্য হচ্ছে, তার কিছুদিন পরেই এ যুগের ইবলীস কোন এক অজ্ঞাত-অক্ষাত ডেনীশ কার্টুনিষ্ট তাঁর কল্পিত কার্টুন এঁকে সে মহামানব সম্পর্কে চরম থেকে চরমতম ধৃষ্টতা প্রদর্শন করে। এটি প্রচারের সাথে সাথেই সারা পৃথিবী নাড়া দিয়ে উঠে, পৃথিবীর দিকে দিকে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালবাসায় মানুষেরা আন্দোলিত করতে থাকে ভূমির মাটিকে, ডেনমার্কের প্রস্তুতকৃত দ্রব্যাদি রাস্তায় ছুঁড়ে ফেলা হয়, তাদের কাছ থেকে আমদানী বন্ধ করে দেয়া হয়, তাদের গুদামে তালা পড়ে, তাদের প্রবাসীরা প্রাণ ভয়ে আতংকিত হয়; অবাক পৃথিবী আরেকবার লক্ষ্য করলো যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্ববাসীর ভালবাসা কত সুতীব্রতর।

এর মাধ্যমে হয়ত হয়ত বিশ্বস্রষ্টা তাঁর প্রিয় বন্ধুর প্রতি মানুষের ভালবাসার গভীরতা পরীক্ষা করলেন এবং বিশ্ব মুসলিম তার প্রমাণ দিলেন।

বাংলাদেশ পৃথিবীতে মুসলিম দেশ হিসেবে যে বিশেষ পরিচিতি লাভ করেছে, তার পেছনে এদেশের নগন্য সংখ্যক ছাড়া বাকী বিরাট সংখ্যক জনগণ মুসলমান ও সারা বিশ্বে তাদের নিজস্ব ভূমিকা এবং ইসলামের প্রতি এদেশের মানুষদের দারুন ভালবাসা ও স্পর্শকাতরতার মনোভাবের মত কারণগুলো শক্তভাবে ক্রিয়াশীল। তাই এদেশে যেমন ইসলামের বিরুদ্ধাচরণ করে অতীতে কেউ রেহাই পায়নি, ইসলাম প্রিয় জনগণ তাদেরকে কোনদিনও ক্ষমা করেনি, তেমনি ভবিষ্যতেও করবে না এবং তাদেরকে এমনি এমনি ছেড়ে দেবে না। যার ভুরি ভুরি উদাহরণ অতীত দিনগুলো জুড়ে বিদ্যমান।

সুতরাং ইসলাম যদি হয় দেহ, তবে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালবাসার অনুভব সে দেহের হৃদপিণ্ড!

সাবধান! কারুর হৃদপিণ্ডে হাত বসানোর দুঃসাহস কেউ যেন করো না! হৃদপিণ্ডে হায়েনার খামছিতে নিশ্চিহ্ন হবার আগে হায়েনার প্রতি মনোভাব কিরূপ হতে পারে, সে চিন্তা করার সুযোগ বোধ হয় এখনো ফুরিয়ে যায়নি!
=====================================
বাংলাদেশের সর্বকালের নিকৃষ্ট মানুষ/মানুষগুলোর প্রতি-

তোমরা যারা সেই ডেনীশ ইবলীসের প্রেতাত্মা অথবা খোদ ইবলীস তোমাদের অন্তরে আসন গেড়েছে, আর তার ফলশ্রুতিতে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন প্রচারের মত ধৃষ্টতা দেখাচ্ছ, আল্লাহর কসম, এটা যদি ভার্চুয়াল না হয়ে বাস্তবে করতে, তবে খোদ আওয়ামীলীগ করা মুসলমানরাই তোমাদের দুনিয়ার লীলা সাঙ্গ করে দিতো।
দল-মত নির্বিশেষে সকল মুসলমানের প্রতি আহ্বান:

আপনারা সোচ্চার হোন! ওদের জন্য এটা হিট বাড়ানো অথবা শয়তানী কর্মকাণ্ড হলেও মনে রাখবেন, এটা আপনাদের ঈমানের পরীক্ষা। সুতরাং এই ষড়যন্ত্রকে নস্যাৎ করার মাধ্যমে পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালবাসার প্রমাণ পেশ করতে হবে আল্লাহর দরবারে।

কর্তৃপক্ষের প্রতি-

এদেরকে সকল নিক ও আইপিসহ ব্যান করা হোক সামহোয়্যারইন ব্লগ থেকে!

তারপরও যদি এদের নিকৃষ্ট অপকর্ম বন্ধ না হয় তবে প্রিন্ট মিডিয়ায় যাওয়া হবে এবং ইসলামের এসব শত্রুদের ঘৃণিত কর্মকাণ্ড বাংলাদেশের ইসলামপ্রিয় মুসলমানদের নিকট তুলে ধরা হবে! ইনশাআল্লাহ্!
৪৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×