আমার প্রিয় পোস্ট
- ১৫ই আগষ্টের পট পরিবর্তনের ইতিহাস-১ - চিন্তিত দার্শনিক
- জহির রায়হান অন্তর্ধান নাকি হত্যাকান্ড? -১ - ইবনে সালাম
- আওয়ামী লীগ ও রক্ষী বাহিনীর নির্যাতন : কেউ ভোলে কেউ ভোলে না (পর্ব-১) - সুধাসদন
- @ তাফসীরুল উশরুল আখীর (বাংলা অনুবাদ ডাউনলোড করুন) - ফজলে এলাহি
- নাস্তিকদের নৈতিক রূপ কি এসব করা??? - কঠিন চিজ
- মাওলানা মওদুদী সম্পর্কে জানতে হলে ... (আপডেট : amarboi.org এ আরো বই পাবেন) - ভালো
- রক্তের সে স্রোতধারা হোক সুন্দরের অগ্রপথিক - হলদে ডানা
- @ সীরাতুন্নবী: প্রারম্ভ ও তথ্যাবলী... - ফজলে এলাহি
- মুসলিম ব্লগারদের জন্য কিছু কথা - আবূসামীহা
- @ আমার বিশ্বাস: সামহোয়্যারইন ব্লগে কোন রাজাকার নেই - ফজলে এলাহি
- @"জাতির পিতা" বিতর্ক: বিভ্রান্তি এবং বাস্তবতা(প্রথমার্ধ) - ফজলে এলাহি
- @"জাতির পিতা" বিতর্ক: বিভ্রান্তি এবং বাস্তবতা(শেষার্ধ) - ফজলে এলাহি
- তুরস্কে হিজাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার - আশরাফ রহমান
- শবে বরাত - ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (১ম কিস্তি) - আব্দুর রহমান রাযীন
- মিলাদ ও জন্মোত্সব - বিদআ'ত থেকে সতর্ক থাকা অপরিহার্য - ২য় পর্ব - বইপাগল
- @ধর্মনিরপেক্ষতা নয়; ইসলামই বাংলাদেশের ভবিষ্যত - ফজলে এলাহি
- বাংলাদেশের প্রয়োজন “রাজনৈতিক ব্যক্তিপূজার কুসংস্কার” থেকে মুক্তি - আবূসামীহা
- @ সর্বযুগের সর্বাধুনিক জীবনপদ্ধতির নামঃ ইসলাম(১) - ফজলে এলাহি
- @ইসলাম ব্যতীত অন্য সকলের কাছেই নারীজাতি লাঞ্ছিত ও বঞ্ছিত - ফজলে এলাহি
- ধর্মনিরপেক্ষতা: শোষনের নির্লজ্জ হাতিয়ার - আস্তমেয়ে
- ফিলিস্তিন প্রান্তর হতে একটি চিঠি... [পর্ব/১] - আব্দুর রহমান রাযীন
- ধর্মনিরপেক্ষতাবাদ : একটি অযৌক্তিক ও বিপদজনক মতবাদ ( প্রথম পর্ব ) - আশরাফ রহমান
- হায় '৫২-র ভাষা শহীদ! হায় '৭১-এর শহীদেরা!! এ কোন কাপুরুষ প্রজন্ম রেখে গেলেন?? যারা চেতনার জন্য গালির আশ্রয় নেয়? - ফজলে এলাহি
@শুধুমাত্র তাওহীদুর্ রুবুবিয়্যাহর স্বীকৃতি প্রকৃত মুসলমান হওয়া ও আযাব মুক্তির জন্য যথেষ্ট নয় ৩
০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৮
আগের পর্ব পড়ুন। মূলতঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের যুগের মুশরিকরাও একজন স্রষ্টায় বিশ্বাস করত, যা এ যুগের মূর্তিপূজক হিন্দুরা এবং অন্যান্য মুশরিক সম্প্রদায় যেমন- ইয়াহূদী-খৃষ্টানরাও করে থাকে। ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন: খৃষ্টান শাসক আবরাহা যখন মক্কাভিমুখে অভিযান পরিচালনা করলো আল্লাহর ঘর কা'বাকে সমূলে ধ্বংস করে তৎপরিবর্তে তার নির্মিত গীর্জা-যা সানা'আয় অবস্থিত-সেদিকে মানুষের প্রবাহকে ফিরিয়ে দেয়ার দূরভিসন্ধি নিয়ে, তখন মক্কার নেতা প্রিয় রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব কা'বার দরজার কড়া ধরে কেবল সেই মহান আল্লাহ্ তা'আলার নিকটই সাহায্য চেয়েছিলেন; কা'বার ভেতরকার তিন শত ষাটটি মূর্তির একটির কাছেও হাত পাতেননি।
অপরদিকে ইসলামের যখন চরম কঠিন সময়, যখন মুষ্ঠিমেয় মুসলমান-যারা মদীনায় হিজরত করেছিলেন কাফেরদের নির্যাতন-অত্যাচারে অসহ্য হয়ে-তাদেরকে সমূলে নিঃশেষ করে দিতে কাফের সর্দার আবু জাহেল, উৎবা, শাইবার নেতৃত্বে বিশাল বাহিনী বদরের দিকে রওয়ানা হচ্ছিল, তখন যাত্রার প্রাক্কালে আবু জাহেল কা'বার দরজার কড়া ধরে দো'আ করেছিল যে, 'হে আল্লাহ্! যে দল সত্যের উপর প্রতিষ্ঠিত তুমি সে দলকে আজ বিজয় দান কর'!
এ থেকে প্রমাণিত যে, তৎকালীন মুশরিকরাও এক আল্লাহকে স্বীকার করত, তাঁর নিকট প্রার্থনা করত এবং আজকের মুশরিকরাও করে থাকে। যেমন- হিন্দুরা সেই একজনকে বিশ্বাস করে, ইয়াহূদীরা সেই একজনের ইবাদাত করে, খৃষ্টানরা সেই সুমহানের নিকট প্রার্থনা করে। কিন্তু তারা তাদের সবকিছু নষ্ট করে দেয় যখন তারা সেই দয়াময় প্রতিপালক আল্লাহর সাথে আরো অসংখ্য দেবদেবীর অংশ স্থাপন করে, যখন ইয়াহূদীরা ওজাইরকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করে এবং নিজেদেরকে আল্লাহর নাতি-পুতি মনে করে, যখন খৃষ্টানরা ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহর পুত্র বলে জ্ঞান করে কিংবা ত্রিত্ববাদে সাজায় নিজেদের আকীদা-বিশ্বাসকে।
এ প্রশংসে আল্লাহ্ সোবহানাহু ওয়াতা'আলা তাঁর বাণীতে বিভিন্নভাবে বলেন:
وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتَوْا عَلَى قَوْمٍ يَعْكُفُونَ عَلَى أَصْنَامٍ لَهُمْ قَالُوا يَا مُوسَى اجْعَلْ لَنَا إِلَهًا كَمَا لَهُمْ آَلِهَةٌ قَالَ إِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُونَ .
((আর আমি বনী ইস্রাঈলকে সাগর পার করিয়ে দেই; তারপর তারা মূর্তিপূজায় রত এক জাতির কাছে উপস্থিত হয়। তারা বলল, ‘হে মূসা! তাদের দেবতার মত আমাদের জন্যও এক দেবতা গড়ে দাও। তিনি বললেন, ‘তোমরা তো এক জাহিল সম্প্রদায়'।)) [সূরা আল-আ'রাফ: 138]
আল্লাহ্ তা'আলা অন্যত্র বলেন:
وَقَالَتِ الْيَهُودُ عُزَيْرٌ ابْنُ اللَّهِ وَقَالَتِ النَّصَارَى الْمَسِيحُ ابْنُ اللَّهِ ذَلِكَ قَوْلُهُمْ بِأَفْوَاهِهِمْ يُضَاهِئُونَ قَوْلَ الَّذِينَ كَفَرُوا مِنْ قَبْلُ...
((ইয়াহূদীরা বলে, ‘উযায়র আল্লাহ্র পুত্র’, এবং খৃস্টানরা বলে, ‘মসীহ্ আল্লাহ্র পুত্র।’ ওটা তাদের মুখের কথা। আগে যারা কুফরী করেছিল ওরা তাদের মত কথা বলে।)) [সূরা আত্-তাওবা: 30]
অথচ পূর্বে চয়িত আয়াতগুলোতে পরিস্কার হলো যে, তখনকার এবং এখনকার মুশরিকরা কেউই একজন স্রষ্টা, রিযিকদাতা, জীবনদাতা, মৃত্যুদাতাকে অস্বীকার করে না; কেবলমাত্র অস্বীকার করে তাঁর একত্বকে, অমুখাপেক্ষিতাকে, তাঁর অদ্বিতীয় হওয়াকে। তারা তাঁর নৈকট্য হাসিলের জন্য যা তাঁর এককভাবে পাওনা সেসব ইবাদাতগুলোকে মূর্তির জন্য নির্ধারণ করে, মৃত নবীদের জন্য নির্ধারণ করে, মৃত পীর-আওলিয়াদের জন্য নির্ধারণ করে, জগতের বিবিধ শক্তিসম্পন্ন সৃষ্টির জন্য নির্ধারণ করে; আর এভাবেই তারা তাদের স্রষ্টা ও প্রতিপালককে চিনতে গিয়ে ভুল করে ফেলে, যার ফলাফল দাঁড়ায়- 'ভুল করে চেনা' অথবা 'অচেনাই থেকে যান'। তাহলে চিন্তা করুন, যে তার স্রষ্টা, প্রতিপালক ও মা'বূদকেই চিনতে পারল না সঠিকভাবে; সে কি করে তাঁর উপর পূর্ণ ঈমানদার হবে? আর তার স্রষ্টাই বা কি করে তাকে তাঁর বান্দা হিসেবে গ্রহণ করবেন?
সুতরাং প্রতিটি মানুষের জন্য একান্তভাবে কর্তব্য যে, সে তার স্রষ্টা, তার প্রতিপালক, তার মা'বূদ; যাঁর মূল নাম "আল্লাহ্", তাঁকে তাঁর "প্রভূত্বে", তাঁর "ইবাদাতে" ও তাঁর "নাম এবং গুণাবলীতে" পরিপূর্ণ রূপে চিনতে ও জানতে হবে। অন্যথা, কেবলমাত্র 'আল্লাহ্ একজন আছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন'-এটুকু বিশ্বাস আপনাকে কখনোই না সত্যিকারের মুসলমান বানাবে আর না অনন্ত আখেরাতে আযাব থেকে মুক্তির কারণ হবে!
07.01.2008, মদীনা মুনাওয়ারা, সৌদি আরব।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আল্লাহ্, রাসূল, বিবাহ বিষয়ক গল্প কাহিনী, ফ্রিল্যান্সিং কাজ শিখা এবং করার সুযোগ, বড় গল্প বিবাহ বিষয়ক গল্প কাহিনী, এইচআর ;
প্রকাশ করা হয়েছে: আদর্শ বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কাস্তের মত চাদঁ বলেছেন:
জাযাকাল্লাহতাখায়ের
লেখক বলেছেন: জাযাকাল্লাহু খাইরান।
কাস্তের মত চাদঁ বলেছেন:
জাযাকাল্লাহতাখায়ের
কাস্তের মত চাদঁ বলেছেন:
জাযাকাল্লাহতাখায়ের
কাস্তের মত চাদঁ বলেছেন:
জাযাকাল্লাহতাখায়ের
কাস্তের মত চাদঁ বলেছেন:
জাযাকাল্লাহতাখায়ের
কাস্তের মত চাদঁ বলেছেন:
জাযাকাল্লাহতাখায়ের
লেখক বলেছেন: কাস্তের মত চাদঁ-
এতগুলো মন্তব্যে একই কথা? নেট কানেকশন শ্লো থাকলে অনেক সময় এমনটি ঘটে থাকে। আর শব্দটাতে একটা 'তা' বেশী হয়ে গেছে, যাইহোক, ওইয়্যাকা।
আওরঙ্গজেব বলেছেন:
কাস্তের মত চাদঁ বলেছেন: জাযাকাল্লাহতখায়ের
লেখক বলেছেন: আওরঙ্গজেব-
আপনার জন্য জাযাকাল্লাহু খাইরান আর কাস্তের জন্য তিনি যা দিয়েছেন তা-ই।
নূরে আলম বলেছেন:
আমার পোস্টে আপনার কমেন্টের জবাব এখানে দিলাম।"ফজলে এলাহি, আপনার মন্তব্যটা খুব ভালো লাগল। কিন্তু একটা ব্যাপার কি জানেন, আমার যে উদ্দেশ্য, তা সামহোয়্যার সার্ভ করতে পারছে না। আমার ব্লগিঙ এর মেইন উদ্দেশ্য ছিল মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করা, ঝগড়া করা নয়। কিন্তু আমি এখানে দেখছি যে টিকে থাকতে হলে ঝগড়া করতে হবে(এখানে অবশ্য আপনার কথাটাই এসে যায় যে 'পৃথিবী একটা যুদ্ধক্ষেত্র, এখানে লড়াই করেই টিকে থাকতে হয়'!)। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল যেহেতু ভালো, তাই আমি দুষ্ট গরুভরা সামহোয়্যার ছেড়ৈ প্যাঁচালিতে গেলাম। সেখানে তেমন কোন গরুই নেই। তা-ও দুষ্ট গরুর চেয়ে ভালো।
সামহোয়্যারে এসে অবশ্য আমি বেশ অনেক ভালো মানুষের দেখা পেয়েছি। কিন্তু তাঁরা সবাই "কেজো" মানুষ। তাই তাঁরা সামহোয়্যারে বেশি সময় দিতে পারেন না। আরা যারা সামহোয়্যারে বেশি সময় দেয়, দিনরাত বসে থাকে আর ঝগড়া করে, তারা হল "অকেজো" মানুষ। তাই এরাই ব্লগটা জুড়ে থাকে। তবে একটা ব্যাপার কী, ব্লগ হল স্বাধীন মত প্রকাশের জায়গা। সেখানে এসে স্বাধীন মত প্রকাশ করে যদি গালি খেতে হয় আর নতুন নতুন গালি ও তার অর্থ শিখতে হয়, তাহলে তো নিশ্চয়ই কারো ভালো লাগবে না, তাই না?
আমার ইয়াহু দিয়েছি। আপনি আমাকে অ্যাড রিকোয়েস্ট পাঠান। আপনার সাথে ইয়াহু কানেকশন থাকবে আশা করি। আর আপনি যদি প্যাঁচালি ব্লগে আসেন, তাহলে ভালো লাগবে।
আশা করি, প্যাঁচালিতে আমরা প্রথম থেকে থাকলে সেখানে পরিবেশ ধরে রাখতে পারব।
ধন্যবাদ।"
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














