আমার প্রিয় পোস্ট
- ১৫ই আগষ্টের পট পরিবর্তনের ইতিহাস-১ - চিন্তিত দার্শনিক
- জহির রায়হান অন্তর্ধান নাকি হত্যাকান্ড? -১ - ইবনে সালাম
- আওয়ামী লীগ ও রক্ষী বাহিনীর নির্যাতন : কেউ ভোলে কেউ ভোলে না (পর্ব-১) - সুধাসদন
- @ তাফসীরুল উশরুল আখীর (বাংলা অনুবাদ ডাউনলোড করুন) - ফজলে এলাহি
- নাস্তিকদের নৈতিক রূপ কি এসব করা??? - কঠিন চিজ
- মাওলানা মওদুদী সম্পর্কে জানতে হলে ... (আপডেট : amarboi.org এ আরো বই পাবেন) - ভালো
- রক্তের সে স্রোতধারা হোক সুন্দরের অগ্রপথিক - হলদে ডানা
- @ সীরাতুন্নবী: প্রারম্ভ ও তথ্যাবলী... - ফজলে এলাহি
- মুসলিম ব্লগারদের জন্য কিছু কথা - আবূসামীহা
- @ আমার বিশ্বাস: সামহোয়্যারইন ব্লগে কোন রাজাকার নেই - ফজলে এলাহি
- @"জাতির পিতা" বিতর্ক: বিভ্রান্তি এবং বাস্তবতা(প্রথমার্ধ) - ফজলে এলাহি
- @"জাতির পিতা" বিতর্ক: বিভ্রান্তি এবং বাস্তবতা(শেষার্ধ) - ফজলে এলাহি
- তুরস্কে হিজাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার - আশরাফ রহমান
- শবে বরাত - ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (১ম কিস্তি) - আব্দুর রহমান রাযীন
- মিলাদ ও জন্মোত্সব - বিদআ'ত থেকে সতর্ক থাকা অপরিহার্য - ২য় পর্ব - বইপাগল
- @ধর্মনিরপেক্ষতা নয়; ইসলামই বাংলাদেশের ভবিষ্যত - ফজলে এলাহি
- বাংলাদেশের প্রয়োজন “রাজনৈতিক ব্যক্তিপূজার কুসংস্কার” থেকে মুক্তি - আবূসামীহা
- @ সর্বযুগের সর্বাধুনিক জীবনপদ্ধতির নামঃ ইসলাম(১) - ফজলে এলাহি
- @ইসলাম ব্যতীত অন্য সকলের কাছেই নারীজাতি লাঞ্ছিত ও বঞ্ছিত - ফজলে এলাহি
- ধর্মনিরপেক্ষতা: শোষনের নির্লজ্জ হাতিয়ার - আস্তমেয়ে
- ফিলিস্তিন প্রান্তর হতে একটি চিঠি... [পর্ব/১] - আব্দুর রহমান রাযীন
- ধর্মনিরপেক্ষতাবাদ : একটি অযৌক্তিক ও বিপদজনক মতবাদ ( প্রথম পর্ব ) - আশরাফ রহমান
- হায় '৫২-র ভাষা শহীদ! হায় '৭১-এর শহীদেরা!! এ কোন কাপুরুষ প্রজন্ম রেখে গেলেন?? যারা চেতনার জন্য গালির আশ্রয় নেয়? - ফজলে এলাহি
২. নব বর্ষের শুরুতে স্বীয় আত্মার সাথে কিছু বুঝা পড়া: আব্দুল মুহসিন আল-কাসেম
১০ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১০
১. নব বর্ষের শুরুতে স্বীয় আত্মার সাথে কিছু বুঝা পড়া: আব্দুল মুহসিন আল-কাসেম
মসজিদুন্ নববীতে পবিত্র জুম'আর খোৎবায় মুহ্তারাম ইমাম আব্দুল মুহসিন আল-কাসেম ০৪/০১/১৪২৪ হিজরীতে এই খোৎবাটি প্রদান করেন। এর অনুবাদ করেছেন মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র (বর্তমানে>) ড. সাইফুল্লাহ্ বিন আহমাদ কারীম।
বাকী অংশ:
আল্লাহর হক, তাঁর মহা অনুগ্রহ, অনুকম্পা ও অশেষ নে'আমত সম্পর্কে জেনে তা স্মরণ করা মহিমান্বিত ক্ষমতাবান আল্লাহর জন্য মাথা অবনত করতে বাধ্য করে। আলেমগণ বলেছেন, আত্মসমালোচনার প্রথম হচ্ছে- তুমি আল্লাহর নে'আমত এবং তোমার কৃত অপরাধের মাঝে তুলনা ও পরিমাপ করবে, তখন তোমার নিকট এ দু'য়ের মাঝে পার্থক্য প্রকৃষ্ট হয়ে উঠবে এবং তুমি উপলব্দি করতে পারবে যে তাঁর 'ক্ষমার ওয়াদা' ছাড়া কিছুই তোমার জন্য নেই। অন্যথায় ধ্বংস ও অশুভ পরিণতি তোমার জন্য রয়েছে। আত্মার দোষত্রুটি সম্পর্কে খোঁজ খবর নেয়া মূলতঃ আত্মাকে পরিশুদ্ধ ও পবিত্র করতে সহায়ক। আল্লাহ তা'আলা বলেন, ((যে আত্মাকে পবিত্র করল সে সফল হল, যে তাকে কলুষিত করল সে ক্ষতিগ্রস্ত হল।)) [সূরা আশ্-শামসঃ ১০]
মালেক ইবনে দিনার রাহিমাহুল্লাহ্ বলেন, "আল্লাহ সে ব্যক্তির প্রতি দয়া করেন, যে স্বীয় আত্মাকে বলে তুমি কি এমন করনি? তুমি কি এমন করনি? অর্থাৎ, তাকে ভৎর্সনা করে, অতঃপর তাকে তিরস্কার করে তার রবের কিতাব তার পরিচালনার জন্য বাধ্য করে দেয়, ফলে আল্লাহর কিতাবই তার পরিচালক হয়ে যায়।" বান্দার জন্য সবচেয়ে বেশী ক্ষতিকর হচ্ছে স্বীয় আত্মার ব্যাপারে অবহেলা করা, আত্মসমালোচনা ত্যাগ করে প্রবৃত্তি তাড়িত কর্মের পিছনে আত্মাকে ছেড়ে দেয়। আর এ ঐসব লোকদের অবস্থা যারা পাপ হতে নিজেদের চক্ষু বন্ধ করে রাখে আর ক্ষমা ও দয়া অনুকম্পায় কথা বলে বেড়ায়; তারা যখন এসব করে তখন পাপকর্মের প্রতি তাদের অনুরাগ আরো প্রবল হয়ে যায়। অথচ আল্লাহ বলেন, ((হে মানুষ, কিসে তোমাকে তোমার মহিয়ান রবের ব্যাপারে ধোঁকায় ফেলেছে?)) [সূরা আল-ইনফিতারঃ ৬]
হাসান বসরী রাহিমাহুল্লাহ্ বলেন, "মুমিনের একমাত্র উচিত হচ্ছে স্বীয় আত্মাকে তিরস্কার করা, এ ভাবে বলা যে, একথা দিয়ে আমি কি ইচ্ছা করেছি? এ খানা দিয়ে আমি কি চাই? আর পাপাচারী হচ্ছে সে, যে অনুতাপে সময় কাটায় অথচ স্বীয় আত্মাকে তিরস্কার করেনা। মূলতঃ মুমিন তার আত্মার উপর ক্ষমতাবান, সে তাকে সদা সর্বদা হিসাব কষে।" আল্লাহ তা'আলা বলেন, ((নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, যখন শয়তানের কোন দল তাদের স্পর্শ করে তখন তারা স্মরণ করে, আর তারা তো সুদৃষ্টি সম্পন্ন।)) [সূরা আল-আ'রাফঃ ২০১]
এ কারণে একদল লোকের উপর হিসাব হালকা হবে; যারা দুনিয়াতে নিজেদের আত্মার হিসাব কষেছে। একদল লোকের উপর এ হিসাব অত্যন্ত কঠিন হবে; যারা এ ব্যাপারে কোন তোয়াক্কা করেনি। সুতরাং পাপে লিপ্ত হওয়ার থেকে সতর্ক থাক। জেনে রাখো, পাপকর্ম ত্যাগ করা তওবা বা ক্ষমা কামনার চেয়ে অনেক সহজতর। দিন তোমার জন্য চিরস্থায়ী হবেনা, তুমি জান না কখন তুমি দুনিয়া হতে প্রস্থান করবে? সুতরাং স্বীয় আত্মাকে জিজ্ঞেস কর, গত বছরের জন্য তুমি কি পেশ করেছ? আগামী বছরের জন্য তুমি কি প্রস্তুত করেছ। উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু 'আনহু বলেন, "তোমরা তোমাদের আত্মার হিসাব নাও নিজেদের হিসাব দেয়ার পূর্বে, তাকে ওজন কর নিজেদের ওজন দেয়ার পূর্বে।"
সুতরাং এ বছরের শুরুতেই পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে জামা'আতে মুসলমানদের সাথে আদায় করতে দৃঢ় প্রতিজ্ঞ হও। দ্বীনের জ্ঞান লাভ, তার প্রসার ও শিক্ষা দান এবং মিথ্যা, গীবত, পরচর্চা অশ্লীল কথা হতে জিহ্বাকে হেফাজত করার মাধ্যমে নৈতিক পাথেয় সংগ্রহ কর। খাওয়া দাওয়া, হারাম পরিহার ইত্যাদি ক্ষেত্রে সতর্কতা ও পরহেজগারী অবলম্বনকর, মাতা-পিতার প্রতি সদ্ব্যবহার, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার প্রতি অনুরাগী হও। নিকটবর্তী ও দূরবর্তী সবার জন্য ন্যায় ও কল্যাণকর কাজ করতে সচেষ্ট হও, হিংসা বিদ্বেষ ও শত্রুতা হতে অন্তরকে পবিত্র রাখ।
মানুষের সম্মান হনেনের ক্ষেত্রে সতর্ক হও। "সৎকাজের আদেশ ও অসৎ কাজ হতে নিষেধ" -এ নিদর্শন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রচেষ্টা কর। সন্তান, স্ত্রীসহ সকলের অধিকার আদায়ের ক্ষেত্রে ব্রত হও। রাস্তাঘাটে ও সেটালাইট মিডিয়ায় হারাম বা নিষিদ্ধ দৃষ্টি হতে নিজের চক্ষুকে অবনত রাখ। মনে রেখো, রাত্র-দিন দুনিয়া হতে দূরে সরে যাচ্ছে এবং আখেরাতের নিকটবর্তী হচ্ছে। সুতরাং সে বান্দার জন্য সুসংবাদ, যে নিজের জীবন হতে উপকৃত হয়েছে এবং গত বছরের আত্মসমালোচনার মাধ্যমে নতুন বছরকে গ্রহণ করেছে। প্রতি দিনের সূর্য অস্তমিত হয়ে তোমাকে তোমার জীবন কমে যাচ্ছে- এ সতর্ক সংকেত দিচ্ছে। বিবেকবান সে, যে গত দিন হতে উপদেশ নেয় এবং আজকের জন্য সকল প্রচেষ্টা অব্যাহত রাখে আগামী কালের জন্য যথাযথ প্রস্তুতি নেয়।
সুতরাং নিকটবর্তী সফরের জন্য রসদ প্রস্তুত কর। সর্বোত্তম পাথেয় হচ্ছে যাতে আল্লাহভীতি রয়েছে তা, আল্লাহর নিকট সবচেয়ে মর্যদাবান সে ব্যক্তি যে তাঁকে সবচেয়ে বেশী ভয় করে। তিনি বলেন, ((হে ঈমানদারগণ! আল্লাহকে ভয় কর, আগামী দিনের জন্য মানুষ কি পেশ করেছে সে যেন তা দেখে নেয়। আর আল্লাহকে ভয় কর, নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করছ তা সম্পর্কে সম্যক খবরদার।)) [সূরা আল-হাশরঃ ১৮]
হে ঈমানদারগণ! আরবী বছরের শুরু হচ্ছে মহর্রম মাস দিয়ে, (আমরা আমাদের বাংলা সন এবং ইংরেজী সনের নববর্ষের ক্ষেত্রেও এ থেকে শিক্ষা নিতে পারি) এটি আল্লাহর পক্ষহতে হারাম মাসসমূহের একটি, এর মর্যাদা অনেক। এতে মূসা 'আলাইহিস্ সালাম ফির'আওন সম্প্রদায়ের উপর বিজয় লাভ করেন, এর ফযীলতের মধ্যে রয়েছে, এতে বেশী বেশী সিয়াম সাধনা করা। রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, ((রমাদানের পরে সর্বোৎকৃষ্ট সিয়াম হচ্ছে আল্লাহ তা'আলার হারাম কৃত মাস মুহর্রমের সিয়াম সাধনা। ফরয সালাতের পর সর্বোৎকৃষ্ট সালাত হচ্ছে রাতের সালাত।)) [মুসলিম]
এ মাসের সর্বোৎকৃষ্ট দিন হচ্ছে 'আশুরার দিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু 'আনহু বলেন, ((রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় আগমন করলেন, দেখলেন ইয়াহূদীরা 'আশুরার দিনে সিয়াম পালন করত। তখন তিনি জিজ্ঞেস করলেন, এ দিনটি কি যাতে তোমরা সিয়াম সাধনা করছ? তারা উত্তর দিল, এটা মহা দিবস, আল্লাহ্ এতে মূসা এবং তার সম্প্রদায়কে ফির'আওন হতে মুক্তি দিয়েছেন, ফির'আওন এবং তার দলবলকে ডুবিয়ে মেরেছেন। তাই মূসা শুকরিয়ার জন্য সিয়াম সাধনা করেছেন, সেজন্য আমারাও তা পালন করি। তখন রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তোমাদের চেয়ে মূসার ব্যাপারে অধিক হকদার, তখন তিনি সওম বা রোযা পালন করেন এবং সিয়াম পালনের নির্দেশ দেন।)) [বুখারী ও মুসলিম]
মুসলিমের এক বর্ণনায় আবু কাতাদাহ রাদিয়াল্লাহু 'আনহু হতে এসেছে, ((রাসুল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলোঃ আশুরার দিন সওম বা রোযা পালনের ফযীলত সম্পর্কে তিনি উত্তরে বললেন, পূর্ববর্তী বছরের পাপ আল্লাহ্ মুছে দিবেন এ আশা আমি করছি।)) তিনি (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) ইয়াহূদীদের বিরোধিতা করার লক্ষ্যে এ দিনের আগের দিন রোযা রাখতে প্রবল ইচ্ছা ব্যক্ত করেন, তিনি এরশাদ করেন, ((আগামী বছর আমি জীবিত থাকলে নবম তারিখে অবশ্যই রোযা রাখব।))
সুতরাং মুসলমানদের জন্য মুস্তাহাব হচ্ছে দশম তারিখে রোযা রাখা। রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ কল্পে আল্লাহর নিকট সওয়াবের কমনায়, আর ইয়াহূদীদের বিরোধীতার লক্ষ্যে একদিন আগে অথবা একদিন পরে রোযা রাখা (অর্থাৎ, মোট দু'টো) এবং রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে যেভাবে সাব্যস্ত হয়েছে তার বাস্তবায়নের উদ্দেশ্যে। এটা আল্লাহর অঢেল নে'আমতের কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম তার জন্য, যে বান্দাহ বছরের শুরু করবে সর্বোত্তম নেক আমলের মাধ্যমে।
(সমাপ্ত)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): খোৎবা, জুম'আ, মসজিদ, Cuba, Cuban Revolution, জুমলা বিষয়ে সাহায্য দরকার। ;
প্রকাশ করা হয়েছে: আদর্শ বিভাগে ।
লেখক বলেছেন: চতুরভূজ-
ধন্যবাদ আপনাকে, + এবং ভাললাগার জন্য।
নাবিক বলেছেন:
চমৎকার। ++
লেখক বলেছেন: ধন্যবাদ নাবিক। ভালো লাগাটুকু আল্লাহ্ কবূল করুন।
লেখক বলেছেন: দ্বীপ বালক-
ধন্যবাদ, আল্লাহ আমাদেরকে সঠিকভাবে আত্মসমালোচনা করার তৌফিক দিন।
আলমগীর আহসান বলেছেন:
অসাধারন!! ++
লেখক বলেছেন: জাযাকাল্লাহ খাইর আলমগীর আহসান।
মাহমুদ রহমান বলেছেন:
+
লেখক বলেছেন: মাহমুদ রহমান-
ধন্যবাদ + সমৃদ্ধ মন্তব্য দেয়ার জন্য। আপনার লেখালেখি দেখি না ইদানিং, কি ব্যাপার বলুন তো?
লেখক বলেছেন: ধন্যবাদ ইছামতীর পাড়ে।
সততার আলো বলেছেন:
আল্লাহ আপনার পূর্ন প্রতিদান দান করুন।"আর পাপাচারী হচ্ছে সে, যে অনুতাপে সময় কাটায় অথচ স্বীয় আত্মাকে তিরস্কার করেনা"-
আমার সব সময়ই মনে হয় যারা নাস্তিক কিংবা নাফরমান তারা মূলত এমনি চরিত্রের। যাদের জীবনের বেশ কিছু অংশ এত্ত বেশি পরিমান গুনাহর মাঝে কেটেছে, কিন্তু সেই বিষয় নিয়ে তারা অনুতপ্ত হলেও নিজেদেরকে তিরস্কার করে না বরং একই গুনাহর কাজ চালিয়ে যেতে থাকে তারাই মূলত অহংকার স্বরূপ নাস্তিকতা বা নাফরমানী বেছে নেয়। কেননা তারা তাদের অনুতাপ কমাতে চায়, পাপ নয়। আর তাই তারা এই পাপে যাতে তার কোন অনুতাপ না আসে সেজন্যে পাপের সবচে বড় ঢাল অর্থাঁত ধর্মকে গালাগাল করে, ধর্ম থেকে দুরে রাখে, এবং অপরের সামনে তার দুর্বলতাকেই শক্তি হিসেবে উপস্থাপন করে।
















+