আমার প্রিয় পোস্ট
- অনলাইনে প্রতিদিন ঃ বাংলা ভাষায় ইসলামিক ওয়েব সাইট/পোষ্ট সমুহ - সিটিজি৪বিডি
- ‘সেন্ট ভ্যালেন্টাইন্স ডে’ : প্রেম দেবতার পুঁজা ও গীর্জা থেকে যার উৎপত্তি - শান্ত
- রাসূল (সা
-এর প্রশংসায় কবি সাহাবা লবীদ (রা
-এর কবিতা - ফজল
- =সংগীতঃ জীবন বিধান - ফজল
- অভিনন্দন ফজলে এলাহী ও ত্রিভুজ ভাইয়াকে..... - মাধবী
- = বাংলার বুকে জীবন-মরণ - ফজল
- হায় '৫২-র ভাষা শহীদ! হায় '৭১-এর শহীদেরা!! এ কোন কাপুরুষ প্রজন্ম রেখে গেলেন?? যারা চেতনার জন্য গালির আশ্রয় নেয়? - ফজলে এলাহি
- @ সর্বযুগের সর্বাধুনিক জীবনপদ্ধতির নামঃ ইসলাম(১) - ফজলে এলাহি
=সংগীতঃ জীবন বিধান
০৬ ই মার্চ, ২০০৭ বিকাল ৪:৪৮
জীবনের সব কাজে দিয়েছো বিধান
স্রষ্টা তুমি ওগো কত মহান
তাইতো খুঁজে ফিরি সকল কাজের আগে
সফল জীবন গড়ার দারুন ইচ্ছে জাগে
পেয়েছি তোমার দেয়া জীবন বিধান ।।
একটি বিধান যদি মেনে চলি কেউ তবে
নয়তো এমন শুধু; কিছু সওয়াব হবে
জগতের পাওনাতে হবে না কিছুই কম
অনন্ত জীবনে আছে মহা প্রতিদান ।।
আঁধাঁরে আঁধাঁরে চলে ঐ ভ্রান্ত পথিক
না পেয়ে পথের দিশা ক্লান্ত পথিক
অথৈ সাগর জলে ফেলো না আমায়
অসীম দয়ালু মোর প্রভু রহমান ।।
০৬.০৩.২০০৭, মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
ছবির জন্য !@@!548103 যেখানে।
প্রকাশ করা হয়েছে: কবিতময় বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অতিথি বলেছেন:
চমৎকার..... কবিতাটা প্রার্থনা টাইপ হয়েছে.. ভাল লাগলো ফজল ভাই।
আশরাফ রহমান বলেছেন:
ফজল ভাই, আপনার এই কবিতাটি স্কুল পাঠ্য হতে পারে। কবিতাগুলো মিডয়াতে প্রচারের একটা উদ্যোগ আমি নিয়ে পারি। ইচ্ছে হলে জানাবেন।
নুর3ডিইডি বলেছেন:
এই রকম কবিতা পাঠ্য বইতে বেশি বেশি আসা দরকার ।
অতিথি বলেছেন:
জীবন, যাত্রা মৃতু্যর পথে।
অতিথি বলেছেন:
ত্রিভূজ-ধন্যবাদ পড়ার জন্য।
আশরাফ রহমান-
মন্তব্যে তো অনেক বড় আকাংখা প্রকাশ করে ফেলেছন; কিন্তু করবে কে?
মিডিয়াতে প্রচারের ব্যবস্থা করতে পারলে তো আমার লেখার উদ্দেশ্য অনেকখানিই সফল হবে। এ ব্যাপারে আপনার সাথে মেইলে কথা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে।
নুর-
সময় যেন বলছে- 'আগডুম বাগডুম' না শিখলে আমাদের শিশুরা ধর্মের প্রতি কিছুটা বেশীই ঝুঁকে যেতে পারে। কি করবেন বলুন। ধন্যবাদ আপনাকে।
মৃণ্ময়-
জি, ওখানেই অপেক্ষিত অনন্ত জীবন। অনেক ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














