কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

= বাংলার বুকে জীবন-মরণ

০৯ ই মে, ২০০৭ সকাল ৯:২০

শেয়ারঃ
0 0 0

বাংলার বুকে পাঠিয়েছ প্রভু তোমার পছন্দেতে
হাজার বছর জীবন পেলেও কাটাবো আনন্দেতে।
আজ প্রার্থনা শুধু করি
এই বাংলায় যেন মরি,
যেন তোমার আলোয় আলোকিত বাংলাকে
দেখে যেতে পারি যদিও তা বিদায়ের দিনেতে।।

এ যমীন আমায় দিয়েছ শক্তিমান
তারি সাথে তুমি পাঠিয়েছ ফরমান,
তোমার ভূমিতে থাকবে কেবলি তোমারি বিধি-বিধান
আকাশ-যমীনে সকলি বাধিত; বাধ্যে-আনন্দেতে।।

সকল সৃজনে শ্রেষ্ঠ বানালে; মধ্যপন্থী মানুষেতে
ন্যায়, ইনসাফ, সাম্য সাধিতে তোমার সাধের পৃথিবীতে।

মানুষের মাঝে পৌঁছাতে তব দান
সাধ্য আমায় দাও গো মেহেরবান,
বাতিল-তাগূত-মিথ্যার আঘাতে রাখিও ধৈর্য্যবান
শাহাদাত ছাড়া ডেকো না আমায় তোমারই সাক্ষাতে।।

০৮.০৫.২০০৭
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।

ছবির জন্য কৃতজ্ঞ যেখানে।

 

প্রকাশ করা হয়েছে: কবিতময়  বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই মে, ২০০৭ সকাল ১১:০৮
আবু সালেহ বলেছেন: চমৎকার .....

আপনার আশা েযন পূর্ণ হয়.......
১৯ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ আবু সালেহ ভাই।

বিজয়ের মাসে কবিতাটি খুঁজে পেতে পড়লাম। আমার আশা পূর্ণের আপনার কৃত দো'আয় -আমীন।

 

মোট সময় লেগেছে ০.৯২০৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্য দিগন্ত- www.bishorgo.com

উষ্ণ রাত, শিশির ভোর

স্বপ্ন সকাল, ক্লান্ত দিন

জীবন ছন্দ, হিম শীতল

সাগর সোহাগ, ঢেউ মলিন ।

স্বাপ্নিকঃ

আমাকে এক ফোটা জল...

আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ