somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=দেখে যেন মনে হয় চিনি উহারে...(শেষার্ধ)

০১ লা জুলাই, ২০০৭ সকাল ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃষ্টি দিনের প্রিয় বন্ধুটি বললো, চল্ একটু ঐ বাড়ীটি থেকে ঘুরে আসি। ঘরদোর তাদের চেয়ে বেশ নিম্নমানের, বয়স্কা মহিলা পারিবারিক সমস্যা-দৈন্যতা মিলিয়ে এমন অনেক কথাই বললেন, বন্ধুর মুখ দেখে মনে হলো আমাকে সে এগুলো শোনাতে চায়নি কোনভাবেই। ফিরতি পথে জানতে চাইলাম ওরা তার কি হয়? বহুকষ্টিত দৃষ্টি আর অন্তহীন লজ্জিত বদনে কোনক্রমে তাকে স্বীকার করতে হলো যে, ইনারা তার আত্মীয়। সেকালের সে গ্রাম্য পরিবেশে যে পোশাক পরার সৌভাগ্য হয়েছিল, আমার বন্ধুরা তাতেই হয়ত আমাকে পরিমাপ করতো, আর তাতে আমার প্রায়শঃই শেখ সা'দীর কথা মনে পড়ত, ভাবতাম- বন্ধুরা, তোমরা যদি শেখ সা'দীর বিপরীত প্রান্তের (অযোগ্য অর্থে) এ বন্ধুর সত্যিকারের দীনতা টের পাও, তবে ভুলে যাবে বন্ধুত্ব?

প্রবাস জীবনকে আমার প্রায়ই মনে হয় আমাদের দুনিয়ার জীবনের একটা ক্ষুদ্র সংস্করণ। দুনিয়ায় যেমন পাপ-পূণ্যের বিচারে আখেরাতের অনন্ত জীবনের সাফল্য-ব্যর্থতার মাণদণ্ডে মানুষ চেনা দায়, তেমনি প্রবাসেও আপন দেশের বিত্ত-বৈভব এবং বড়লো-ছোটলোক(?) প্রসঙ্গে কোন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। তাই এখানে নিন্মবিত্তের মানুষেরা আকাশছোঁয়াদের ছুঁয়ে ফেলতে পারে খুব সহজেই। মাঝে সাঝে প্রয়োজন হলে সুযোগ বুঝে দু'এক প্যাকেট ধমক আর চোখ রাঙানিও ধরিয়ে দিতে পারে। ভিসা দিয়ে নিজেই এনেছে, তারপর যোগ্যতার ঘাটতি অথবা কর্ম সংকটে 'মাজরা' বা উৎপাদন ভূমিতে চাষাবাদের কাজ করছিলেন ভগি্নপতি। শুধু এটুকু অপরাধে আপন ছোটবোনের স্বামীকে ভগি্নপতি পরিচয় দিতে পারেনি লোকটি। এ কি তার আত্মসম্মানবোধ? কে দিয়েছে তাকে এই বোধ? অর্থ? যদি তাই হবে, তো এই বোধ এবং এই হীন আচরণ তাকে পারেনি কিছুমাত্র উপরে তুলতে; বরং জনে জনে পরিচয় হীনতার এই হীনমন্যতার দায়ভার তাকে আজো বয়ে বেড়াতে হচ্ছে।

অর্থ মানুষকে সম্মান এনে দেয়, একথা আমার বিশ্বাস হয় না। কেননা, আমি দেখেছি অর্থশালীদের চারপাশ জুড়ে জোড়ায় জোড়ায় পিয়াসী চোখ, দেখেছি চাটুকার অসংখ্য জিহ্বা, দেখেছি রেখাহীন বহু হাতের তালু আর অনিচ্ছা কিংবা পাওয়ার বিনিময়ী তৃপ্ত ঢেকুরের ন্যায় অসংখ্য সালাম। তাই প্রখ্যাত ক্যান্সার গবেষক গোত্রীয় ভাইয়ের চাইতে ইয়াতীম নজরুল আমাকে বেশী আলোড়িত করতে পারতো, (যে আর আলোড়িত করার জন্য অবশিষ্ট নেই এই ধরাধামে, আল্লাহ্ তার প্রতি রহম করুন), অতি কাছের মনে হয় সোহ্রাব ভাইকে, যিনি দিনের নুন-পান্তায় রাত্রি যাপন করেন। আজকের আমি আগের সে আর নেই; এই পরিবর্তনে তাদের চোখে যদি শ্রদ্ধা দেখতে পাই তো মনটা বিষিয়ে উঠে; আমি তো সেই ভালবাসা পেতে চাই যা পেয়েছিলাম ছোট্টবেলার ছোট ভাই বলে।

সমকালীন কিংবা সমগোত্রীয় অনেকের উপরে উঠতে না পারলেও পরাক্রমশালী আজ তাদের কাছাকাছি পৌঁছিয়েছেন-সকল প্রশংসা শুধুমাত্র তাঁর-কিন্তু আমি কিছুতেই চাই না আমার সে অন্তরকে হারাতে; কিছুতেই না....!
(সমাপ্ত)

ছবির জন্য কৃতজ্ঞ যেখানে ।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×