একদিনের ফোনালাপ শেষে তো পিচ্ছি তার বাবাকে বলছে যে, মুজাহিদ আংকেল ভার্সিটির গেইটে, তিনি যেন গিয়ে নিয়ে আসেন; অথচ আমি ফোন করেছি মদীনা থেকে।
আরেকদিন জিজ্ঞেস করলাম কি করছো তুমি? ও বলে: 'কান ধরে উঠ-বস করছি'। আমি বললাম: এটা আবার কেন? বলে তুমি জানো না, এটা একটা খেলা।
সবচেয়ে মজা পেলাম গতকালের ফোনালাপে, রমাদান মাস তাই সবাই দো'আ করছেন আল্লাহর দরবারে এই বলে যে, হে আল্লাহ্! আমার গোনাহ্গুলো ক্ষমা করে দিন, মাফ করে দিন। আর পিচ্ছি ভাস্তেটা বলছে: "আল্লাহ্, আমার গোনাহ্গুলো ডিলিট করে দিন।" (ক্লোজআপহাসি)
সবাই হেসে অস্থির।
প্রযুক্তির যুগের ছেলে-পেলেরা প্রযৌক্তিক ভাষাতেই যেন সবকিছুকে গ্রহণ করছে। অবশ্য একেবারে শিশুকালেও প্রিয় ভাস্তেটাকে কম্পিউটারে বাচ্চাদের অনুষ্ঠানাদি দেখিয়ে দেখিয়ে ভাত খাওয়াতে হতো।তার জন্য অনেক অনেক দো'আ। আল্লাহ্ তার এবং তার ভাই-বোনদের এবং তার পিতা-মাতার মঙ্গল করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


