যাইহোক, হজ্জের মৌসুম ঘনিয়ে আসছিল আর আমি তাকে বলেই যাচ্ছি যে, চল হজ্জে যাই। যদিও আমার ছিল নফল হজ্জ আর তার জন্য এটাই প্রথম, অর্থাৎ ফরয। সে প্রথম প্রথম রাজী হচ্ছিল না, অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করালাম। বাস্তবিকই তার উপর হজ্জ ফরয ছিল, বুঝালাম- তোমার হজ্জে যাওয়ার মত সবচেয়ে সুন্দর সময় এটা, কেননা তুমি এখন স'বে যুবক হয়েছ। তুমি চাকুরী করছ, তোমার হজ্জে যাওয়ার মত যথেষ্ট অর্থ রয়েছে। তোমার পরিবার তোমার উপর নির্ভরশীলও নয়, (অবশ্য সে বিয়েও করেনি এখনো)।
হজ্জের দিনগুলোর যখন দশ তারিখে পৌঁছুলাম, সেদিন কুরবানীর পর মাথা মুণ্ডনের পালা। বন্ধুটি সাথে একটি ইলেক্ট্রনিক সেভিং মেশিন নিয়েছিল। কেননা, ওখানে যারা পেশাদার তারা ব্লেড পরিবর্তন করে না খুব একটা, আর এতে রোগ-ব্যাধি ছড়ানোর আশংকা থাকে প্রচুর। আমরা জামারাহ্ (শয়তান)-এর ব্রীজের কাছাকাছি মীনার খালী জায়গাটাতে বসে একে অপরের মাথা মুণ্ডনের চেষ্টা করছিলাম। আর অমনি হাজীরা আমাদেরকে ঘিরে ধরলো, কেউ দশ রিয়াল, কেউ পঞ্চাশ রিয়াল, কেউ আরো বেশী অফার দিতে লাগলো যেন তাদের মাথাটা মুণ্ডণ করে দেই। অন্য কিছু নয়, শুধু মেশিনটার কারণেই এই অফার। কিন্তু আমাদের নিজেদেরই হলো না, ওদের কি করে দেই।
অবশেষে ভেগে যাওয়া ছাড়া উপায় ছিল না, কারণ মাথার একাংশ হয়েছে স'বে তাও আমার মাথা
(আজকাল খুব লিখতে ইচ্ছে করছে, তাই কাগজে ঠাঁই দিচ্ছি স্মৃতির টুকরোগুলোকে।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

