= স্বপ্নের ক্যানভাসে জ্বলে আগুন
শব্দগুলো করাতের মত কেটে যায় অনুভব
যেমনি বুক চিরে খণ্ড গজায় অখণ্ডিত কাঠে
সমগ্র ভূতলে জমানো থাকে তুষেরা সব
পৃথিবী দুলে উঠে যেন ঝুলানো কাঁচের গোলক
তারায় তারায় দু'চোখে তখন দারুন উল্কাপাত
অস্তিত্বের প্রশ্নে ক্রমশঃই হয়ে উঠি অন্য লোক
সহস্রাব্দের সীমান্তে; দেখে তোমাদের ধারাপাত
হৃদয়ে জ্বলে উঠে জাহান্নামের আগুন
আমি জ্বালিয়ে দেব অস্থিকাটা তুষের গুদাম
ভাঙ্গবো কাঁচের গোলক, আঁকবো নতুন ফাগুন
আমি বৃষ্টি ঝরাবো, রক্তে শোধিবো দাম
রক্তের ফোয়ারা যদি শুকিয়ে যায়, যাক
তপ্ত মরুভূমি হোক এ বুকের চৌকাঠ
জ্বলুক আগুন, যন্ত্রণা ছাই হয়ে নিস্কৃতি পাক
গগণাভিমুখী শোর তুলে কালেমা করুক পাঠ...
মাঝে মাঝে দুঃসহ ক্লান্তি আমায় ঘিরে
অবচেতনায় হারাই নিজের মাঝে
স্বপ্নগুলো তবু বারে বারে আসে ফিরে
ক্যানভাস তুলে ফের তুলির আঁচড় বসাই সকাল-সাঁঝে...
২৫.০২.২০০৮
মদীনা মুনাওয়ারা, সউদী আরব।
ছবি: নিজস্ব।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।