=শকুনেরা মুক্তিযোদ্ধার সুসম্মানি ঊর্দিতে
বাংলার যমীনে খুঁজে ফেরে গলিত লাশ!
চোখালো ঠোঁটের তপ্ত ক্ষুধা দু'চোখে
ধিকিধিকি জ্বলে নিরন্তর জাহান্নামের আগুন
চাই ইন্ধন;
চাই খুলিতে লুকোনো মগজ
মানুষের ডগমগে চোখ
নরম গোশত এবং
দীর্ঘতম অন্ত্র;
জীবন!
আমরা পেরিয়েছি একাত্তর
চেতনায় অম্লান স্বদেশের স্বাধীনতা,
আমরা বুঝেছি পরাধীনতার জ্বালা
আমরা যুঝেছি শত্রু শক্তিমান
আমরা এনেছি মুক্তির বারতা।
দেখেছি যুদ্ধ!
ধ্বংস হতে দেখেছি প্রিয় জন্মভূমি
ত্রিশ লক্ষ জীবন খেয়েছে একদার শকুনেরা
আজ আবার সবুজ ভূমির গাঢ় নীলাকাশে
এ কোন শত্রু-শকুন?
পাকা শস্যের ক্ষেতে যেমনি পঙ্গপাল;
পনর কোটি 'সবুজ হৃদয়' যে বাগানে ফুটে আছে
কোন সে হুতুম চুপিচুপি লুকিয়েছে?
হানাদার নয় ওরা; এসেছে সবুজ মনের মাঠে
ফলাতে আত্মহন্তারক!
আপনার বুকে আপনি চালাবে ছুরি
বাংলার স্বাধীনতা, সুখ-শান্তি অসহ্য উহাদের।
ভেবেছ কি ওহে! আজো বিক্রিত নও যে জন,
শকুনেরা লাশ দেখিয়েছে রাজপথে ২৮ অক্টোবর
তারপর চঞ্চু ঘষতে নিয়েছিল বেশটুকু সময়
এক্ষণে চাই "আরেকটি একাত্তর"!
ত্রিশ লক্ষ গলিত লাশ
এক নদী রক্ত
ইজ্জত
প্রাণ
!
১৫.০৩.২০০৮
মদীনা মুনাওয়ারা, সউদী আরব।
ছবির জন্য কৃতজ্ঞ যেখানে।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।