= মৈত্রী রেল যোগাযোগ ভাবনা
আসা যাক মৈত্রী রেল যোগাযোগের কথায়, ধরে নিলাম ভারত অত্যন্ত শুভ উদ্দেশ্যেই সুপ্রতিবেশী সাজ ধারন করে বাংলাদেশের সাথে রেলমৈত্রী স্থাপনের জন্য এগিয়ে এসেছে। কিন্তু সেই ভারতেই এর বিরুদ্ধে শুধুমাত্র সোচ্চার কণ্ঠ ধ্বনিত হয়েই ক্ষান্ত থাকেনি; বরং কিছুদিন আগে "বাংলাদেশ" ভেঙ্গে "নতুন বাংলা" গড়ার দাবীও উঠেছে। লক্ষণীয় যে, সে দাবী ভারতের মধ্য থেকে, ভারতীয়দের মধ্য থেকে। অথচ অনেক রক্ত দিয়ে এ দেশ স্বাধীন করেছিল এদেশের মানুষেরা। ভারত সহযোগিতা করেছে, ভালো কথা, কি উদ্দেশ্যে ছিল এ সহযোগিতা? প্রতিবেশীকে সহযোগিতা করার অর্থ কোনদিন এ হয়না যে, সহযোগিতার পর প্রতিবেশীর সকল সম্পত্তির মালিক হয়ে যাওয়া, কিংবা সে লালসায় গুড়েবালি পড়লে প্রতিবেশীর বাড়ীঘর পাইকারী হারে লুণ্ঠন করে নিয়ে যাওয়া; ভারত সে আচরণই করেছে বাংলাদেশের সাথে। আজো সীমান্তে পাখি শিকারের মত ভারতীয় সেনারা বাংলাদেশী শিকার করে অহরহ আর পতাকা বৈঠকগুলোতে সাজানো কিছু কথা বলেই নিরব করে দেয় ভারত, নিরব হয় বাংলাদেশ। তাই মৈত্রী বলুন আর প্রতিবেশীসুলভ সুসম্পর্ক বলুন; ভারতের মুখের আড়ালে মুখোশ খোঁজেন প্রতিজন বাংলাদেশী।
এ রেলযোগাযোগ সুবিধায় যেমন সুবিধা রয়েছে তেমনি অসুবিধাও রয়েছে প্রবল। চোরাকারবারী, সন্ত্রাসী ও গুপ্তচরদের জন্য যাতায়াত ব্যবস্থা আরো সহজতর হয়েছে। তাই দু'দেশেরই সর্বোচ্চ সতর্কতা রাখতে হবে যাতে অসদুদ্দেশ্যে ব্যবহার না হয় এ মৈত্রী সুফল। ভারত থেকে ইন্ধন পেয়ে যেভাবে অতীতে পার্বত্য এলাকায় বিভাজনের ত্রাস সৃষ্টি হয়েছিল, এ মৈত্রী সুবিধাকে কেন্দ্র করে যাতে সে চক্র আবারো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে ব্যাপারে বাংলাদেশ এবং বিশেষভাবে ভারতকে ভূমিকা রাখতে হবে। অনাগত দিনের কার্যকলাপই বলে দেবে "মৈত্রী রেল যোগাযোগ" কতটা সফল কিংবা অন্যকিছু।
তবুও আশা, তিন দিক থেকে ঘেরা এ দীর্ঘদেহী প্রতিবেশী তার এ বিপ্লবী প্রতিবেশীর সাথে 'মৈত্রী', 'সুসম্পর্ক' ইত্যকার মধুময় শব্দাবলীর দ্বারাই অনাগত কালাতিপাত করবেন। কেননা, বাংলাদেশের মানুষেরা খুবই আন্তরিক, খুবই বিনয়ী, খুবই সহনশীল; কিন্তু অধিকার আদায়ে হিমালয় টলিয়ে দেয়ার মত বিপ্লবী। থাবার মত ঘিরে রাখা প্রতিবেশীকে অনুরোধ করবো, তার প্রতিবেশী সম্পর্কে এ সত্যগুলোকে সদা সম্মুখে রাখতে। শুভ হোক মৈত্রী রেলযোগাযোগ।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।