কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! ©www.fazleelahi.com

= শ্রুতীয় নির্যাতন

২১ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৫১

শেয়ার করুন:                   Facebook

নেত্রে আমার সলাজ সলিল জড়ো হয়
কোন শ্রবণে বলবো সে কথাটি?
স্বজাতির শব্দচয়নে নির্বাকও উঠে চেঁচিয়ে
বলোঃ কোন পোষাকে হবো পরিপাটি?
পনর শতক পেরিয়ে এখনো ভাবছি বসে
পদ্মা-মেঘনা-যমুনার সবাক তীরেতে এসে;
শব্দ চয়নে মানুষ কিংবা কার অবদান,
কে র'চে সভ্যতা ও সংস্কৃতি?
প্রকৃতির গতানুগতিক তৈরী নিয়মেই কি
শৃংখলিত জীবনের গতি?
ভাষা কি জিহবার কারুকাজ
শব্দাবলী কি শ্রবনের কারসাজ?
দু'চোখের আন্দোলিত রূপ কথা বলে
সে এক অন্য নিয়মী ভাষা,
প্রত্যঙ্গের প্রয়োগী সঞ্চালনে হেথা
প্রকাশিত হয় সুখ-দুঃখ-আশা।
কেন মানুষ র'চে সাহিত্য-কবিতা
কেন শব্দের তরে নেই সহমর্মিতা?
সুজনের মাঝে চিরদিন বসবাসে
মাত্রা হিসেবী কুজন,
প্রবলেই উঠে আসে প্রকাশিত রূপ
কাঁদায় সুহৃদ, কাঁদায় আপনজন।
দোষিবো কি স্বজাতিরে দেখে বিশ্ব বিম্ব-সাজ
শ্রুতীয় অত্যাচারে নির্যাতিত বিশ্ববিবেক আজ।

২১.০৪.২০০৮
মদীনা মুনাওয়ারা, সউদী আরব।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবি কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতময়  বিভাগে ।

 

  • ০ টি মন্তব্য
  • ৯৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

 



 


অন্য দিগন্ত- "ফজলে এলাহি" ও "দৃষ্টির ছায়া"

উষ্ণ রাত, শিশির ভোর

স্বপ্ন সকাল, ক্লান্ত দিন

জীবন ছন্দ, হিম শীতল

সাগর সোহাগ, ঢেউ...

আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৫৩৩৭