আমার প্রিয় পোস্ট
- ‘সেন্ট ভ্যালেন্টাইন্স ডে’ : প্রেম দেবতার পুঁজা ও গীর্জা থেকে যার উৎপত্তি - শান্ত
- রাসূল (সা
-এর প্রশংসায় কবি সাহাবা লবীদ (রা
-এর কবিতা - ফজল
- =সংগীতঃ জীবন বিধান - ফজল
- অভিনন্দন ফজলে এলাহী ও ত্রিভুজ ভাইয়াকে..... - মাধবী
- = বাংলার বুকে জীবন-মরণ - ফজল
- হায় '৫২-র ভাষা শহীদ! হায় '৭১-এর শহীদেরা!! এ কোন কাপুরুষ প্রজন্ম রেখে গেলেন?? যারা চেতনার জন্য গালির আশ্রয় নেয়? - ফজলে এলাহি
- @ সর্বযুগের সর্বাধুনিক জীবনপদ্ধতির নামঃ ইসলাম(১) - ফজলে এলাহি
= আমাদের বিশ্বাস ফিরিয়ে দাও
২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:০৬
তোমাদের কথাগুলোকে আমরা হৃদয়ে স্থান দেই
তুলে রাখি মনে উপরিভাগের সাজানো তক্তায়,
তোমাদের কথাগুলোকে আমরা বিশ্বাস করে নেই
শব্দের স্বপ্নমালা গাঁথি বক্তৃতা ও বক্তায় বক্তায়।
কখনো কখনো মনে হয় দারুন মিথ্যাবাদী;
বাতাসে ছড়িয়ে দেয়া সাজানো স্বর-ব্যঞ্জন হতে
যদি দু'একটি অক্ষর, মাত্রা, দাঁড়ি, কমা এসে পড়ে
ভুবুক্ষু এ গামছায় অথবা আঁচলের ভাণ্ডারে,
বিশ্বাসে ধ্বস নামে পাহাড়চূড়ার বরফের মত
তোমরা হয়ে পড় সত্যবাদী, যুগের শ্রেষ্ঠ সন্তান
তোমরা হয়ে পড় আমাদের ইচ্ছে-সওদাগর।
যদি বল তো দু'একটি মাথাকে গুড়িয়ে দেই রাজপথে
যদি বল তো দু'একটি দেহকে শুইয়ে দেই অবরোধের দিনে
যদি বলো তো আগুন দেই নিজেদেরই গাড়ী ও বাড়ীতে।
তখন তোমাদের কথাগুলো হয় আমাদের প্রাণসঞ্চালনী
মরি-বাঁচি তোমাদের বক্তৃতার স্বরে; উঠা-নামায়
আমাদের রক্ত, হাড়, মাংস হয়ে উঠে তোমাদের নস্যি-থুথু
যতক্ষণ চাও টেনে কিংবা জমিয়ে রাখো, তারপর ছুঁড়ে দাও দূরে
যেখান থেকে আর ফিরিয়ে নাও না; নেয়া যায় না।
অবশেষে তোমরা হয়ে উঠো জাতীয় নেতা-নেতৃ
অবশেষে তোমরা উঠে বস সিংহাসনে-নির্ধারিত আসনে;
আর……………………………………..
আমাদের স্বপ্নের উঁচু দেয়ালগুলো পরিণত হয় ফুটো চালে
কল্পলোকের গাড়ীর চাকাগুলো হয়ে উঠে দু'পায়ের পাতা
সুস্বাদু কাংখিত খাবারেরা বদলে যায় যেমনি বদলেছে
ভাতের বদলে আলু, মাছের বদলে মরিচপোড়া!
মিথ্যা প্রমাণিত হয় বাতাসে উড়ে বেড়ানো শব্দগুলো
তখন হাঁপানী রোগীর মত জীবনের শ্বাস টেনে টেনে;
তখনো প্রাণান্ত হই তোমাদের কথাগুলোতে বিশ্বাসী হতে!
২৮.০৪.২০০৮
মদীনা মুনাওয়ারা, সউদী আরব।
ছবি কৃতজ্ঞতা: Click This Link
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবি, কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতময় বিভাগে ।
মাইনুল বলেছেন:
ভালো লেগেছে।
লেখক বলেছেন: মাইনুল-
আপনাকে ধন্যবাদ।
হৃদছায়া বলেছেন:
বাস্তব প্রেক্ষাপটের চিত্র অসাধারন ভঙ্গিতে এঁকেছেন
সব্যসাচী বলেছেন:
বুঝলাম



















