= যুগার্ধ প্রবাস পেরিয়ে
ক্রমশ মিলিয়ে নিলো পাঁজরের সাথে;
ত্রিপদে পলির যমীন আঁকড়িছে, ভূমিকম্প এবং
নিরব, নিথর বুকের গভীর হতে কিছু হৃদয়
ঝরে এলো পালকের সুড়ঙ্গ পথে এসে।
অরণ্য দহজিল ঘেরি ওরা কারা?
শৃগালের পশ্চাত রশি ছিন্নিলো ক'বে
রক্ত পিপাসু এ দন্ত দৃষ্টি দেখেনি কভু
শকুনীদের তো দেখিনি জীবন্তের কলিজা খেতে;
হরিতের বুকে এ কোন মলয় মূর্ছনা ধারা?
শিয়াল চালাক এতো করে ক'লো, চড়িনি পিঠে
এ কি! গগণের মেঘপুঞ্জ এত রক্তিম কেন?
নিরিহ-ভদ্র-বিশ্বস্ত খরগোশ সাথী করে চললুম
হায়! ডোরাকাটার সাথে গুহাবাসিনীর
এ মিলন ক'বেকার? এ যেন অমৃত বিষে ঝাল-মিঠে!
খুঁজে পেতে নীড় গহীন বিবরে সর্বশান্ত বেশ,
অতৃপ্ত আত্মা শুধু হামাগুড়ি দিয়ে দিয়ে চলে
কন্টক, লাশ আর আবর্জনা-সাগর সন্তরি;
স্বপ্নের সেই ভাঙ্গা বেড়া ফাঁক করে দেখি এখনো
সবুজ মাটিতে সোনার হরফে লেখা "বাংলাদেশ"...!
২৩.১০.২০০০
রয়েল কমিশন, ইয়ানবো, সউদী আরব।
ছবি: নিজস্ব
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।