somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

= অনির্বাচিত সরকারের কাছে আওয়ামী দাবী ও গ্রহণযোগ্য নির্বাচনের বাধাগুলো দেখুন

১৫ ই জুন, ২০০৮ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লিখিনা বহুদিন। বিতৃষ্ণ মনের সাথে বুঝাপড়া করেছি অনেক। কোথায় লিখবো, কাদের জন্য লিখবো, কেন লিখবো,,,,ইত্যাদি ,,,,ইত্যাদি। অবশেষে এই ভেবে আবারো কলম তুলে নিলাম যে, সবকিছুর পূর্বসত্য এই যে, আমি পৃথিবীর পথে ক'দিনের পথিক। আমাকে আমার দায়িত্ব হোক, অবদান হোক অথবা পথচলার নিদর্শন হোক; কিছু না কিছু রেখে যেতে হবে। তাই আবারো শুরু করছি পথে পথে পদচিহ্ন আঁকা.....

রাজনীতি নিয়ে আগে খুব একটা মাথা ঘামাইনি, চেষ্টা করেছি দূরে দূরে থাকতে। কিন্তু বাস্তব আর ভার্চুয়াল মিথ্যাচার দেখে দেখে অতিষ্ট এখন ভাবছে এ বিষয়টি নিয়েও নিজের মতামতগুলো তুলে ধরবে। সেই থেকে এ "রাজনীতি" নামক বিভাগ।

গতকালের বিবিসি বাংলা সংবাদে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বাধা হিসেবে বেশ কিছু বিষয় উল্লেখ করে বলেন:
"...........জরুরী আইন প্রত্যাহার, যুদ্ধাপরাধীদের বিচার, জাতির জনক বঙ্গবন্ধুর মর্যাদা, তার হত্যার বিচার সমাপ্ত করা, চার নেতার বিচার সমাপ্ত করাসহ আরো যে যে বিষয়গুলোকে আমরা অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বাধা হিসেবে আমরা মনে করবো, সেই প্রশ্নগুলো আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে উত্থাপন করব।"
বিবিসি বাংলা সংবাদ, পরিক্রমা, ১৪ জুন ২০০৮


দৃষ্টি দেয়ার বিষয় হচ্ছে যে, প্রথমতঃ এটি একটি অনির্বাচিত সরকার। এর সরকারের প্রধানতম দায়িত্ব একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। একথা আওয়ামী লীগ যেমন জানে ও বহুবার বলেছেও তেমনি অন্য সকল রাজনৈতিক দলগুলোর কাছেও পরিস্কার। তথাপে দেশে বিদেশে এ সরকার তার ক্ষমতা বহির্ভূত বহু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ইতিমধ্যে; যা দেশের জনগণ পূর্বের সরকারগুলোর দ্বারা ঘটতে দেয়নি।

তাহলে নিজেদের স্বীকৃত ও ঘোষিত এমন একটি সরকারের কাছে এমনসব দাবী করছে আওয়ামী লীগ যা করা উচিত একটি নির্বাচিত সরকারের নিকট; এর মাধ্যমে কি অবচেতনায় আওয়ামী নেতা তোফায়েল তাদের সে উক্তিকেই তাজা করছে না যে, "এ সরকার আমাদের আন্দোলনের ফসল"?

পরন্তু, একটি "অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন"-এর বাধা হিসেবে যুদ্ধাপরাধীদের বিচার, শেখ মুজিব হত্যার বিচার ও চার নেতা হত্যার বিচার সম্পন্ন করা কিভাবে যুক্তিযুক্ত তা এক বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

প্রকারান্তরে তারা কি এর সরকারের সাথে এ ব্যাপারে চুক্তি বদ্ধ যে, যুদ্ধাপরাধীদের বিচার, শেখমুজিবের হত্যার বিচার ও চার নেতার হত্যার বিচারের নামে বাকশালীয় পন্থাকে সংস্কার করে নির্বাচন পূর্ব বিজয় নিশ্চিত করে একটি সাজানো নির্বাচন দিতে চাইছে?

যে দেশে একজন আসামীর সাথে স্বয়ং সরকার প্রধান ফোনালাপ করে নিজের গরজে, যে দেশে একজন আসামীর সাথে সরকারের মন্ত্রী পর্যায়ের লোকেরা নিজ গরজে আসামীর বাসায় গিয়ে গভীর রাত পর্যন্ত মিটিং করতে পারে, যে দেশের একজন আসামীর বিদেশ গমনের পর সংশ্লিষ্ট দেশে দায়িত্ব পালনরত রাষ্ট্রদূত অভ্যর্থনা জানাতে আসে, সে দেশের জনগণ কতটা গভীর ষড়যন্ত্রের শিকার তা এখন সাধারণের কাছেও পরিস্কার হতে শুরু করেছে। আমাদের ভবিষ্যত নিয়ে জনগণ এখন দারুন এক অন্ধকারে নিমজ্জিত। আমরা জানিনা এ অন্ধকার পেরিয়ে যে দিনের আলোর সূচনা হবে, তা কি হবে এদেশবাসীর জন্য কল্যাণের?
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×